Home আঞ্চলিক বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের সাথে বেনানাশিস’র মতবিনিময়

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালকের সাথে বেনানাশিস’র মতবিনিময়

38

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকাল ১১টায় বেতার নাট্যকার নাট্য শিল্পী সংসদ (বেনানাশিস) আঞ্চলিক পরিষদ ,খুলনার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে তাদের গৃহীত কার্যক্রমের শুভ সূচনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ বশিরউদ্দিনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বেনানাাশস খুলনার আহ্বায়ক শেখ আবিদউল্লার সভাপতিত্বে সদস্য সচিব এ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলীর সঞ্চালনায় শিল্পীদের পক্ষে বেতারে প্রচারিত নাটকের সংখ্যাবৃদ্ধি,নাটকের মহড়ার নির্ধারিত স্থান করা,পর্যায়ক্রমে শিল্পীদের নাটকের অভিনয় সুযোগ করে দেয়া নাট্যশিল্পীদের শ্রেণী উন্নয়নসহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়। এ সময় বেতারের আঞ্চলিক পরিচালক বেনানাশিসের নেতৃবৃন্দের  দাবীসমূহ শিল্পীদের কল্যাণে অধিকাংশ বিষয়গুলো তাৎক্ষণিক সমাধান করেন ও শিল্পীদের অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ মোমিনুর রহমান,সনকারি পরিচালক কে এম এশরামুল হোসেন,নাট্যজন এস এম মতিউর রহমান,মোখলেছুর রহমান বাবলু,শেখ সিরাজুল ইসলাম,অধ্যাপক আশরাফুল জামান বাবুল,মোড়ল জাহাঙ্গীর হোসেন,মিজানুর রহমান রাজা,মিনহাজ-উজ-জামান সজল,মোঃ ইলিয়াস হোসেন সরদার,এনামুল হক বাচ্চু,এস এম হুসাইন বিল্লাহ,উম্মে কুলসুম পলি,চিশতী মোস্তারী বানু,বিউটি গাজীসহ আরও অনেকে। পরে বেনানাশিসের নেতৃবৃন্দ অসুস্থ প্রবীণ নাট্যশিল্পী সৈয়দ শামসুর রহমানকে দেখতে তাঁর বাসভবনে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন ও তাঁকে আর্থিক সহায়তা প্রদান করেন।