স্টাফ রিপোর্টার।।
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার বলেন, বাংলাদেশ ভারত ফ্রেন্ডশীপ পাওয়ার প্লান্ট বাংলাদেশের মোট জাতিয় চাহিদার ১০-১২% পূরন করছে বর্তমানে। এটি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের এবং দুই দেশের সম্পর্কের মধ্যে অনন্য উদাহরণ। এটি এখন বাংলাদেশের একটি মর্যাদাপূর্ন প্রকল্প।
এজন্য তিনি প্লান্টে কর্মরত বাংলাদেশী ও ভারতীয় কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ”আপনাদের কঠোর পরিশ্রমের কারনে এই মর্যাদা অর্জিত হয়েছে।” এই অবস্থানকে ধরে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।
বুধবার (১৭ জুন) সকালে রামপালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির টাউনশিপ কমিউনিটি হলে আর্ন্তজাতিক ইয়োগা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহকারী হাইকমিশনার এ সময় সুস্থ সবল স্বাস্থ্য গঠনে ইয়োগার গুরূত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইয়োগা শুধই শারিরিক সুস্থ্যতার বিষয় নয়-এটা মানুসের মানষিক সুস্থ্যতাকে বাড়িয়ে দেয়। যা প্রকৃতপক্ষে পরিবার, সমাজ ও দেশের মানবিকতা সম্পন্ন গুনাবলীকে উন্নয়নে সহায়তা করে থাকে। তিনি আরও বলেন, ২০১৪ সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের পর সারা বিশ্বে ইয়োগা দিবস পালন করা হয় ২১ জুন। এরই সুত্র ধরে সারা বিশ্বে ভারতীয় হাইকমিশন সমূহ বছরে দুইবার ইয়োগা দিবসের কার্যক্রম পালন করে থাকে।

অনুষ্ঠানে তাপবিদ্যুৎ কেন্দ্রের এজিএম আশিষ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের সহধর্মিনী সোনিকা পান্নু, রামপাল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিপিডি মো: আলাউদ্দিন, মানবসম্পদ বিভাগের ইনচার্জ মো: ওজিউর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ইয়োগা কর্মশালায় অংশগ্রহন করেন।










































