Home স্বাস্থ্য কিডনি পরিষ্কারে সহায়তা করে যেসব ভেষজ

কিডনি পরিষ্কারে সহায়তা করে যেসব ভেষজ

2

মিলি রহমান।।

আমরা যেসব খাবার খাই তা থেকে আসা বিষাক্ত পদার্থ দ্বারা আমাদের কিডনি ক্রমাগত আক্রান্ত হয়। আমাদের শরীর ক্ষতিকারক এই সব উপাদান থেকে দেহকে সুরক্ষিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে।

কিন্তু যতক্ষণ না শারীরিক কোনো সমস্যা জটিল আকার ধারন করে ততক্ষণ পর্যন্ত আমরা কিডনির সুস্থতার দিকে সেভাবে মনোযোগ দিই না। যদিও কিডনিকে পরিষ্কারক অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়,তারপরও শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে স্বাভাবিক কার্যক্ষমতায় ফিরিয়ে আনতে কিছুটা সাহায্যের প্রয়োজন হয়।

কিডনি পরিষ্কার করার অন্যতম উপায় হচ্ছে ভেষজের ব্যবহার। কিডনি সুস্থ রাখতে খাদ্যতালিকায় কয়েকটি ভেষজ অন্তর্ভুক্ত করতে পারেন। যেমন——

পার্সলে পাতা

পার্সলে পাতা প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে কাজ করে। আপনার কিডনিতে জমে থাকা যেকোনো বিষাক্ত পদার্থ বের করে দিতে এটি প্রয়োজন। এই ভেষজ প্রতিকারটি ব্যবহার করতে, ফুটন্ত পানিতে থেঁতো করা পার্সলে যোগ করুন, কাপটি ঢেকে দিন এবং প্রায় ৫ থেকে ৭ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে নিয়ে পান করুন।

সেলারি

সেলারিতেও মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে। নিয়মিত এটি খেলে শরীরে জমে থাকা যেকোনো ক্ষতিকারক রাসায়নিক বা বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। সেলারি খাওয়ার আরেকটি সুবিধা হলো এতে এমন পুষ্টি উপাদান রয়েছে যা কিডনির কার্যকারিতা বাড়াতে পারে। নিয়মিত সেলারি খেলে তা কিডনিতে পাথর এবং অন্যান্য সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে।

হলুদ

কিডনি পরিষ্কার করার ক্ষেত্রে হলুদ ব্যবহার করাও একটি ভালো উপায়। এটি শুধু কিডনি পরিষ্কারই করে না, আরও অনেক কিছু করতে পারে। এটি আপনার লিভারকে ডিটক্সিফাই করতে পারে এবং রক্তকেও বিশুদ্ধ করতে পারে। হলুদ ব্যবহারের আরেকটি সুবিধা হলো, এতে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা কিডনির প্রদাহ এবং সংক্রমণে সাহায্য করতে পারে। এক কাপ হালকা গরম পানিতে এক চা চামচ কাঁচা হলুদের রস, এক চিমটি লাল মরিচ, আধা বা একটি লেবুর রস এবং সামান্য মধু মিশিয়ে নিন। কয়েক সপ্তাহ ধরে দিনে একবার এটি পান করুন।

আদা

কিডনি পরিষ্কার করার জন্য আদা অন্যতম সেরা ভেষজ। এটি আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে। নিয়মিত আদা খেলে হজমশক্তি ভালো হয়। সেই সঙ্গে লিভারও পরিষ্কার থাকে।