খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আগামী ১৭ জুন (বুধবার) একটি জরুরি সভার আহ্বান করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় খুলনা দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ দলীয় সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত থাকার জন্য খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সকল থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগরীর আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্য সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে।











































