অনলাইন ডেস্ক
আইপিএল শেষে আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তান বিপক্ষে একটি একটি টেস্ট ম্যাচে খেলবে ভারত। সিরিজকে সামনে রেখে হাশমতুল্লাহ শাহিদির নেতৃত্বাধীন ১৫ সদস্যের দেল ঘোষণা করেছে আফগানরা।
দলে টপ-অর্ডার ব্যাটসম্যান সিদিকুল্লাহ আতাল, রহমত শাহ এবং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইও ডাক পেয়েছেন।
এর আগে ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাট খেলেছিল আতাল এবং ওমরজাই। অন্যদিকে অভিজ্ঞ রহমত শাহ আফগানিস্তানের খেলা এখন পর্যন্ত ১২টি টেস্টের মধ্যে ১১টিতেই খেলেছেন। তবে গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ম্যাচে তিনি ছিলেন না।
এদিকে ঘোষিত দল থেকে তারকা স্পিনার রশিদ খান বাদ পড়ছেন। সাম্প্রতিক চোটের কারণে প্রধান কোচ রিচার্ড পাইবাস তাকে টেস্ট ক্রিকেট খেলার চেয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে বলেছেন।
রশিদের অনুপস্থিতিতে বাঁ-হাতি স্পিনার শরাফুদ্দিন আশরাফ এবং নাঙ্গেয়ালিয়া খারোতের সঙ্গে স্পিন বিভাগের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে কাইস আহমেদের। নিউ চণ্ডীগড়ে ৬ থেকে ১০ জুন টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টেস্ট ম্যাচ শেষে ১৪ জুন ধর্মশালায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। স্কোয়াডটি গত বছরের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ী দলের মতোই বেশ পরিচিত। বাঁ-হাতি পেসার ফরিদ মালিক, যিনি ২০২৪ সালে শেষ ওয়ানডে খেলেছিলেন, তিনি এই দলে এক উল্লেখযোগ্য নতুন সংযোজন।
টেস্ট স্কোয়াড:
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, রহমানুল্লাহ গুরবাজ, রহমানউল্লাহ জাদরান, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, নাঙ্গেলিয়া খারোতাই, কায়েস আহমেদ, বিলাল সামি, শরিফুল সামি, সামিউল হক।
রিজার্ভ: বশির আহমদ, বশির শাহ, ইসমত আলম
ওয়ানডে স্কোয়াড:
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, দরবেশ রাসুলি, রহমত শাহ, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফর, জিয়াউল রহমান, জিয়াউর রহমান, জিয়াউর রহমান।
রিজার্ভ: কায়েস আহমদ, সেলিম সাফি, বশির আহমদ











































