Home আঞ্চলিক খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

16

খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পির সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার দুপুরে খুলনা জেলা পরিষদে এ শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি চ্যানেল নাইনের ব্যুরো প্রধান সুনীল দাস, সহসভাপতি ডিবিসি নিউজের ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিটিভির ব্যুরো প্রধান শেখ লিয়াকত হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জন্মভুমির ষ্টাফ রির্পোটার মামুন খান, ট্রেজারার এটিএন বাংলার সিনিয়র ক্যামেরা পার্সন আবু সাইদ, প্রচার ও সংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, র্নিবাহী সদস্য সাংবাদিক আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনসহ নেতৃবৃন্দ ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পি।