Home বিনোদন ঈদের দ্বিতীয় দিন: মোশাররফ থেকে মেহজাবীন, যাদের নাটক দেখা যাচ্ছে

ঈদের দ্বিতীয় দিন: মোশাররফ থেকে মেহজাবীন, যাদের নাটক দেখা যাচ্ছে

0


বিনোদন ডেস্ক


টেলিভিশন স্টেশনগুলো ঈদের দ্বিতীয় দিন শুক্রবারও তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈচিত্র্যময় আয়োজনে।

এর মধ্যে রয়েছে একক নাটক ও টেলিছবি। এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, বৈশাখী, মাছরাঙা, দীপ্ত ও নাগরিক টিভিসহ বিভিন্ন টেলিভিশন স্টেশনে সারাদিন ধরে প্রচার হবে এসব নাটক।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ করতে সামাজিক মাধ্যমে প্রচারণা
এ দিনও একাধিক নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়া চঞ্চল

চৌধুরী, ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, নিলয় আলমগীর ও মুশফিক আর ফারহানও একাধিক নাটকে থাকছেন।

একাধিক টেলিভিশন স্টেশনে সাত দিনব্যাপী প্রচার হবে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক।

চ্যানেল আইয়ে ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’

দুপুর আড়াইটাই প্রচার হবে টেলিছবি ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। তৌকীর আহমেদের রচনায় ও আরিফ খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, তৌকীর আহমেদ ও জাকিয়া বারী মম।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শুরু হবে ধারাবাহিক ‘কিশোরগঞ্জের কিশোরদল’, যা ঈদের দিন থেকে টানা সাত দিন প্রচার হবে।

আফজাল হোসেনের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন আফজাল হোসেন, আহসান হাবিব নাসিম ও তাহমিনা সুলতানা মৌ।

নাটক ‘নামে নামে প্রেমে টানে’ দেখা যাবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। বৃন্দাবন দাসের রচনায় ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পাভেল ও সালাহউদ্দিন লাভলু।

রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘অপরাজিতা’। মীর আরমান হোসেনের পরিচালনায় অভিনয় করেছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল।

এনটিভিতে ‘আবার হবে দেখা’

সকাল ৯টায় প্রচার হবে নাটক ‘দুজন দুজনার’। মারুফ হোসেন সজীবের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

দুপুর ২টা ২০ মিনিটে দেখা যাবে টেলিছবি ‘আবার হবে দেখা’। ফারিয়া হোসেনের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান ও প্রান্তর দস্তিদার।

ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। হাসান রেজাউলের পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরি আলম, শবনম ফারিয়া ও তাসনুভা তিশা।

‘অবুঝ চোখ’ নাটকটি দেখা যাবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তানজিকা আমিন।

এলেক্সের রচনায় ও রাইয়ান মাহমুদের পরিচালনায় নাটক ‘ছুঁয়ে দে আমায়’ দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘শূন্য’। নাহিদ হাসনাতের রচনায় পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও আইশা খান।

আরটিভিতে মোশাররফ করিমের ‘মিস্টার লুই’

ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’ দেখা যাবে সন্ধ্যা ৭টায়। সহিদ উন নবীর পরিচালনায় অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, চাষী আলম ও সামান্তা পারভেজ।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে নাটক ‘মিস্টার লুই’। পরিচালনায় সকাল আহমেদ, অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

নাটক ‘চেকমেট’ দেখা যাবে রাত সাড়ে ৮টায়। তৌফিকুল ইসলাম আশিকের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির।

সেলিম রেজার পরিচালনায় নাটক ‘শূন্যের সংসার’ প্রচার হবে রাত সাড়ে ৯টায়। এ নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি।

ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’ দেখা যাবে রাত ১১টায়। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন শাহেদ আলী, সাব্বির অর্নব, শিবলী নোমান ও গোলাম ফরিদা ছন্দা।

রাত সাড়ে ১১টায় দেখা যাবে নাটক ‘গরম জামাই’। সরদার রোকনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

বাংলাভিশনে ‘ঘাড়ত্যাড়া জামাই বউ’

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘ঘাড়ত্যাড়া জামাই বউ’। আহসান হাবীব আকিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।

টেলিছবি ‘এই মুহূর্তে’ দেখা যাবে বিকেল ৪টা ২০ মিনিটে। পিপলু আর খানের পরিচালনায় অভিনয় করেছেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তটিনী, সুনেরাহ বিনতে কামাল ও ইয়াশ রোহান।

সেলিম রেজার পরিচালনায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মন আমার’। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও নীলাঞ্জনা নীলা।

রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। পরিচালনায় মিতুল খান, অভিনয় করেছেন হিমি, চিত্রলেখা ও জুনায়েদ বোগদাদি।

নাটক ‘হানিমুন’ দেখা যাবে রাত ৯টা ২৫ মিনিটে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করেছেন জোভান ও সাদিয়া আয়মান।

রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সুখের অসুখ’। তানভীর তন্ময়ের পরিচালনায় অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সুমাইয়া হিমি।

ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’ এর দ্বিতীয় পর্ব প্রচার হবে রাত ১০টা ৪০ মিনিটে। পরিচালনা করেছেন মাসুদ সেজান, অভিনয় করেছেন শামীমা নাজনীন, বাচ্চু, পাভেল ও নাবিলা।

বৈশাখী টিভিতে ‘হাঁড়ির খবর’

নাটক ‘হাঁড়ির খবর’ প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে। পরিচালনা করেছেন খান মো. বদরুল; অভিনয় করেছেন মোশাররফ করিম ও সিনথিয়া।

রাত ৯টা ২০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক ‘ভাত হাসান’ এর দ্বিতীয় পর্ব। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, ঝুনা চৌধুরী ও জয়রাজ।

ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’ দেখা যাবে রাত ১০টায়। আদিত্য জনির পরিচালনায় অভিনয় করেছেন মীর সাব্বির, ময়মুনা মম ও সুজাত শিমুল।

রাত সাড়ে ১০টায় দেখানো হবে ধারাবাহিক ‘দিল মোহাব্বত’। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আরফান আহমেদ ও শেখ স্বপ্না।

রাত ১১টা ৪০ মিনিটে দেখা যাবে নাটক ‘গ্যাংস্টার’। মৃত্যুঞ্জয় সরদারের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন তানহা তাসনিয়া ও ইমতু রাতিশ।

মাছরাঙায় ‘বউয়ের মামলা’

বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘বউয়ের মামলা’। শামীম শিকদারের রচনায় ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। বৃন্দাবন দাশের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, আবদুল্লাহ রানা ও রেজমিন সেতু।

রাত ৮টায় দেখা যাবে নাটক ‘হয়নি বলা’। মাহমুদ মাহিনের পরিচালনায় অভিনয় করেছেন মুশফিক ফারহান ও আইশা খান।

শেখ নাজমুল হুদা ইমনের রচনা ও পরিচালনায় রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘কমেন্ট সেন্স’। অভিনয় করেছেন পলাশ ও সাফা কবির।

ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’ দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে। তাইফুর জাহান আশিকের পরিচালনায় অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।

রাত ১১টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিছবি ‘ডাবল প্রেশার’। অনামিকা মণ্ডলের রচনায় ও সোহেল হাসানের পরিচালনায় অভিনয় করেছেন নিলয়, তাসনুভা তিশা ও সামান্থা।

দীপ্ত টিভিতে মেহজাবীন চৌধুরীর ‘কাজলের দিনরাত্রি’

সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক ‘কাজলের দিনরাত্রি’। ভিকি জাহেদের পরিচালনায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব।

নাটক ‘যদি আমার না হও’ দেখা যাবে রাত ৮টায়। পরিচালনায় সেতু আরিফ; অভিনয় করেছেন মুশফিক ফারহান ও অর্চিতা স্পর্শিয়া।

ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’ প্রচার হবে রাত ৯টা ৪০ মিনিটে, যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। আকাশ রঞ্জনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, অহনা ও শামীমা নাজনীন।

রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘রঙিন কাগজ’। সাইদুর ইমনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জোভান ও সাফা কবির।

নাগরিক টিভিতে ‘আমাকে দুঃখ দিও না’

সেরনিয়াবাত শাওনের পরিচালনায় রাত ৮টায় প্রচার হবে নাটক ‘আমাকে দুঃখ দিও না’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও আনিকা আয়না।

এটিএন বাংলায় ‘জামাই পাগল’

সকাল ৯টায় প্রচার হবে নাটক ‘কাটুস কুটুস কোরবানি’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

বিকেল ৫টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘সিঙ্গারা বুলবুলি মস্তক’। হামেদ হাসান নোমানের পরিচালনায় অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘পুনরাবৃত্তি’। কাজী বাহাদুর হিমুর পরিচালনায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।

টেলিছবি ‘জামাই পাগল’ দেখা যাবে রাত ১১টায়। তাইফুর জাহান আশিকের পরিচালনায় অভিনয় করেছেন মোশাররফ করিম ও হিমি।