স্পোর্টস ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিশর। ম্যাচের ১৪ মিনিটে মিশরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম দুর্দান্ত এক হেড করে এই গোলটি করেন। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছ।
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আজ সোমবার আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়। কেপ ভার্দে ম্যাচের শুরুর একাদশ থেকে এই ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।
আক্রমণভাগে প্রথম চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে আজ বেঞ্চে বসতে হচ্ছে তাকে। লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগ সামলাবেন চোট কাটিয়ে পূর্ণরূপে ফেরা হুলিয়ান আলভারেজ।









































