Home আঞ্চলিক ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

0

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, সেটি কেউ কামনা করে না এবং শোভনীয়ও নয় বলে মন্তব্য করেছেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সেখানে (ঝিনাইদহ) এনসিপির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটি এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। ’

সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভা শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতায় যেসব বিচারিক আদালত রয়েছে সেই আদালতগুলো খোলা থাকবে। ১ জুন থেকে রামিসা হত্যার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম যেদিন অফিস-আদালত খুলবে, সেদিনই রামিসার ঘটনার বিচার শুরু হবে। ’

তিনি আরো বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে চার্জশিট হয়েছে। আমরা বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছি।’

জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদকে সবচেয়ে বেশি ধারণ করছে বিএনপি। সনদ বাস্তবায়নে দাঁড়ি, কমা, সেমিকোলনসহ এগিয়ে যাচ্ছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস ও সাধারণ সম্পাদক এম. এ তালহাসহ প্রমুখ।

পরে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মিশনারি মাঠ প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপি সমাপনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।