Home বিনোদন হবু স্বামী পাকিস্তানি, গুঞ্জনের জবাবে যা বললেন নীহা

হবু স্বামী পাকিস্তানি, গুঞ্জনের জবাবে যা বললেন নীহা

0

বিনোদন ডেস্ক।।

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা নিজেই নিজের প্রেমের খবর জানিয়েছেন। এরপর থেকেই সামাজিকমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে শুরু হয় তার হবু স্বামীকে নিয়ে নানা জল্পনা।

বিশেষ করে তিনি নাকি পাকিস্তানের একজন তরুণকে বিয়ে করতে যাচ্ছেন! এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেত্রী।

এ বিষয়ে নীহা বলেছেন, আমি কাকে বিয়ে করছি, সেটা তো কাউকে খুঁজে বের করতে বলিনি। সময় হলে আমি নিজেই এনগেজের মতো বিয়ের খবরও জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও অ্যাপ্রিশিয়েট করা।

তিনি আরো বলেন, বুঝলাম না, এখানে কাকে বিয়ে করতে যাচ্ছি, তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল- এই দেশগুলোর নাম কোথা থেকে আসল? আমি সময় হলে নিজেই সব জানাব। ধন্যবাদ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন নীহা। তখন থেকেই তার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সোমবার (২৯ জুন) তিনি আবারও ফেসবুকে জানান, তিনি ‘এনগেজড’। এরপরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে, তার হবু স্বামী পাকিস্তানের নাগরিক। কোথাও কোথাও দাবি করা হয়, কয়েক মাস আগে দেশের বারে ভ্রমণে গিয়ে তাদের পরিচয় হয় এবং পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনগেজমেন্টের বিষয়টি নিশ্চিত করলেও হবু স্বামীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন নীহা। তার কথায়, দেখুন, এই এনগেজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।