বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন শেখ তারেক নামের এক সক্রিয় কর্মী।
শুক্রবার (১২ জুন) পবিত্র জুম্মার দিনে এক ব্যতিক্রমী উপায়ে দুধ ও পানি দিয়ে গোসল করে তিনি দল ত্যাগের এ ঘোষণা দেন।
শেখ তারেক উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামায়াত কর্মী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪-১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫নং ওয়ার্ডের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত ছিলেন। জুম্মার নামাজের পূর্বে তিনি নিজ বাড়ির সামনে খুলনা-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর আনুষ্ঠানিকভাবে দুধ ও পানি দিয়ে গোসল করে দল ত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।
দল ত্যাগ প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে শেখ তারেক বলেেন, ‘দীর্ঘ ১৪-১৫ বছর আমি এই দলের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সাথে যুক্ত ছিলাম। পবিত্র জুম্মার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে উক্ত দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।’









































