Home বিনোদন ‘সব সময় আলাদা গল্প ও চরিত্রে কাজ করতে চাই’

‘সব সময় আলাদা গল্প ও চরিত্রে কাজ করতে চাই’

15


বিনোদন ডেস্ক
হাল সময়ের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি| দুই মাসের ল¤^া যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি| ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন শুটিং নিয়ে| মাহি জানান, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন তিনি| মূলত ঈদের নাটক নিয়েই টানা ব্যস্ত সময় পার করছেন এ তারকা| এদিকে, নাটকে ব্যস্ত হওয়ার পর থেকে টানা দুই মাস বিরতি কখনো নেননি মাহি| এবারই প্রথমবার যুক্তরাষ্ট্রে দুই মাস থেকেছেন| এ নিয়ে আলোচনাও ছিল| অনেকে বলেছেন, মাহি একেবারেই অভিনয় ছেড়ে আমেরিকায় থিতু হচ্ছেন|
আবার অনেকে বলেছেন, আমেরিকায় সেটেল হতেই স্থায়ীভাবে হয়তো তিনি সেখানে চলে গেছেন| যদিও সেই ধারণাকে ভুল প্রমাণ করে দেশে এসেই কাজ শুরু করেছেন এ অভিনেত্রী| দেশে এসে কমপক্ষে ৭-৮টি নতুন নাটকের শিডিউল দিয়েছেন মাহি| তিনি গতকাল মানবজমিনকে বলেন, অভিনয় ছাড়ার কিংবা আমেরিকায় স্থায়ী হওয়ার কোনো আগ্রহ নেই আপাতত| কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই| বর্তমান কাজ প্রসঙ্গে মাহি বলেন, দু’-তিনটি নাটকের কাজ শেষ করেছি| ঈদ পর্যন্ত চলবে শুটিং|
এর মধ্যে দু’দিন শুধু ব্র্যান্ড প্রমোশনের কাজ রয়েছে| বাকি দিনগুলো শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হবে| এখন ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে- উত্তরে তিনি বলেন, নাটক ইন্ডাস্ট্রির অবস্থা আগের থেকে ভালো| প্রতিনিয়ত অনেক নাটক হচ্ছে| এর মধ্যে থেকেও আলাদা আলাদা গল্প ও নির্মাণ দেখতে পাচ্ছি আমরা|
সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করছে, আলাদা কিছু করার ইচ্ছা সবারই| আমি নিজেও সব সময় আলাদা গল্প ও চরিত্রে কাজ করতে চাই| এটা একজন শিল্পী হিসেবে আমার ক্ষুধা| একই ধরনের কাজ করে ¯^াচ্ছন্দ্যবোধ করি না| এদিকে মাহি জানান, রাফাত মজুমদার রিংকু, রাকিব, রাজুসহ বেশ ক’জন পরিচালকের সঙ্গে ঈদের নাটকে কাজ করছেন| এসব নাটকে মাহি অভিনয় করছেন- মুশফিক আর ফারহান, নিলয় আলমগীরসহ একাধিক অভিনেতার সঙ্গে|