স্টাফ রিপোর্টার
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট (কেপিআই) ৯৯ ব্যাচের শিক্ষার্থী সঙ্গীত শিল্পী ও প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন অসুস্থ। সম্প্রতি ঢাকার ধানমন্ডির আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আল-নুর আই হসপিটালে তাঁর সফল ্অপারেশন সম্পন্ন হয়েছে।
সংস্কৃতিমনা মামুন দীর্ঘ সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবেও সমাদৃত এ তরুণ প্রকৌশলী। মামুনের দ্রুত আরোগ্য কামনার জন্য তাঁর স্বজন ও বন্ধুদের পক্ষ থেকে সকলের কাছে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে।











































