Home আঞ্চলিক বাগেরহাটে কিশোর তানভীর নিখোঁজ, সন্ধানের আকুতি

বাগেরহাটে কিশোর তানভীর নিখোঁজ, সন্ধানের আকুতি

10


স্টাফ রিপোর্টার।।


বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বড়সিংঙ্গা খেয়াঘাট এলাকার বাসিন্দা মো: তানভীর পাইক (১৩) নামে এক কিশোর গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। গত ৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বাগেরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৯৪) করা হয়েছে।


পারিবারিক ও থানা জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ মো: তানভীর পাইকের পিতার নাম মো: বদিয়ার পাইক। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট সদর থানার বড়সিংঙ্গা খেয়াঘাট এলাকায়। গত ৭ জুন ২০২৬ তারিখে সকালে মাদ্রাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার। একমাত্র সন্তানকে হারিয়ে তানভীরের বাবা-মা ও পুরো পরিবার এখন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন।


জিডির বিবরণ অনুযায়ী নিখোঁজ কিশোর তানভীরের গায়ের রঙ শ্যামলা, বয়স ১৩ বছর। তার মাথায় ছোট করে ছাঁটা কালো চুল রয়েছে। তার শরীরে একটি বিশেষ সনাক্তকরণ চিহ্ন রয়েছে— তার বাম ভ্রু -এর শেষে অংশে একটি স্পষ্ট কাটা দাগ রয়েছে।


কোনো সহৃদয় ব্যক্তি যদি এই ছবির কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে ০১৯৭৩-১০২৬৪১ অথবা ০১৭২২-১৯২৮৭০ মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার।