তথ্য বিবরণী
খুলনায় শুরু হয়েছে ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। খুলনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মোট ৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর ওয়ালটনের এরিয়া ম্যানেজার শাহানুর আলম, ম্যানগ্রোভ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মুমিন, বিশ্বাস প্রপার্টিজের সত্ত্বাধিকারী আজগর বিশ্বাস তারা, বিআরবি ক্যাবলসের খুলনা অফিস ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মিয়া, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও মোঃ সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সী মাহাবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস এম কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আহমদ মূসা রঞ্জু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ভৈরব রাইডার্স টিম ওনার এস এম সাহিদ হোসেন, শিবসা ওয়ারিয়র্স টিম ওনার মোঃ তরিকুল ইসলাম, প্রমুখ।
উদ্বোধনী খেলায় রূপসা টাইগার্স ৮ উইকেটের ব্যবধানে শিবসা ওয়ারিয়র্সকে পরাজিত করে। দলের পক্ষে ৩৬ রান ও ২টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন শেখ আজিজুর রহমান (তন্ময়)। অপর খেলায় মধুমতি চ্যালেঞ্জার্স ৭৩ রানে ভৈরব রাইডার্সকে পরাজিত করে। দলের পক্ষে অপরাজিত ৬১ রান ও ৪টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন মোহাম্মদ আলী সনি। সিঙ্গেল লীগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে উঠবে। আগামী ১০ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।











































