বাপী দে||
দখলের পর মাইক্রোপ্লাস্টিক ও বিষাক্ত ভারী ধাতুর ভাগাড়ে পরিণত হচ্ছে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ বলে পরিচিত ˆভরব ও রূপসা নদীর তলদেশ| নদীর তলদেশের ১০-৩০ সেন্টিমিটার গভীরতার পলিতে প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক ও ক্যাডমিয়াম-সিসার মতো ভারী ধাতুর উপস্থিতি বাস্তুসংস্থান ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে|
চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক জার্নাল ‘ইমার্জিং কন্টামিন্যান্টস’-এ প্রকাশিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের এক গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে|
বিশ্ববিদ্যালয়ের গবেষক নিশাত সালসাবিল, মো. তৌহিদুজ্জামান, তাপস কুমার চক্রবর্তী ও গোপাল চন্দ্র ঘোষ এই গবেষণাটি পরিচালনা করেন| গবেষণার জন্য ˆভরব ও রূপসা নদীর ৯টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে ৩০ সেন্টিমিটার গভীর পর্যন্ত পলির নমুনা সংগ্রহ করা হয়| দৈনিক খুলনাঞ্চল এর অনুসন্ধান বলছে, মহানগরী খুলনা, যশোর নওয়াপাড়াসহ আশপাশের এলাকার শত শত টন বর্জ্য পড়ছে ˆভরব ও রূপসা নদীতে| এরমধ্যে খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন খাল-নালা থেকে ২২টিরও বেশি ড্রেনের মুখ দিয়ে ˆভরব ও রূপসা নদীতে মিশছে নানা ধরণের বর্জ্য| নওয়াপাড়া এলাকায় গড়ে উঠা ট্যানারিসহ শিল্প-কারখানার ক্যামিক্যাল-বর্জ্য সরাসরি পড়ছে ˆভরব নদে| ফলে দিন দিন বিষাক্ত ধাতুরে ভারী হয়ে উঠছে নদীর তলদেশ|
জাতিসংঘের ‘ওয়েস্ট ওয়াইজ সিটি টুল’এর মাধ্যমে ২০২১ সালের সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী, উচ্চ জনসংখ্যার ঘনত্বের কারণে খুলনায় প্রতিদিন প্রায় ৭৩২ টন বর্জ্য উৎপাদিত হচ্ছে| যার মধ্যে করপোরেশন প্রতিদিন ৪৬১ টন বর্জ্য ব্যবস্থাপনা করছে; বাকি বর্জ্য ড্রেন, খাল ও নদীতে ফেলা হয়| যা শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে পড়ে| উৎপাদিত বর্জ্যরে মধ্যে রয়েছে রান্নাঘর/ক্যান্টিন বর্জ্য ৭৭ – ৮০ শতাংশ, প্লাটিক ফিল্ম ৩-৫ শতাংশ, কাগজ-বোর্ড ৫ শতাংশ ও বাকি অংশ কঠিন প্লাটিক, ধাতু, কাঁচ ও টেক্সটাইল প্রভৃতি| অবশ্য বেসরকারি হিসেবে নগরীতে প্রতিদিন বর্জ্য উৎপাদনের পরিমান প্রায় এক হাজার থেকে ১২’শ মেট্রিক টন|
যবিপ্রবি’র গবেষকরা ˆভরব-রূপসার নদীর দূষণ পর্যবেক্ষণে ˆভরব নদের যশোর অংশের রূপদিয়া, নওয়াপাড়া, খুলনার ফুলতলা, সিএসডি ঘাট, শোলপুর, জেলখানা ঘাট, রূপসা নদীর রূপসা সেতু, তেঁতুলতলা বোট ঘাট ও বটিয়াঘাটা এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন| এরমধ্যে রূপদিয়া উজান ও বটিয়াঘাটা ভাটির স্থান হিসেবে নির্ধারণ করা হয়| এসব স্থানের নমুনা পরীক্ষায় দেখা গেছে, প্রতি কেজি পলিতে সর্বোচ্চ ৫ হাজার ৭০০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে| গড়ে এই সংখ্যা ৩ হাজার ৬০০টি| মধ্যস্তরে এই সংখ্যা কমে গড়ে ২ হাজার ৭৪৪টি ও নিচের স্তরে ১ হাজার ১৭৭টিতে নেমে আসে|
মাইক্রোপ্লাস্টিকের মধ্যে প্রধানত ফ্র্যাগমেন্ট মিলছে ৫১ শতাংশ, ফাইবার ২৬ শতাংশ ও ফিল্ম ১৮ শতাংশ| এর মধ্যে পলিইথিলিনের হার ২৩ শতাংশ, পলিস্টাইরিন ২১ শতাংশ ও ও পলিপ্রোপিলিন ১৮ শতাংশসহ ৭ ধরণের পরিমারের উপস্থিতি ছিল| নমুনায় নদীর তলদেশের ১০-৩০ সেন্টিমিটার গভীরতায়ও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে| ভারী ধাতুর বিষক্রিয়া মাইক্রোপ্লাস্টিকের পাশাপাশি নদীর তলদেশে ক্রোমিয়াম, নিকেল, কুপার, সিসা এবং ক্যাডমিয়ামের উচ্চমাত্রা ধরা পড়েছে| মাছ ও অন্যান্য জলজ প্রাণী এসব মাইক্রোপ্লাস্টিক খাবার হিসেবে গ্রহণ করছে| এর ফলে বিষাক্ত ভারী ধাতুগুলো মানুষের খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে, যা ক্যানসারসহ নানা জটিল রোগের কারণ হতে পারে|
গবেষকরা বলছেন, পরিবেশগত ঝুঁকি সূচক (প্রোনেটসিয়াল রিকস ম্যানেজমেন্ট ইনডেক্স (পিইআরআই) অনুযায়ী, এই নদীর পলিতে দূষণের মাত্রা ‘অত্যন্ত উচ্চ’ ক্লাস-ভি পর্যায়ের| ক্যাডমিয়াম ও নিকেলের আধিক্য নদীটির জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে| প্লাস্টিক বর্জ্য এবং সরাসরি নর্দমার সংযোগ নদীর ¯^াস্থ্যকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, দ্রুত ব্যবস্থা না নিলে এই নদীর ¯^াভাবিক বাস্তুসংস্থান পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে|
পূর্ব রূপসা পাড়ের মৎস্যজীবী মো: জাবেদ| দুই দশকের বেশি সময় ধরে রূপসা, আঠোবেকী ও ˆভরবে মাছ শিকার করেন| তিনি বলেন, ‘দিন দিন নদীর মাছ কমছে| পানি ভাল না| জাল নিয়ে নদীতে আসলে মাছ পেতাম| এখন আর সেই অবস্থা নেই| বেঁচে থাকাই কষ্ট|’
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবুর রহমান নদীর তলদেশে সিসা ও ক্যাডমিয়ামের মতো ধাতুর উপস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন| তিনি কালের কণ্ঠকে বলেন, ভৈরব-রূপসাসহ আশপাশের নদীতে প্রতিনিয়ত শিল্পকারখানার ক্যামিক্যালম শহুরে বিভিন্ন ধরণের বর্জ্য বাধাহীন পড়ছে| এসব নদীর প্রবাহ সরাসরি সুন্দরবনের সাথে যুক্ত| জোয়ার-ভাটার কারণে এই দূষিত পলি ও কণাগুলো ম্যানগ্রোভ বনের গভীরে পৌঁছে যাচ্ছে| যা আমাদের সুন্দরবনের পরিবেশ, বাস্তুতন্ত্র ও ভারসাম্যকে আরে বিপদাপন্ন করে তুলছে|
ড. মো. মুজিবুর রহমান এ অবস্থা থেকে সুন্দরবন, উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ জরুরি বলে উল্লেখ করে বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তি বর্জ্য ব্যবস্থাপনা, নদীর দূষণমুক্ত ও অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে| না হলে আমাদের বড় ধরণের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে| #











































