Home স্বাস্থ্য গরমে ক্লান্তি ও পানিশূন্যতা দূর করতে ঘরেই বানান ৩ ডিটক্স পানীয়

গরমে ক্লান্তি ও পানিশূন্যতা দূর করতে ঘরেই বানান ৩ ডিটক্স পানীয়

1

মিলি রহমান।।


গরমের দিনগুলিতে ঘাম হয়ে শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। এর ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই আবহাওয়ায় মাথা ঘোরা, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা প্রতিরোধে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখা প্রয়োজন। শরীরকে সতেজ রাখতে ইলেক্ট্রোলাইট, খনিজ উপাদান ও অ্যান্টি অক্সিডেন্টের প্রয়োজন। শরীর থেকে দূষিত বিষাক্ত বর্জ্য বের করতে, অতিরিক্ত তাপের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে বানাতে পারেন ডিটক্স পানীয়। নিয়মিত এসব পানীয় গরমেও শরীর তাকে সতেজ ও প্রাণবন্ত।

শসা ও পুদিনার ডিটক্স ওয়াটার
শসা ও পুদিনা দুটিই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। শসাতে পানির পরিমাণ বেশি থাকে, অন্যদিকে পুদিনা শরীরকে শীতল অনুভূতি দেয়। শরীরকে হাইড্রেটেড রাখতে, তাপ কমাতে এমনকী হজম শক্তি উন্নত করতে এই পানীয় খুবই উপকারী।
যেভাবে তৈরি করবেন:
১টি শসা পাতলা করে কেটে ১ লিটার ঠান্ডা পানি দিয়ে দিন। এক মুঠো পুদিনাও মিশিয়ে দিন। শসা পুদিনা যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। একটি কাচের বোতলে ভরে রাখুন। সারাদিন অল্প অল্প করে খান। ।

লেবু ইলেকট্রোলাইটের পানি
গরমে অতিরিক্ত ঘাম হয়ে শরীর থেকে অতিরিক্ত লবণ বা খনিজ বেরিয়ে যায়। লেবু এই ইলেকট্রোইটের ঘাটতি দূর করে। শরীরকে ভিটামিন সি সরবরাহ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, খনিজ উপাদান কমে গেলে সেটার ঘাটতি মেটায়, শারীরিক। একই সঙ্গে শরীরের ক্লান্তি দূর করে।

যেভাবে বানাবেন
এক লিটার পানিতে ১ ফালি লেবু কেটে দিন। এক চিমটি সৈন্ধব লবণ দিয়ে দিন। চিনির বদলে পানিতে ১ চামচ মধু যোগ করুন। ভালোভাবে মিশিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর সেটা খেতে পারেন।

তরমুজ ও তুলসীর ডিটক্স ওয়াটার
পটাশিয়াম সমৃদ্ধ তরমুজে প্রায় ৯১ শতাংশ পানি থাকে। এই ফল খনিজের ভালো উৎস হিসাবেও দারুণ কাজ করে। তরমুজ তাৎক্ষনিক সতেজতা দেয়। অন্যদিকে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর তুলসী একাধিক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

যেভাবে বানাবেন
১ লিটার পানিতে ১ কাপ তরমুজের টুকরো দিন। এরপর এতে ৩-৪ টি তুলসী পাতা যোগ করে ১-২ ঘণ্টার মতো ভিজিয়ে ফ্রিজে রাখুন। এরপর পুরোপুরি ঠান্ডা হলে সারা সকাল এটা খেতে পারেন। বেলা ১২ টার মধ্যে এই বোতলটি শেষ করলে ভালো শক্তি পাবেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস