Home আঞ্চলিক ফকিরহাটে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট স্কুলের উদ্বোধন

ফকিরহাটে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট স্কুলের উদ্বোধন

54

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্যা ফাইটার স্কুলের শুভ উদ্বোধন বৃহস্পতিবার বিকেল ৫টায় সোনাখালী নিয়তীর মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন চিত্র নায়ক মাছুদ পারভেজ রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার ও মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্যা ফাইটার স্কুলের পরিচালক মো: আরিফ সরদার। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন শেখ কামরুজ্জান ও মিঠুন বিশ্বাস। এসময় মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর, মো: কবির হোসেন অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

২৫ কেজি গাজা উদ্ধার আটক-৪

ফকিরহাট প্রতিনিধি

খুলনা র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে ফকিরহাট বিশ^রোড মোড় এলাকা থেকে ২৫কেজি গাজা সহ ৪জন মাদক কারবারীকে আটক করেছেন। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের উপর ভিত্তি করে র‌্যাব-৬ এর একটি চৌকশদল বাগেরহাট-মাওয়া মহা-সড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা থেকে খুলনাগামী একটি সাদা রংগের প্রাইভেটকার (যার নং-ঢাকা মেট্রো-গ-২২-২৮৬৬) গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে অবস্থানরতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব-৬ তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের গাড়ী তল্লাশী করে দুইটি পৃথক প্যাকেট থেকে মোট ২৫কেজি গাজা উদ্ধার করেন। আটককৃতরা হলো পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদি গ্রামের মৃত হারুন তালুকদারের পুত্র প্রাইভেটকার চালক মো: এনামুল হক (৩৬), পিরোজপুর জেলার জিয়ানগন উপজেলার চারাখালী গ্রামের আ: লতিফ শেখের কন্যা শিরিন বেগম (২৬), ফেনী জেলার সদর উপজেলার ফেনী বাজার এলাকার আব্দুল্লাহ সরদারের পুত্র রোমান সরদার (১৯) ও মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাড়া গ্রামের আয়েন উদ্দিন শেখের পুত্র মো: জহিরুল ইসলাম (৪৫)। গাজা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করেছে। এ ব্যাপারে র‌্যাব-৬ এর ডিএডি শামীম আহাম্মদ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন, যার নং-০৬, তারিখ-১৩/১১/২০২০ইং।

ফকিরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মানসা শাপলা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত সর্গীয় শৈলেন্দ্রনাথ আঁশ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৩ নভেম্বর বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: ছয়রুদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাহিরদিয়া-মানসা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, সমাজ সেবক বলরাম আঁশ, সমাজ সেবক আ: কুদ্দুস বড়মিয়া, আওয়ামী লীগ নেতা ফকির কওসার আলী, সমাজ সেবক বাবলু আঁশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবু হানিফ শেখ। এসময় টিএসবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান কবীর প্যারিশ, ডা: তমনাশ বসু, অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, সমাজ সেবক মোজাহিদুর রহমান, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো: সাইফুল ইসলাম, মো: হুমায়ুন কবীর বাচ্চু, মো: লিয়াকত হোসেন, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, আতিয়ার রহমান মোড়ল, মো: মিজানুর রহমান, মো: রফিকুল ইসলাম, বাচ্চু মোড়ল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ মোহম্মদ আলী। ফাইনাল খেলায় মৌভোগ অগ্রগামী যুব সংঘ ১-০ গোলে খুলনা মোহামেডান ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত নাহিয়ান ও রিপন। ম্যান অবদি টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে বিজয়ী দলের এনামুল। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগি ছিলেন আলী আকবর ও নাজমূল ইসলাম। খেলায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।