Home আঞ্চলিক কৃষকদের মাঝে বটিয়াঘাটায় লবণসহিষ্ণু ধান বীজ বিতরণ

কৃষকদের মাঝে বটিয়াঘাটায় লবণসহিষ্ণু ধান বীজ বিতরণ

1

স্টাফ রিপোর্টার
আসন্ন মৌসুমের জন্য প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-১০৩ বীজ বিতরণ করেছে বেসরকারি সংস্থা লিডার্স।
বৃহস্পতিবার (১৮ জুন) বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের এ বীজ বিতরণ করা হয়।
গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ বীজ বিতরণের কৃষকরা সফল হওয়ায় সেই ধারাবাহিকতায় এবারও জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু, বটিয়াঘাটার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কে এম মাকসুদুন্নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা অসিত বিশ্বাস, লিডার্সের টিম লিডার শারমিন আরা লিনা, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস, অরূপ সরকার, শরিফা খাতুন প্রমুখ।
আয়োজকরা জানান, এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।