Home খেলাধুলা মেসি-আলভারেজ কি পারবে আর্জেন্টিনাকে জেতাতে?

মেসি-আলভারেজ কি পারবে আর্জেন্টিনাকে জেতাতে?

1


স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় এ খেলা শুরু হবে। আর্জেন্টিনা সমর্থকদের একটাই প্রশ্ন মেসি-আলভারেজ কি পারবে আর্জেন্টিনাকে জেতাতে।

কেপ ভার্দে ম্যাচের শুরুর একাদশ থেকে এই ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।

আক্রমণভাগে প্রথম চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে আজ বেঞ্চে বসতে হচ্ছে তাকে। লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগ সামলাবেন চোট কাটিয়ে পূর্ণরূপে ফেরা হুলিয়ান আলভারেজ।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মাঝমাঠের পারফরম্যান্সে কিছুটা ঘাটতি দেখা গিয়েছিল। বদলি হিসেবে খেলে নিয়ান্দ্রো পারেদেস খেলার গতিতে পরিবর্তন আনতে পেরেছিলেন। সে কারণে আজ শুরুর একাদশে জায়গা পেয়েছেন তিনি।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।