Home আন্তর্জাতিক ভেনেজুয়েলায় নিখোঁজ কমপক্ষে ১১০০০ মানুষ

ভেনেজুয়েলায় নিখোঁজ কমপক্ষে ১১০০০ মানুষ

0


অনলাইন ডেস্ক।।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে কমপক্ষে ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে। দেশটির জনগণের জন্য এক ভয়াবহ সময় যাচ্ছে। যারা ভূমিকম্পে বেঁচে আছেন, তারা মানসিক আঘাতে ক্ষতবিক্ষত। অনেকে স্বজনদের সন্ধান পাচ্ছেন না। ধ্বংসস্তূপের পাশে অখণ্ড অপেক্ষায় হাউমাউ করে কাঁদছেন। তবে তাদের নিখোঁজ এসব স্বজনের ভাগ্য অনিশ্চিত।


অনলাইন আল জাজিরার একজন সাংবাদিক বলেছেন, তিনি একজন বন্ধুর সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন চারদিকে ভবন ধসে পড়েছে। রাস্তার ওপর বিশাল বিশাল ফাটল। ছুটি থাকায় বুধবার বেশির ভাগ নাগরিক বাসায় ছিলেন। সন্ধ্যার দিকে ভূমিকম্পে তাই নিখোঁজের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। রাজধানী কারাকাসে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, একটি বিরোধী রাজনৈতিক গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনলাইন লিংক চালু করেছে, যেখানে মানুষ তাদের কতজন স্বজন নিখোঁজ হয়েছেন তা জানাতে পারছেন। এ পর্যন্ত ওই প্ল্যাটফর্মে পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ মানুষের সংখ্যা ১১ হাজারে পৌঁছেছে। Politics


তবে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন যে, এই সংখ্যা শুধুমাত্র তাদের তথ্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে, যারা ইন্টারনেট ব্যবহার করতে পেরেছেন এবং ভেনেজুয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিখোঁজ ব্যক্তিদের তথ্য জানাতে সক্ষম হয়েছেন। অতএব, প্রকৃত নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার সংকটের কারণে অনেক পরিবার এখনো কোনো তথ্য জানাতে পারেনি।