Home আঞ্চলিক খুলনায় আশুরা পালিত

খুলনায় আশুরা পালিত

1

স্টাফ রিপোর্টার।।

পবিত্র ১০ মহররম ৬১ হিজরির এই দিনে কারবালার তপ্ত মরুপ্রান্তরে নানার দ্বীনকে রক্ষা করতে গিয়ে ইমাম হোসাইন (রা.) তার সঙ্গী-সাথীসহ তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় নির্মমভাবে শাহাদাতবরণ করেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহর পথে এ পর্যন্ত যারা শাহাদাতবরণ করেছেন তাদের মধ্যে হজরত ইমাম হোসাইনের শাহাদাত ছিল অতুলনীয়।

পবিত্র শাহাদাত স্মরণে আশুরার শোক মিছিল নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্ট ইমাম বাড়ি হতে সকাল সাড়ে ৯টায় বের হয়।

আলোচনা সভা ও শোক মিছিলে অংশগ্রহণ করেন চেয়ারম্যান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

শোক মিছিলপূর্ব বক্তৃতায় বক্তারা বলেন, বিশ্বের মুসলমানরা আজ যদি মজলমুদের পক্ষে অবস্থান নিত, তাহলে আই এস তথা ইসলামের নামে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী দল সৃষ্টি হতো না। তারা আজ ইসলামের নামে বিশ্বব্যাপী মুসলমানদের মসজিদ ও ধর্মীয় স্থাপনায় আত্মঘাতী বোমা আক্রমণ চালিয়ে মুসলমান নারী-পুরুষ-শিশুকে নির্মমভাবে হত্যা করছে। তিনি কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নবী (সা.)-এর দৌহিত্র, বেহেশতের যুবকদের নেতা হযরত ইমাম হোসাইন (রা.)-এর আদর্শ বুকে ধারণ করে মজলুমদের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানান।

আলোচনা শেষে একটি শোক ও মাতম মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। এ শোক মিছিলে খুলনা ও অন্যান্য এলাকা থেকে আগত শিয়া মুসলমান নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।