Home খেলাধুলা বিশ্বকাপ দলে জায়গা পেতে লড়ছেন অস্ট্রেলিয়ান তারকা

বিশ্বকাপ দলে জায়গা পেতে লড়ছেন অস্ট্রেলিয়ান তারকা

11

স্পোর্টস ডেস্ক।।

এক বছরেরও বেশি সময় ধরে মারাত্মক চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ডিফেন্ডার হ্যারি সাউটার। আসন্ন বিশ্বকাপে দলে জায়গা পেতে নিজেকে প্রমাণের জন্য লড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই তারকা ডিফেন্ডার।

ফিফা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি ফ্লোরিডার সারাসোটায় অস্ট্রেলিয়ার পুরুষ জাতীয় ফুটবল দল ক্যাম্প গেড়েছেন। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য আগে সকারুসদের ক্যাম্পে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাক।

প্রায় ১৭ মাস পর হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠেন সাউটার। গেল মাসে ইংলিশ ক্লাব লেস্টারের হয়ে মাঠে ফেরেন সাউটার।

মাঠে ফিরেই ৯০ মিনিট খেলার পাশাপাশি একটি গোলও করেন তিনি।

সাউটার বলেন, ‌ ‘এখনো অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আগামী চার সপ্তাহে আমাকে প্রমাণ করতে কঠিন সময় পার করতে হবে।’

চার বছর আগে স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী সাউটার হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। কাতার বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পেতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে।