Home আঞ্চলিক মোরশেদ আলম ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ উন্নতির কাছে কখনোই আত্মসমর্পণ করেননি

মোরশেদ আলম ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ উন্নতির কাছে কখনোই আত্মসমর্পণ করেননি

34

৮ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি//

এস এম মোরশেদ আলম ছিলেন একজন সাচ্চা জাতীয়তাবাদী, দেশ প্রেমিক এবং প্রগতিশীল চিন্তা চেতনার রাজনৈকিত ব্যক্তিত্ব। ব্যক্তিগত সুখ-স্বচ্ছন্দ উন্নতির কাছে তিনি কখনোই আত্মসমর্পণ করেননি। জনকল্যাণে মানুষের সেবায় তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। কিশোর বয়সে সমাজ পরিবর্তন এবং মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে নাম লেখান। যৌবনের প্রারম্ভে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে যান। জীবনের ঝুকি নিয়ে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি রাজনীতি করেছেন। পরবর্তীতে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আমৃত্যু সেই আদর্শের ঝান্ডা নিয়ে সকল প্রতিকুলতা উপেক্ষা করে তিনি দলের প্রতি শতভাগ অনুগত প্রদর্শন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্¥ুখসারীতে নেতৃত্ব দিয়েছেন। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সবিরোধী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধেও তিনি ছিলেন উচ্চকন্ঠ। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মোরশেদ আলম দলের তরুণ নেতাকর্মিদের কাছেও ছিলেন দারুন জনপ্রিয় এবং অনুকরণীয়। তার শুন্যতা দীর্ঘসময় খুলনা বিএনপির রাজনীতিতে গভীরভাবে অনুভুত হবে।

আজীবন সৎভাবে জীবন পরিচালনা করে তিনি অনেকের জন্য অনুসরণীয় আদর্শ রেখে গেছেন। ক্ষমতার অতীব নিকটবর্তী হওয়া স্বর্ত্বেও তিনি ছিলেন নির্লোভ। ৮০ এবং ৯০ দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে তার অবদার ভোলার নয়। আধিপাত্যবাদে ও মহাসারণবাদী শক্তির বিরুদ্ধে  মোরশেদ আলম ছিলেন আজীবন সংগ্রামী চেতনার মানুষ। নীতি ও আদর্শের তিনি ছিলেন অবিচল।

গণতান্ত্রিক আন্দোলনের নেতা, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম এস এম মোরশেদ আলম এর  ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন বক্তরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও  মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার হোসেন।

মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা  বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি,  জেলা  বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান ও শেখ মোশারফ হোসেন। সভায় উপস্থিত ছিলেন এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আরিফুজ্জামান অপু, আবু হোসেন বাবু, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, সাদিকুর রহমান সবুজ, নিজামউর রহমান লালু, শাহিনুল ইসলাম পাখি, নাজমুস সাকিব পিন্টু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন,  হাসানুর রশিদ মিরাজ, কামরান হাসান, নিয়াজ  আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, কাজী ওয়াজউদ্দিন সান্টু,  আবু সাঈদ শেখ, ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, শেখ জামিল হোসেন, কাজী আব্দুল লতিফ, অ্যাড. মোহাম্মদ আলি বাবু, ইশহাক তালুকদার, আকরাম হোসেন খোকন, শাহাবুদ্দিন মন্টু, শামসুর রহমান, সরদার রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, নিরু কাজী, আব্দুল আলীম, আনজিরা খাতুন,  তৌহিদুল ইসলাম খোকন, শফিকুল ইসলাম বাদল, শামসুল বারী পান্না, তরিকুল আলম তুষার, জাহাঙ্গীর হোসেন, ডা. ফারুক হোসেন, মোহাম্মদ আলি, হুমায়ুন কবির, রাজিবুল ইসলাম বাপ্পী, হিমায়েত উদ্দিন. হেদায়েদ হোসেন হেদু, সিদ্দিকুর রহমান,  সাজ্জাত হোসেন জিতু, মুসফিকুর রহমান অভি, জামাল উদ্দিন মোড়ল, শফিকুল ইসলাম শফি, শামীম রেজা, শেখ আল মামুন, শেখ দিদারুল ইসলাম, দেলোয়ার মাতুব্বর, অ্যাড. মারুফ হোসেন  প্রমুখ।

এছাড়াও মরহুম এস এম মোরশেদ আলম এর আত্মার মাগফেরাত কামনা করে গতকাল বাদ জুম্মা সোনাডাঙ্গা থানার ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বয়রা বাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।