বিনোদন ডেস্ক।।
পবিত্র ঈদুল আজহার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসেরএকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা ছুড়ি-বটি দিয়ে ঢালিউডের এই নায়িকা কোরবানির মাংস কাটছেন। ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।
অপু বিশ্বাসের কোরবানির মাংস কাটার এই ভিডিওটি অবশ্য তার ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করা হয়নি। এটি পোস্ট করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে অপুর প্রডাকশন হাউসের পেইজে। সেখান থেকেই ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে বয়ে যায় আলোচনার ঝড়।
ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে গোলাপি রঙের শাড়ি পরে অপু বিশ্বাস কোনো একটি পার্কিং স্পেসে বসে মাংস কাটছেন। ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর ছুড়ি-বটি দিয়ে বেশ দক্ষতার সঙ্গেই নায়িকা মাংস কাটছেন। মাংস কাটার মাঝেই তাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেও দেখা গেছে। তার চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল প্রচুর পরিমাণ কাঁচা মাংস।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। এর আগে একাধিক কোরবানির ঈদে তিনি খাসি (ছাগল) কোরবানি দিয়েছেন।
আগের বছরগুলোর মতো এবার ও কি অপু বিশ্বাস খাসি কোরবানি দিয়েছেন? এই প্রশ্নের জবাব জানতে বেশ কয়েকবার নায়িকাকে ফোন দেওয়া হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে ভিডিওটি প্রবাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। অনেকেই অপু বিশ্বাসের এই ভিডিওকে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার বহিপ্রকাশ বলে মলে মন্তব্য করছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে তীর্ষকভাবে বলছেন, ‘লোকদেখানো।’।











































