Home আঞ্চলিক যশোরে স্ত্রীর নগ্ন ছবি ভাইরালের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

যশোরে স্ত্রীর নগ্ন ছবি ভাইরালের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

19


যশোর অফিস।।


যশোরে সম্পর্কের অবনতির জেরে স্ত্রীর নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

অভিযুক্ত আব্দুর রহমান জীম (২৬) ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল ভুক্তভোগী তরুণীর সঙ্গে জীমের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় ওই নারী সন্তানসম্ভবা হলে অভিযুক্ত স্বামী জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ভুক্তভোগী নারী আলাদা বসবাস শুরু করেন। গর্ভপাতের ঘটনায় এর আগেও তিনি আদালতে একটি নালিশি অভিযোগ করেছিলেন।


আদালতে দেওয়া সর্বশেষ অভিযোগে বলা হয়, এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহমান জীম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন এবং সংসার চলাকালে গোপনে ধারণ করা স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের নগ্ন ও অর্ধনগ্ন ছবি একটি ফেসবুক পেজের মাধ্যমে ছড়িয়ে দেন।

অভিযোগে আরো বলা হয়, গত ৪ মে অভিযুক্ত ব্যক্তি ফোন করে ভুক্তভোগী নারীকে হুমকি দেন—বৈবাহিক সম্পর্ক বহাল না রাখলে আরো আপত্তিকর ছবি ইন্টারনেটে প্রকাশ করা হবে বলে হুমকি দেন। এ ছাড়া এসব ছবি হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারেও পাঠানো হয়।

সামাজিকভাবে মানহানির শিকার হয়ে ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হন। অভিযোগটি আমলে নিয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন বিষয়টি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণের জন্য মণিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।