গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে অন্তত ২০ জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রামে এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানয়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে মোটরসাইলের দুই আরোহী সহ ৪ জন নিহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেয়া হলে ১২ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।
নিহতদের মধ্য একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং ৩ জন পুরুষ।
দুর্ঘটনার পর গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।











































