Home আঞ্চলিক ভারতীয় হাইকমিশনের যোগ দিবসের অনুষ্ঠানে মঞ্জু: আলোচনার মাধ্যমে দুই দেশের সমস্যা সমাধানের...

ভারতীয় হাইকমিশনের যোগ দিবসের অনুষ্ঠানে মঞ্জু: আলোচনার মাধ্যমে দুই দেশের সমস্যা সমাধানের আহ্বান

4

স্টাফ রিপোর্টার।।

খুলনায় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস- ২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। রবিবার (২১জুন) খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। যোগ দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহনকারীদের স্বাগত জানান সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার।

যোগ দিবসের আলোচনায় সম্মানিত অতিথি কেসিসি প্রশাসক বলেন, বাংলাদেশ ও ভারত দুই পরষ্পর প্রতিবেশী দেশের সম্পর্ক ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকেই গভীর।তারপরেও দুই দেশের মধ্যে কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। যা নিয়ে  জনগন ও রাজনীতিকদের মধ্যে সমালোচনা ও টানাপোড়েন রয়েছে।  এসব বিষয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত ও সুগভীরতা নিহিত আছে।

তিনি আরও বলেন, যোগ ব্যায়াম শুধু শারীরিক সুস্থতাই নয়, মানষিক স্বাস্থ্য এবং জীবনীশক্তিকে বৃদ্ধি করে। কাজেই বিশ্বব্যাপী ভারতের এ উদ্যোগ সমাদৃত হয়েছে। এটা বাংলাদেশেও ক্রমান্বয়ে পালিত হবে বলেও তিনি প্রত্যাশা করে।

অনুষ্ঠানে  অংশগ্রহনকারী যোগপ্রেমী, শিক্ষার্থী, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক অনুশীলনকারী এবং বিশিষ্ট অতিথিবৃন্দ শুভেচ্ছা ও  স্বাগত জানান সহকারী হাইকমিশনার পবন কুমার।

এ সময় তিনি বলেন, ‘ইয়োগা শুধই শারিরিক সুস্থ্যতার বিষয় নয়-এটা মানুসের মানষিক সুস্থ্যতাকে বাড়িয়ে দেয়। যা প্রকৃতপক্ষে পরিবার, সমাজ ও দেশের মানবিকতা সম্পন্ন গুনাবলীকে উন্নয়নে সহায়তা করে থাকে। ‘

তিনি আরও বলেন, ’২০১৪ সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের পর সারা বিশ্বে ইয়োগা দিবস পালন করা হয় ২১ জুন। এরই সুত্র ধরে সারা বিশ্বে ভারতীয় হাইকমিশন সমূহ বছরে দুইবার ইয়োগা দিবসের কার্যক্রম পালন করে থাকে।’

আজকের আয়োজন যোগের সেই চিরন্তন বার্তাকেই পুনর্ব্যক্ত করেছে, যা সম্প্রীতি, স্বাস্থ্য ও কল্যাণের এক ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করে। সেই সাথে এটি বাংলাদেশের মানুষের মাঝে যোগাভ্যাসের প্রতি গভীর ও ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন ঘটাতে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিল্পী, সাংস্কৃতিক সংগঠন ও ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ##