অনলাইন ডেস্ক||
থালাপতি বিজয় আপাতত নিরাপদ| তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে উতরে গেছে তাঁর মুখ্যমন্ত্রিত্ব এবং সরকার| বুধবার বিজয়ের পক্ষে ভোট দেন ১৪৪ আইনপ্রণেতা| যদিও তাঁর দলের বিধায়কের সংখ্যা মাত্র ১০৭ জন| ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে|
সুপারস্টার এই অভিনেতা গত মাসের বিধানসভা নির্বাচনে তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগামকে (টিভিকে) জয়ের পথে নেতৃত্ব দিয়ে তামিলনাড়ুতে রাজনৈতিক ভূমিকম্প ঘটান| দ্রাবিড়ীয় দুই দল ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক দখল ভেঙে দেন তিনি| বুধবার নাটকীয় আস্থা ভোটে জয় পাওয়ার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চিত করা হয়েছে| বিজয়ের পক্ষে ভোট দিয়েছেন ১৪৪ জন আইনপ্রণেতা| বিপক্ষে ছিলেন ২২ জন| আর পাঁচ আইনপ্রণেতা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন| এ সময় দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা ডিএমকে এবং তাদের ৫৯ বিধায়ক ওয়াকআউট করেন| অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা এআইএডিএমকের ৪৭ বিধায়ককে বিজয়ের বিরুদ্ধে ভোট দিতে বলা হয়েছিল|
ফল ঘোষণার পর বিজয় বলেন, টিভিকের নির্বাচনী প্রতীক ‘হুইসেল’ ইতিহাস বদলে দিয়েছে| তিনি বলেন, ‘আমরা নিজেদের সংখ্যালঘু সরকার বলব…তবে এই সরকার এমন এক সরকার, যারা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে|’
৪ মে ফল ঘোষণার পর এই আস্থা ভোট জরুরি হয়ে পড়ে| কারণ, টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি| ২৩৪ আসনের মধ্যে দলটি ১০৮টি আসনে জয় পায়| তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমেরু রাজনৈতিক বাস্তবতায় এত নতুন একটি দলের জন্য এটি ছিল অবিশ্বাস্য সাফল্য| তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে তারা ১০ আসন পিছিয়ে ছিল| দ্রুতই কংগ্রেসের পাঁচ আসনের সমর্থন পায় টিভিকে| চার দিনের দর-কষাকষি, জল্পনা আর রাজনৈতিক অন্ধকার করিডরের ˆবঠকের পর বাম জোট, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের কাছ থেকে আরও আটটি আসনের সমর্থন নিশ্চিত হয়| টিভিকের হাতে কার্যত ১০৫ বিধায়ক ছিলেন| কারণ, স্পিকারের পদে একজনের ভোট হারাতে হয়| দ্বিতীয়ত, বিজয় নিজে জেতা দুটি আসনের একটি ছেড়ে দেন| তৃতীয়ত, তিরুপত্তুর থেকে শ্রীনিবাসা সেতুপতি আর-এর এক ভোটের জয় আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে| তবে ১০৫ জনই উপস্থিত থেকে বিজয়ের পক্ষে ভোট দেন|
বাইরে থেকে সমর্থন দেওয়া মিত্রদের মধ্যে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে এবং আইইউএমএল মিলিয়ে ১৩টি আসনের প্রতিশ্রুতি দিয়েছিল| তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করে| এ ছাড়া টিটিভি দিনাকরণ নেতৃত্বাধীন আম্মা মাক্কাল মুনেত্রা কাজাগামের একমাত্র বিধায়কও বিজয়ের পক্ষে ভোট দেন| সব মিলিয়ে মিত্রদের ভোটে টিভিকের সংখ্যা দাঁড়ায় ১১৯| অর্থাৎ অতি সামান্য ব্যবধানে বিজয় নিশ্চিত হয়|
এরপর আসে সবচেয়ে বড় চমক এবং সেটি হয়তো পুরোপুরি অপ্রত্যাশিতও ছিল না| এআইএডিএমকের প্রায় দুই ডজন বিধায়ক বিজয়ের পক্ষে অবস্থান নেন| অন্যদিকে এদাপ্পাদি কে পলানি¯ে^ায়ামীর শিবিরে থাকা ১৭ এআইএডিএমকে বিধায়ক বিজয়ের বিরুদ্ধে ভোট দেন| পট্টালি মাক্কাল কাচ্চির চার বিধায়ক, যাঁরা বিজেপি নেতৃত্বাধীন জোটের অংশ এবং বিজেপির একমাত্র বিধায়ক নিরপেক্ষ অবস্থান নেন|








































