Home জাতীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি

14


ঢাকা অফিস।।


চলতি বছরই দলের জাতীয় কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)| দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন| এদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি বিবেচনায় রেখে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ¯ে^চ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণারও উদ্যোগ নেওয়া হয়েছে|
এমন উদ্যোগ আশা-উদ্দীপনার সঞ্চার করেছে সংগঠনগুলোতে| অবশ্য এসব নতুন কমিটি ঘোষণার দিন এখনো সুনির্দিষ্ট হয়নি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা| বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলের অঙ্গসংগঠনগুলোর পুনর্গঠনপ্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান| গতকাল সোমবার তিনি বলেন, নতুন করে দেখা হচ্ছে| সাংগঠনিক পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে| তবে কবে নাগাদ কমিটিগুলো ঘোষণা হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি| বিএনপির সূত্র বলেছে, বিএনপির অঙ্গ ও সহযোগী ১১টি সংগঠনের মধ্যে ১০টির কেন্দ্রীয় কমিটিরই মেয়াদ শেষ হয়েছে| দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় এসব সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে| এ অবস্থায় ত্যাগী, যোগ্য ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় তরুণ নেতাদের সামনে এনে সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে|
সূত্র আরও বলেছে, কয়েক মাস ধরে কেন্দ্রীয় পর্যায়ে যুবদল, ¯ে^চ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃত্ব পুনর্গঠন নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে| সম্ভাব্য নেতৃত্বের তালিকা একাধিকবার পর্যালোচনা করা হয়েছে| সাংগঠনিক দক্ষতা, অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, তৃণমূলে গ্রহণযোগ্যতা ও দলের প্রতি আনুগত্য—এসব বিষয় বিবেচনায় নিয়ে কমিটির খসড়া করা হয়েছে| এখন শুধু বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ সংকেতের অপেক্ষা| তাঁর অনুমোদন পেলেই যেকোনো দিন নতুন কমিটি ঘোষণা হতে পারে|
বিএনপির সূত্র জানায়, তারেক রহমান গত এপ্রিল থেকে একাধিক ˆবঠকে বিএনপির অঙ্গসংগঠনগুলোর নেতাদের দিকনির্দেশনা দিয়েছেন| সেখানে জ্যেষ্ঠতার পাশাপাশি মামলা ও নির্যাতনের শিকার এবং রাজপথের সক্রিয় ভূমিকাকে গুরুত্ব দিতে বলা হয়েছে| পদায়নে তদবির ও লবিংয়ের বিষয়েও কড়াকড়ি থাকছে| যুবদল, ¯ে^চ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ পদে সাবেক ছাত্রনেতাসহ বর্তমান ও সাবেক একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে| বর্তমান কমিটির অনেক শীর্ষ নেতার বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে| এতে দীর্ঘদিন বঞ্চিত নেতাদের পদ পাওয়ার সুযোগ ˆতরি হতে পারে| রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ৯ মে বিএনপি ও এই তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান| বিএনপি ও তিন সংগঠনের একাধিক নেতা বলেন, মতবিনিময়কালে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন বিএনপির চেয়ারম্যান| একই সঙ্গে তিন সংগঠনের কমিটি গঠনের কথাও জোর দিয়ে বলেছেন তিনি|
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা মনে করছেন, বিএনপির জাতীয় কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে মাঠপর্যায়ে আরও সক্রিয় করা জরুরি হয়ে পড়েছে| বিশেষ করে তরুণ ভোটার ও ছাত্রদের মধ্যে প্রভাব বাড়াতে যুবদল ও ছাত্রদলের কার্যকর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| একইভাবে ¯ে^চ্ছাসেবক দলকে আরও সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে| তাঁরা বলছেন, সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে নতুন কমিটিতে অভিজ্ঞদের পাশাপাশি ত্যাগী ও তরুণ নেতাদেরও মূল্যায়ন করা হবে|
যুবদল, ¯ে^চ্ছাসেবক দল ও ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার আভাস পেয়ে সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে| সংগঠন তিনটির কয়েকজন নেতা বলেন, আগামী দুই মাস খুব গুরুত্বপূর্ণ সময়| এর মধ্যে সংগঠন গোছাতে না পারলে কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব হবে না| তাই তাঁরা আশা করছেন, শিগগির নতুন কমিটি ঘোষণা হবে| অবশ্য কেউ কেউ মনে করেন, কমিটি ঘোষণায় কিছু বিল¤^ও হতে পারে|

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে বা পরে এসব কমিটি ঘোষণা হবে কি না, জানতে চাইলে নাম প্রকাশ না করে বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, বিএনপির চেয়ারম্যান পুরো বিষয়টি চূড়ান্ত করবেন| তাঁর ওপরই সবটা নির্ভর করছে|