Home বিনোদন দ্বিতীয় সন্তানের মা হলেন সংগীতশিল্পী বিউটি

দ্বিতীয় সন্তানের মা হলেন সংগীতশিল্পী বিউটি

33

বিনোদন ডেস্ক

দ্বিতীয় সন্তানের মা হলেন কোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। গত ২ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। পুত্রের নাম রেখেছেন নাসিক আহমেদ। এ তথ্য জানিয়েছেন বিউটি।

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিউটি বলেন, মহান আল্লাহ পাকের কাছে লাখো-কোটি শুকরিয়া আদায় করছি! গত ২ নভেম্বর আমাদের দ্বিতীয় পুত্রসন্তান পৃথিবীতে আগমন করেছে। আমরা দুজনেই আল্লাহর রহমতে ভালো আছি। করোনা সংকটের সময়ে মা হওয়ার খবর জানতে পারেন বিউটি। স্বাভাবিকভাবে দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন তিনি। বিষয়টি উল্লেখ করে বিউটি বলেন, আবার মা হওয়ার খবর যখন জানতে পারি, তখন পৃথিবী জুড়ে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। সবাই খুব আতঙ্কে ছিলাম। এ সময় আমার ভয় ও চিন্তা একটু বেশি ছিলে। কখন কী হয় তা নিয়ে মাঝে মাঝে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হতাম। ওই কঠিন সময়ে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। হাসান ফেরদৌস আহমেদের সঙ্গে ঘর বেঁধেছেন সংগীতশিল্পী বিউটি। ২০১৬ সালের ৭ মার্চ এ দম্পতির ঘর আলো করে আসে প্রথম পুত্রসন্তান। তার নাম রায়াত।