Home আঞ্চলিক খুলনা নগরীর বর্জ্য অপসারণে কাজ করছে ৭৭২ কর্মী

খুলনা নগরীর বর্জ্য অপসারণে কাজ করছে ৭৭২ কর্মী

1

স্টাফ রিপোর্টার।।


পবিত্র ঈদ উল আজহায় পশু কোরবানির পর নগর জুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন। কোরবানির ব্যবস্থাপনায় নগরীতে ১৪০টি নির্ধারিত স্থান রাখা হয়।

বৃহস্পতিবার দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।

সিটি কর্পোরেশন বলছে নগরীর ৩১টি ওয়ার্ডে কাজ করছে ৭৭২ জন পরিচ্ছন্নতাকর্মী। এ কাজে ৪০০ লিটার স্যাভলন, সাড়ে চার হাজার লিটার ব্লিচিং, ৮২টি ভারী যানবাহন ও ৬০০ টি ভ্যান নিয়োজিত রয়েছে।

দুপুর ২ টায় নগরীর তেতুলতলা মোড় থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। চ্যালেঞ্জ হলেও রাত দশটার মধ্যে দেড় হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।