Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র নয়, মরিয়া অবস্থায় ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, মরিয়া অবস্থায় ইরান : ট্রাম্প

1

আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা (এমওইউ) চুক্তি নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে বলেছেন, আলোচনায় বসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয়, বরং ‘মরিয়া’ অবস্থায় ছিল ইরান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা মরিয়া হয়ে বৈঠকে বসিনি, ইরান বসেছে। তারা শেষ হয়ে গেছে!’

তিনি আরও বলেন, সমঝোতা স্মারকে নির্ধারিত ৬০ দিনের আলোচনার সময়সীমা অনুযায়ী যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনা চালিয়ে যাবে।

চুক্তির আওতায় ইরানকে অর্থ সহায়তা দেওয়া হবে—এমন গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘তারা কোনো অর্থ পাবে না, এক সেন্টও নয়।’

সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সম্ভাব্য সম্পদ অবমুক্ত করা এবং অর্থনৈতিক সুবিধা দেওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা ও জল্পনা তৈরি হলেও ট্রাম্পের এই মন্তব্যে ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর বলে প্রতীয়মান হচ্ছে।