Home খেলাধুলা তেরাঙ্গানা লায়ন্সের সামনে বেলজিয়াম

তেরাঙ্গানা লায়ন্সের সামনে বেলজিয়াম

0

স্পোর্টস ডেস্ক।।

নকআউট পর্বে গ্রুপ সেরা দল হিসেবে এসেছে কেভিন ডি ব্রুইনিরা। তারপরও গ্রুপ পর্বে খুব একটা ভালো খেলেনি বেলজিয়াম। মিশর ও ইরানের বিপক্ষে সমতার পর নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে। শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ সেনেগালকে পেয়েছে তারা।

বুধবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ২টা সিয়াটল স্টেডিয়ামে তেরেঙ্গা সিংহদের সঙ্গে খেলবে রেড ডেভিলরা। ফিফা র্যারঙ্কিয়ে নবম স্থানে আছে বেলজিয়াম। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি এবার সেই রেড হট ফর্মে নেই, তারকাও কম।

অন্যদিকে সেনেগাল কুড়িয়ে পাওয়া সুযোগে টুর্নামেন্টের নকআউট পর্বে এসেছে। ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে ও নরওয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে গ্রুপ পর্বে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে ঘুমন্ত সিংহরা কড়া বার্তা দিয়ে রেখেছে।

শেষ ষোলোয় বেলজিয়াম পরীক্ষার বিষয়ে সেনেগাল কোচ পেপে থিয়াও বলেন, ‘নকআউট পর্ব মানে আরেকটি নতুন টুর্নামেন্ট শুরু হওয়া। (শেষ ম্যাচে) যদিও আমরা পাঁচ গোল পেয়েছি, আমাদের সেরাটা এখনও মেলে ধরতে পারিনি।’

অন্যদিকে প্রতিপক্ষকে সমীহ করে বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু বলেন, ‘এটা টুর্নামেন্টে আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে। সেনেগাল কৌশলগতভাবে, তাত্ত্বিকভাবে ও খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার বিচারে ভালো একটি দল। তাদের দুর্বল প্রতিপক্ষ ভাবা মোটেই ঠিক হবে না।’