Home আলোচিত সংবাদ অবশেষে সংশয় কাটছে, খেলা দেখাবে বিটিভি

অবশেষে সংশয় কাটছে, খেলা দেখাবে বিটিভি

10

স্পোর্টস ডেস্ক।।

অবশেষে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’- এর শঙ্কা কেটেছে ভারতে। সোমবার ফিফা এবং ‘জি এন্টারটেইনমেন্ট’ ভারতে বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা দিয়েছে। ভারতে বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বিশ্বকাপ দেখানোর সব উদ্যোগ নেয়া হয়েছে। বিটিভি বিশ্বকাপ স্বত্ব কেনার প্রক্রিয়ায় এগিয়ে গেছে অনেকখানি। দু’একদিনের মধ্যেই ফিফা থেকে সম্প্রচার স্বত্ব কিনবে রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠিানটি।


এ অঞ্চলে বিশ্বকাপ স্বত্ত্বা বিক্রির জন্য ফিফা প্রথমে ভরসা করেছিল স্প্রিংবক কোম্পানিকে। কাতার বিশ্বকাপের ধারায় সিঙ্গাপুরভিত্তিক এই কোম্পানি এবারও চড়া দামে স্বত্ব বিক্রির পাঁয়তারা করেছিল এ দেশে। প্রতিষ্ঠানটি বিটিভিকে ১০ মিলিয়ন ডলার বিশ্বকাপ স্বত্ব কেনার প্রস্তাব দিয়েছিল। ভ্যাট ট্যাক্স মিলিয়ে যা বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি টাকার উপরে। এই চড়া মূল্যে স্বত্বকেনা একেবারে অসম্ভব বিটিভির। তাই বাধ্য হয়েই বিটিভি সরাসরি ফিফার দ্বারস্ত হয়। ফিফা বাংলাদেশের বাজার পর্যালোচনা করেই ফিফা দর কমিয়েছে। এখন ৪ মিলিয়ন ডলারে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তা নিয়েও আপত্তি আছে বাংলাদেশ সরকারের।


বিশ্বকাপ স্বত্ব কিনতে তথ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ কমিটি এ নিয়ে কয়েক দফা আলোচনা করেছে। দাম কমানোর জন্য ফিফার সঙ্গেও করেছে যোগাযোগ। সোমবার সর্বশেষ সভা করেছে তথ্য মন্ত্রণালয়। সেই সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জানা গেছে, তারা এখনো দেনদরবার করছেন ৪ মিলিয়ন ডলার থেকে মূল্যটা নামিয়ে আনতে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তথ্যমন্ত্রী সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রের খবর, বিটিভিতেই দেখা যাবে বিশ্বকাপের খেলা।


তারা স্বত্ব কেনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে বিটিভি চেষ্টা করছে দাম কমিয়ে সম্প্রচার স্বত্ব কেনার। দেনদরবারে কিছুটা দাম কমলেই দেবে আনুষ্ঠানিক ঘোষণা। বিটিভির সঙ্গে টি স্পোর্টস ও স্টার টিভিও সম্প্রচার কেনার চেষ্টা করছে। যদিও এ বিষয়ে বিটিভির মহাপরিচালক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এসএমএস করলেও তারও উত্তর দেননি বিটিভির এই কর্মকর্তা।