ঢাকা অফিস।।
তৃণমূলকে ব্যস্ত রাখতে মাঠের কর্মসূচিতে ফিরছে বিএনপি| সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বিরোধীদের অপপ্রচার ঠেকাতে এই কর্মসূচি পালন করবে দলটি| এরই মধ্যে কর্মসূচি বাস্তবায়নের জন্য কেন্দ্র থেকে জেলা, মহানগর পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে| এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে যুবদল|
বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ১৯ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে দলটি| এর আগে নানা চড়াই-উতরাই পেরিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পথ সুগম হয়| এখন আবার রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ আর গণভোট নিয়ে বিরোধী দলের সঙ্গে সৃষ্ট মতবিরোধ যাতে রাজপথে না গড়ায় সেদিকে নজর দিতে হচ্ছে| এ জন্য এই দুই ইস্যু ছাড়াও বিরোধী দলের নেতিবাচক প্রচারণার পাল্টা হিসেবে নিজেদের বক্তব্য নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি|
বিএনপি নেতারা জানান, দলটি শুরু থেকেই বলে আসছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে| তবে গণভোটের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব পাস হয়েছে তার দায় কোনোভাবেই তারা নেবেন না| এ নিয়ে দলীয় অবস্থান পরিষ্কার করতেই এই নতুন কর্মসূচি|
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করতে চায়| তারা বলছে, বিএনপি সংস্কার চায় না| তারা সত্যের অপলাপ করছে| আমরা নির্দ্বিধায় ঘোষণা করতে চাই যে, আমরা শুধু সংস্কার চাই না, সংস্কার বাস্তবায়নও করব|’
গত শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকার দলীয় সংসদ সদস্যকে (এমপি) তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমš^য় করে কর্মসূচি নির্ধারণের নির্দেশ দেন| গণভোট আর জুলাই সনদ নিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজ কিংবা ইশতেহার বাস্তবায়নের তথ্য জানাতে লিফলেট বিতরণ, পথসভা, উঠান ˆবঠকের মতো কর্মসূচি বাস্তবায়নের জন্য বলেছেন তিনি| থানা-উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কর্মসূচি করে দলের কেন্দ্রীয় কার্যালয়কে জানানোর জন্যও বলা হয়|
এর অংশ হিসেবে গত রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ¯^াক্ষরিত একটি চিঠি দেশের প্রতিটি জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতাদের দেওয়া হয়েছে| এতে বলা হয়েছে, বিএনপি এবং দলীয় গঠনতন্ত্রে ¯^ীকৃত অঙ্গ ও সহযোগী সংগঠনের (জেলা ও মহানগর পর্যায়ের) নেতৃবৃন্দের সঙ্গে সমš^য়ের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা বাড়াতে কর্মসূচি প্রণয়ন করতে হবে|
বিএনপির কয়েকজন নীতিনির্ধারণী পর্যায়ের নেতা জানান, বিএনপির সরকার গঠনের প্রায় তিন মাস হতে চলল| এর মধ্যে তৃণমূলে ক্ষোভ-হতাশার সৃষ্টি হয়েছে| তাদের বিগত দিনের ত্যাগের মূল্যায়ন হচ্ছে না বলে এক ধরনের অভিযোগ আছে| তারা চাইছেন সরকার আর ক্ষমতার অংশীদারিত্ব| তবে বিএনপি চেয়ারম্যান মনে করছেন, সরকার এবং দল মিলেমিশে একাকার হলে সংগঠন যেমন ধ্বংস হয়, তেমনি সরকারও জনবিচ্ছিন্ন হয়ে পড়ে| অনেক সময় দলের নেতাকর্মীদের অযৌক্তিক দাবি বা অসংলগ্ন আচরণ সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে| এতে সরকার ও দলের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়| এ জন্য সেটি তারা চাইছেন না| তারা দল আর সরকারকে আলাদাভাবে চাইছেন| এর অংশ হিসেবে দলীয় কার্যক্রমের দিকে নজর দিতে চাইছেন তারেক রহমান| নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় কর্মসূচির বাইরেও শিগগিরই সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে|
নেতারা বলেন, আগামী কোরবানির ঈদের পরপরই বিএনপির মেয়াদোত্তীর্ণ জেলা, মহানগর ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করা হবে| ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে| এতে দল ও সংগঠন শক্তিশালী হবে, তেমনি নেতাকর্মীরা চাঙ্গা হবেন| বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রে সরকার কাজ করবে এবং বিরোধী দল তার সমালোচনা করবে—এটিই ¯^াভাবিক| তবে সেই সমালোচনা এবং কর্মসূচি যেন গঠনমূলক হয়| সরকারের ভুল ধরিয়ে দিলে রাষ্ট্র আরও কার্যকর হয়| বিরোধী দল যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য অনবরত মিথ্যাচার করে, সেটিকে ষড়যন্ত্র বলা হয়| আমরা সেই ষড়যন্ত্র মোকাবিলায় জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি|’








































