বেনাপোল প্রেতিনিধি,
যশোর র্যাব-৬, ক্যাম্পের সদস্যরা শুক্রবার দুপুরে শার্শা উপজেলার চন্দনপুর একটি রাইস মিলের সামনে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেন্সিডিল সহ কবির হোসেন(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের নওশের আলী ছেলে।
যশোর র্যাব কর্মকর্তা এম সরোয়াার হোসাইন জানান গোপন সংবাদের ভিত্তিতে পাকশী শার্শা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩০২ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা বলে ল্যাব জানায়।
ধৃতআসামী ও জব্দকৃত আলামত সহ শার্শা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে শার্শা থানায়।











































