Home আঞ্চলিক খুবিতে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত

খুবিতে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত

1

স্টাফ রিপোর্টার।।


খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত আজ ২৮ মে (বৃহস্পতিবার) সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। জামাত শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি সকল মুসল্লিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের সার্বিক কল্যাণ কামনা করেন। এ সময় তিনি ঈদ-উল-আযহার আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান।
জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ঈদ জামাত উদযাপন কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পার্শ্ববর্তী এলাকার মুসল্লিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে উপাচার্য ও উপ-উপাচার্য মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।