Home আঞ্চলিক দেবহাটায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালেন খোকন

দেবহাটায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালেন খোকন

7


কে এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি:


দেবহাটায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোজাফফর হোসেন খোকন (৪২) নামের এক মুদি ব্যবসায়ীর ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং বাম পা টিও ভেঙে গেছে। দূর্ঘটনার শিকার মোজাফফর হোসেন খোকন দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত এলগাহার গাজীর ছেলে ও স্থানীয় মুদি দোকানদার। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বনবিবি বটতলার কাছাকাছি রেফারী মিজানের বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার সময় মোজাফফর হোসেন খোকনের বাজাজ সিটি হান্ড্রেড মোটর সাইকলেটি ট্রাকের চাকার নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও কৌশলে পালিয়ে যায় ট্রাকটির চালক।
মুলত সখিপুর টু দেবহাটা সড়কটির ওপর সাতক্ষীরা পৌর মেয়র ঠিকাদার তাসকিন আহমেদ চিশতির রাখা ঠিকাদারী কাজের বালু ও পাথরের কারনে রাস্তাটি সংকীর্ন হওয়ায় এবং সেকেন্দ্রার সখিনা ব্রিকসের মালিক মোশারফ হোসেন মোশার মালিকাধীন দ্রুতগামী বালু বোঝাই ট্রাক চালকের অসাবধানতার কারনেই মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটেছে উল্লেখ করে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে সুশীলগাতীর বাড়ি থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার করার উদ্দেশ্যে নিজের মোটর সাইকেলে বেরিয়ে ঈদগাহ হাটে যাচ্ছিলেন মুদি ব্যবসায়ী মোজাফফর হোসেন খোকন। পথিমধ্যে বনবিবি বটগাছের কাছাকাছি রেফারী মিজানের বাড়ীর সামনে পৌছালে রাস্তার ওপর ফেলে রাখা সাতক্ষীরা পৌর মেয়র ঠিকাদার তাসকিন আহমেদ চিশতির ঠিকাদারী কাজের বালু ও পাথরের কারনে অতি সংকীর্ন রাস্তায় পিছন থেকে আসা সেকেন্দ্রার সখিনা ব্রিকসের মালিক মোশারফ হোসেন মোশার মালিকানাধীন দ্রুতগামী বালু বোঝাই ট্রাকটি মোজাফফর হোসেন খোকনের মোটর সাইকেলটিকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন খোকনের ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং বাম পা টিও ভেঙে যায়। পরে দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় মোজাফফর হোসেন খোকনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে। দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মেত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবহাটায় আম্ফান ও করোনায় অসহায়দেরকে মিনা সংস্থার ত্রান সামগ্রী বিতরন

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে আম্ফান ঝড় ও করোনায় অসহায়দেরকে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার ত্রান সামগ্রী বিতরন করেছেন। উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৩ নভেম্বর ২০২০) সকাল ৯ টায় উপজেলার মধ্যে বাছাইকৃত অসহায় ও দুঃস্থদের মাঝে এই ত্রান বিতরন করা হয়। মিনা নামের এই উন্নয়ন সংস্থাটি গত কয়েকদিন যাবৎ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের জরিপ করে অসহায় ও গরীব মানুষদের বাছাই করে মোট ১৫ শতের বেশী মানুষকে এই ত্রান সামগ্রী বিতরন করে। এই ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ এর আগে গত ২৫ অক্টোবর একই স্থানে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিস কনসটানজা জাহরিনজার।