শৈলকুপায় র্যাবের অভিযানে ২৭৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন কাতলাগাড়ী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন কুষ্টিয়া জেলার খোকসা থানার আজইল গ্রামের মৃত. মজিবর রহমানের ছেলে আলতাফ হোসেন (৪১)।
র্যাব-৬ জানায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন কাতলাগাড়ী নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময়
ভাঙ্গা ব্রীজ সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ড থেকে ২৭৮ পিস ইয়াবাসহ আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
বটিয়াঘাটায় হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটা উপজেলার শুকদাড়া গ্রামের ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সঞ্জয় শীল (৫২) নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসক সঞ্জয় শীল পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বটিয়াঘাটা উপজেলার শুকদাড়া গ্রামের মাদ্রাসা ছাত্রীর মা বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করেন। তার বাবা মারা গেছেন। পাশর্^বর্তী গঙ্গারামপুর গ্রামের মৃত বিনোদ শীলের ছেলে হোমিওপ্যাথিক চিকিৎসক সঞ্জয় শীলের কাছে মাঝেমধ্যে ওই ছাত্রী ও তার মা চিকিৎসা নিতে যেতেন। চিকিৎসকও মাঝে-মধ্যে চিকিৎসা দিতে ওই ছাত্রীদের বাড়িতে আসতেন। শনিবার বিকাল পৌঁনে ৪টার দিকে চিকিৎসক সঞ্জয় শীল ওই ছাত্রীর বাড়িতে এসে তার মার খোঁজ করেন। তখন ওই ছাত্রীর কাছ থেকে চিকিৎসক জানতে পারেন তার মা বাড়িতে নেই। একপর্যায়ে উক্ত চিকিৎসক ঘরে ঢুকে ওই ছাত্রীর শারীরিক খোঁজখবর নিয়ে তাকে ওষুধ খাইয়ে দেন। এ সময় ছাত্রীটি অচেতন হয়ে পড়লে চিকিৎসক তাকে ধর্ষণ করেন। কিছু সময় পর ধর্ষণের শিকার ছাত্রীটির জ্ঞান ফিরে আসলে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে চিকিৎসক সঞ্জয় শীল দৌঁড়ে পালিয়ে যান। এ ঘটনায় ছাত্রীর মা গত রবিবার সঞ্জয় শীলকে আসামি করে স্থানীয় থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে গতকাল সোমবার চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার দত্ত বলেন, অভিযুক্ত ধর্ষক হোমিওপ্যাথিক চিকিৎসক সঞ্জয় শীল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ লিটার দেশী চোলাই মদ, ১৩ বোতল ফেন্সিডিল, ১০০ পিস ইয়াবা ও ১৩৫ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বাগমারা ঈদগাহ লেনের অলিয়ারের ছেলে মো. ইস্রাফিল (২৪), বানরগাতী বাজারের মো. জহুর হাওলাদারের ছেলে
মো. ইয়াসিন হাওলাদার (১৮), ৪নং বৈদ্যপাড়ার মৃত. সেকেন্দার মোল্লার ছেলে
মো. রকি মোল্লা (৩০), খালিশপুর কাষ্টম মোড়ের মৃত. আসাদুজ্জামানের ছেলে
মো. আরিফুজ্জামান (৪৫), বসুপাড়ার শেখ মো. সেকেন্দারের ছেলে শেখ মো. রাসেল (১৮), খালিশপুর ক্রিসেন্ট জুটমিল কাঁচা লাইনের মো. হুমায়ুন কবিরের ছেলে মো. জাহিদ হাসান (১৯) ও যশোর জেলার কোতয়ালী মডেল থানার ধর্মতলা খোলাডাঙ্গা এলাকার মৃত. সন্তোষ দাসের ছেলে শ্রী মুক্ত দাস (৩৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৪ লিটার দেশী চোলাই মদ, ১৩ বোতল ফেন্সিডিল, ১০০ পিস ইয়াবা ও ১৩৫ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সাংবাদিক অমিয় কান্তি পালের মাতার পরলোকগমনে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসকাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পালের মাতা গৌরী রানী পাল (১০৫) ৩১ অক্টোবর মাগুরার নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন।
অমিয় কান্তি পালের মাতার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, উর্দ্ধতন সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, সহ-সভাপতি জি এম মহিউদ্দিন, কাউন্সিলর মাজেদা খাতুন, কবি সৈয়দ আলি হাকিম, এ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম মিঠু, আব্দুস সালাম আকন শিমুল, মো. সিরাজুল ইসলাম, শেখ হেদায়েত হোসেন হিদু, ও ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন ও এম এ জলিল ও মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
নগরীতে শারদীয় লক্ষীপূজা পালিত
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৬৪, স্যার ইকবাল রোডস্থ বাইতিপাড়ার জটাধারী বেদ আশ্রমের প্রধান কার্যালয়ে সম্পুর্ন ঘরোয়া পরিবেশে শারদীয় লক্ষীপূজা পালিত হয়েছে। গত ৩০ অক্টোবর এ পূজা পালিত হয়।
বর্তমানে এই পূজাকে কোজাগরী লক্ষী, যষোলক্ষী, ভাগ্যলক্ষী, কুললক্ষীও বলা হয়। অগ্নি পুরান অনুসারে লক্ষীর অপর নাম “শ্রী” তাই তিনি শ্রী শ্রেষ্ঠা আত্মবিদ্যা, গুহ্যবিদ্যা ও মহাবিদ্যা স্বরূপ। দক্ষিণ ভারতে এই দেবীকে মহালক্ষী বলে। দেবী ভাগবত অনুসারে এই মহালক্ষী স্বর্গে স্বর্গ লক্ষী। রাজগৃহে রাজলক্ষী, প্রত্যেক গৃহে গৃহলক্ষী হিসেবে অভিহিত হয়। তাই হিন্দু সমাজ প্রতিটি স্ত্রীকেই সংসারে গৃহলক্ষী হিসেবে মর্যার্দা দেয়/দেয়া হয়।
উক্ত পূজায় পৌরোহিত্য করেন সমেন দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন এবং পুষ্পাঞ্জলী প্রদান করেন উমা দেবনাথ, সোমা দেবনাথ, মিলন দেবনাথ, আশুতোষ অধিকারী, বীণা পানি দেবী, সৌমিত দেবনাথ, মনিষ, বিশ্বজিৎ, রূপা ও সৌম্যজিৎ দেবনাথ।
রামপালে র্যাবের অভিযানে তামার পয়সাসহ এক প্রতারক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার রামপাল থানাধীন গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে একটি তামার পয়সা সাদৃশ্য বস্তুসহ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১ অক্টোবর গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রতারক হলেন বাগেরহাট জেলার রামপাল থানার শ্রীকলস গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে মো. সাইফুল ইসলাম (৪০)।
র্যাব-৬ জানায়, বাগেরহাট জেলার রামপাল থানাধীন গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় তেতুলিয়া ব্রিজ সংলগ্ন আলাউদ্দিন বেপারীর চায়ের দোকানের সামনে একটি তামার পয়সা সাদৃশ্য বস্তুসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হতে উক্ত চক্রের সাথে জড়িত মো. সেকেন্দার শেখ (৫৫) নামক এক পপ্রারক পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্শাশায় র্যাবের অভিযানে ৬৫বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
যশোর জেলার র্শাশা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ৬৫বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার র্শাশা থানার জাদবপুর পাড়ার আব্দুল মাজেদের ছেলে মো. সবুজ (২৮) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত. সেফাত্যুার ছেলে আব্দুল আজিজ (৫২)।
র্যাব-৬ জানায়, গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে যশোর জেলার র্শাশা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় হোটেল রাজ এর সামনে থেকে ৬৫বোতল ফেন্সিডিলসহ সবুজ ও আজিজকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে র্শাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ডুমুরিয়ায় ইউপি মেম্বরের ভাইসহ ৪ জুয়াড়ী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারপাড়া ইউনিয়নে এক ইউপি মেম্বরের ভাইসহ ৪ জুয়াড়ী আটক করেছে। গতকাল সোমবার বিকেলে ভান্ডারপাড়া মোড় এলাকায় মুছার চায়ের দোকান থেকে তাদের কে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ঘটনার দিন বিকেলে ভান্ডারপাড়া মোড়স্থ মুছার চায়ের দোকানে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় ভান্ডারপাড়া এলাকার ইউপি মেম্বর মাহাবুর রহমানের ভাই তাহের শেখ (৩৫),জনাব আলী গাজীর ছেলে ফজর আলী (৫০),হাফিজ ফকিরের ছেলে জামাল ফকির (৪৯) ও লিটু গাজীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১ সেট তাস,১টি বস্তা ও ৭’শ ৮০ টাকা উদ্ধার করেছে।
ডুমুরিয়ায় ৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৫০ পিস ইয়াবাসহ মুছা ঢালী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মুছা উপজেলা সদরে ইউনুছ ঢালীর ছেলে। গতকাল সোমবার দুপুরে উপজেলার আরাজি সাজিয়াড়ায় রিদয় বিশ্বাসের ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। থানা পুলিশের এসআই ইয়াসিন আরাফাত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুছা ঢালীকে আটক করা হয় এবং তল্লাশী কওে ৫০পিস উয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে।
কপিলমুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি (খুলনা) ঃ
ফ্রান্স সরকারের মদদে মহানবী হযরত মুহম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে সোমবার বিকেলে কপিলমুনিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি কপিলমুনি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে শেষ হয়। এ সময় এক সমাবশে অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন হাফেজ মাওঃ আঃ সাত্তার, কপিলমুনি প্রেসকাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, সাংবাদিক মুস্তাফিজুর রহমান পারভেজ, মাওঃ আরশাদ হোসেন, মাওঃ আজহারুল ইসলাম, ইউনুস মোড়ল, মাওঃ আমিরুল ইসলাম সিরাজী, মাওঃ কামাল হোসেন প্রমূখ।
অভয়নগরে অপহৃত এনজিও কর্মকর্তা উদ্ধার : নারীসহ আটক ৬
স্টাফ রিপোর্টার
অভয়নগরে ইকবাল জাহিদ (৪০) নামে এক এনজিও কর্মকর্তাকে অপহরণের ১১ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। আহত ইকবালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এক নারীসহ ৬ অপহরণকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে। অপহৃত ইকবাল জাহিদ উপজেলার একতারপুর গ্রামের পীর মোহাম্মদ খাঁনের ছেলে। সে যশোরের আল আরাফা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি অভয়নগর উপজেলা শাখার মাঠ কর্মকর্তা।
আটকৃতরা হলেন, যশোরের কাঠালতলা রায়পাড়ার এম এম শামসুর রহমানের ছেলে বহু মামলার আসামি এম এম রুবেল হাসান বাবু (৩৩), অভয়নগরের গুয়াখোলা প্রফেসরপাড়ার মৃত মানিক মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৪), বুইকারা গ্রামের মালেকের চাতাল সংলগ্ন মুজিবর হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (৩৫), পাঁচকবর এলাকার মৃত গণি সরদারের ছেলে আব্দুল মালেক (৩২), শুভরাড়া ইউনিয়নের ইছামতী গ্রামের মাজেদ খানের ছেলে ইমরুল খান (২৮) ও একই গ্রামের জাহিদ খানের মেয়ে কনা বেগম (২৫)। পলাতক আছে অভয়নগরের সরখোলা গ্রামের এফ এম সিদ্দিকুর রহমানের ছেলে বহু হত্যা মামলার আসামি শাকিল (৩২), আকাশ (২৫) ও সোহেল (২৮) পিতা অজ্ঞাত।
এজাহার সূত্রে জানাযায়, ইকবাল জাহিদ রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতী গ্রামের দক্ষিণ পাড়ায় ঋণ প্রদান কাজে জাহিদ খানের মেয়ে কনা বেগমের বাড়িতে যায়। ঋণ প্রদানে জটিলতা দেখা দিলে কনা বেগমের ভাই ইমরুল খান স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে ইকবাল জাহিদকে আটকে রাখে। পরে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদার টাকা অভয়নগরের তালিকাভুক্ত বহু মামলার আসামী এম এম রুবেল হাসান বাবুর নিকট দিতে বলে। টাকা পরিশোধ না করলে ইকবালকে হত্যার হুমকি দেয়া হয়। এসময় ইকবাল তার প্রতিষ্ঠানের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এরশাদুলকে বিষয়টি অবহিত করলে বিকালে রুবেলের কাছে এরশাদুল ১ লাখ ৩০ হাজার টাকা পৌঁছে দেয়। কিন্তু অপহরণকারীরা আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় ওইদিন সন্ধ্যায় ইকবালকে একটি সাদা রঙের হাইএস মাইক্রোযোগে ইছামতী গ্রাম থেকে নওয়াপাড়া বাজারের সোহাগ কাউন্টারে অপহরণ করে নিয়ে আসে। ওই কাউন্টারের ভিতরের নিয়ে টাকা পরিশোধে চাপ দিতে থাকে এবং মারপিট শুরু করে। পরে রাত ৯ টার সময় তাকে উপজেলার পাঁচকবর এলাকায় মৃত গণি সরদারের ছেলে আব্দুল মালেকের বাড়িতে নিয়ে আটকে রেখে বাকি ৫০ হাজার টাকার জন্য ইকবালের স্ত্রী সালমাকে ফোন করে অপহরণকারীরা। টাকা দিতে দেরি হওয়ায় শুরু হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে ইকবাল রক্তাক্ত জখম হয়ে অচেতন হয়ে পড়ে। এসময় অপহরণকারীরা আহত ইকবালকে ওই মাইক্রোবাসে করে যশোরের কাঠালতলা এলাকায় নিয়ে যায়। সেখানে আদায়কৃত ১ লাখ ৩০ হাজার টাকা ১০ জন অপহরণকারী নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে ইকবালকে নিয়ে অভয়নগরের সরখোলা গ্রামে ফিরে আসে। সেখানে সিদ্দিকের ছেলে শাকিলের নের্তৃত্বে বিলের মধ্যে একটি গাছের সাথে ইকবালকে বেঁধে রাখে এবং অপহরণকারীরা বাকি টাকার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সালমাকে আসতে বলে।
এদিকে ইকবালের স্ত্রী সালমা সহ পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলামকে অবহিত করলে শুরু হয় উদ্ধার অভিযান। বাকি টাকা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকবালের স্ত্রীর সাথে সাদা পোষাকে পুলিশ অবস্থান করে। রাত আনুমানিক ৩ টার সময় অপহরণকারী দলের এক সদস্য রবিউল ইসলাম মুক্তিপনের টাকা নিতে আসলে পুলিশ তাকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃত ইকবাল জাহিদকে সরখোলা বিলের মধ্য থেকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী দলের মুলহোতা রুবেলকে আটক করলেও শাকিল ওই সময় দৌঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কনা বেগম সহ আরও চারজনকে আটক করে। এঘটনায় সোমবার দুপুরে ৯ জনের নাম উল্লেখ করে অপহৃত ইকবাল জাহিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, প্রায় ১১ ঘন্টার অভিযান শেষে এক নারী সহ ৬ জন অপহরণকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মুক্তিপনের ১৫ হাজার টাকা, একটি চাকু ও অপহৃত এনজিও কর্মকর্তা ইকবালের মোটরসাইকেল। মামলা হয়েছে। বাকি আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
বাগেরহাটে এবার মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের মামলার রায় আগামী ৫ নভেম্বর
বাগেরহাট প্রতিনিধি.
বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১১) ধর্ষণের মামলার যুক্তিতর্ক শেষে আগামী ৫ নভেম্বর রায় ঘোষণার দিন কার্য তালিকায় রেখেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম মামলার আসামী ইলিয়াছের উপস্থিতিতে বাদী বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে এই ঘোষণা দেন।
এই মামলায় বাদী পক্ষে ১৫ জন এবং আসামী পক্ষে দু’জন মিলিয়ে মোট ১৭জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। এরআগে গত ১৯ অক্টোবর এই আদালত মাত্র সাত কর্মদিবসে জেলার মোংলা উপজেলার মাকড়ডোন এলাকার সাত বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে আব্দুল মান্নান সরদার নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। এই ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপার ইলিয়াছ জোমাদ্দার (৪৮) একাই আসামী। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল গফফার জোমাদ্দারের ছেলে।
মেয়েটি উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাড়ি মাদ্রাসার পাশে উত্তর খোন্তাকাটা গ্রামে। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সহকারি কৌসুলি (এপিপি) রনজিৎ কুমার মন্ডল বলেন, ২০১৯ সালের ৮ আগষ্ট সকাল সাতটায় বাড়ি থেকে বেরিয়ে প্রতিদিনের মত পঞ্চম শ্রেণির চার ছাত্রী মাদ্রাসায় মাদ্রাসা সুপারের কাছে আরবি শিক্ষা নিতে যায়। পৌনে আটটার দিকে মাদ্রাসার সুপার ইলিয়াছ জোমাদ্দার এক ছাত্রীকে রেখে অন্য তিনজনকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তিনি ওই ছাত্রীকে মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন মাদ্রাসা সুপার ইলিয়াছ। অসুস্থ অবস্থায় মেয়েটি মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়িতে যেয়ে তার মাকে ঘটনা খুলে বলে। অসুস্থ হয়ে পড়া মেয়েটিকে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়। এই ঘটনার এগারোদিন পর ১৯ আগষ্ট মেয়েটির বাবা বাদী হয়ে শরণখোলা থানায় মাদ্রাসা সুপার ইলিয়াস জোমাদ্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তভার দেয়া হলে পিবিআই এর উপ পরিদর্শক (এসআই) আবু সাইয়েদ তদন্তে নামেন। তিনি তদন্তে নেমে এলাকা ছেড়ে পালিয়ে বেড়ানো মাদ্রাসা সুপার ইলিয়াছ জোমাদ্দারকে ঘটনার প্রায় দুই মাস পরে ওই বছরের ১৭ অক্টোবর জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মাদ্রাসা সুপার ইলিয়াছ ধর্ষণের কথা স্বীকার করে তিনদিন পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাইয়েদ তদন্ত শেষে ধর্ষণের সত্যতা পেয়ে ১৩ নভেম্বর মাদ্রাসা সুপার ইলিয়াছের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। এরপর আদালতের বিচারক মামলাটিকে আমলে নিয়ে ২০২০ সালের ৯ মার্চ চার্জ গঠন করে। মার্চে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে আদালতের কার্যক্রম সীমিত হয়ে পড়ে। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবরের মধ্যে আদালতের বিচারক চিকিৎসক, পুলিশ, বাদী ও বিবাদী মিলিয়ে মোট ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। গতকাল রবিবার ১ নভেম্বর এই মামলার বাদী বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক আগামী ৫ নভেম্বর রায় ঘোষণার দিন কার্য তালিকায় রেখেছেন।
বাগেরহাট মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে নতুন অর্থ বছরে খাবার সরবরাহ শুরু
বাগেরহাট প্রতিনিধি
দেশের এক মাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ২০২০-২১ অর্থ বছরের জন্য নতুন করে খাবার সরবরাহ শুরু হয়েছে। নবনিযুক্ত নতুন ঠিকাদার মেসার্স করিম ট্রেডার্স সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই খাবার সরবরাহ শুরু করেছে। এসময় বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডা. মোঃ শরিফুল ইসলাম, ফকিরহাট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন শিকদার, মেসার্স করিম ট্রেডার্সের স্বত্তাধীকারি ওমর আলী মুন্নাসহ খামারের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
ঠিকাদার ওমর আলী মুন্না বলেন, নতুন অর্থ বছরে অনলাইন দরপত্রের মাধ্যমে আমরা মহিষ প্রজনন খামারে খাদ্য সরবরাহের অনুমোদন পেয়েছি। প্রথম দিনে আমরা ৪ হাজার ৮ কেজি খড় সরবারহ করেছি। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আমরা এক লক্ষ ১৪ হাজার কেজি খড় সরবরাহ করব। খামারের চাহিদা অনুযায়ী আমরা আরও খাবার সরবরাহ করব।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডা. মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা ল্যাব টেস্টের মাধ্যমে আমরা এই ঠিকাদারের প্রথম চালানের খড় গ্রহন করেছি। খাদ্যের মান ঠিক রয়েছে। আমাদের চাহিদা অনুযায়ী এর পরের গুলোও খাদ্যের মান ঠিক রেখে ঠিকাদারকে সরবরাহ করার জন্য বলেছি।
স্থানীয়রা জানান ইতি পূর্বে দেশের একমাত্র মহিষ প্রজনন খামারের খাদ্য নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেক অভিযোগও ছিল খাবার নিয়ে।
কপিলমুনিতে দধি ঘরে পঁচা মিষ্টান্ন বিক্রির অভিযোগ !
এইচ এম এ হাশেম, কপিলমুনি ঃ
কপিলমুনিতে দধি ঘরের বিরুদ্ধে পঁচাবাসি খাবার ও খাবার অনুপযুক্ত মিষ্টান্ন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। একই অভিযোগে দধি ঘর নামক ওই রেস্টুরেন্টকে কয়েক দফায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও থেমে নেই তাদের পঁচা খাবার বিক্রি। খাবার অনুপযুক্ত সিঙ্গাড়া, পরেটা, মোগলাইসহ নানান মিষ্টান্ন বিক্রি করেই চলেছে। শুক্রবার সকালে কানাইদিয়া গ্রামের শেখ সোহেল তার দুই ভাতিজি কিশোরীকে দধি ঘরে দই কিনতে পাঠায় । এই সময় দধি ঘরের মালিক রবিউল গাজী তাদেরকে নগদ ১৬৫ টাকার বিনিময়ে এগারোটি প্লাস্টিকের কাফে দই দেন, কিন্তু ঐদিন দুপুরে বাড়িতে অনুষ্ঠানে কয়েকজন শিশু দই মুখে দিতেই দুর্গন্ধের কারণে থুতু করে ফেলে দেয় , এমনকি একজন খেয়েই তার সাথে সাথে উগরে দেন। তবে অবশিষ্ট সাত কাপ দই শেখ সোহেল কাউকে না খেতে দিয়ে দধি ঘরের মালিক রবিউলের কাছে নিয়ে যায়। প্রচন্ড দুর্গন্ধ এই পঁচা দই দেওয়ার কারন জানতে চাইলে কাউকে না বলার জন্য মালিক রবিউল তাকে অনুরোধ করেন এবং এক মালশা দই দিতে চান, কিন্তু সোহেল তা না নেন নি। সরেজমিনে দেখা যায়, কপিলমুনির প্রধান রাস্তায় মোটরসাইকেলের স্ট্যান্ডের সামনে রাস্তার একাংশ জুড়ে প্রচন্ড ধূলিকণার মধ্যে নানান খাদ্যদ্রব্য তৈরি করা হয় ওই দধি ঘরের, এসব খাদ্য দ্রব্য সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ভূক্তভোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত দধি ঘরের মালিক রবিউল গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, নষ্ট দই আমি পাল্টে দিতে চেয়েছিলাম, কিন্তু সে নেয়নি।’
পাইকগাছা উপজেলার স্যানেটারী অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নেব।’
পাইকগাছায় সরকারি রাস্তার পাশে প্রায় অর্ধলক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ : কর্তনকৃত গাছ জব্দ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মামা-ভাগ্নে কর্তৃক সরকারি রাস্তার পাশে প্রায় অর্ধলক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কর্তনকৃত গাছ স্থানীয় ইউপি সদস্যের কাছে সংরক্ষণ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সোমবার সকালে উপজেলার মেলেকপুরাইকাটি গ্রামের মৃত হরিপদ সাধুর ছেলে মদন সাধু ও তার ভাগ্নে বনবিভাগের কর্মকারী চম্পক সাধু প্রায় অর্ধলক্ষ টাকার ৩টি মেহগনী গাছ কর্তন করতে থাকলে এলাকাবাসী বাধা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে, তিনি সহকারী কমিশনার (ভূমি) মাধ্যমে গাছকাটা বন্ধ করে দেন। এ সময় কর্তনকৃত যাবতীয় গাছের অংশ স্থানীয় ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটনের হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগ, খুলনা রেঞ্জ পশ্চিম সুন্দরবন বোর্ডম্যান চম্পক সাধু জানান, তাদের লাগানো গাছ তারা কাটছে। ইতোপূর্বে বনবিভাগের অনুমোদন নেয়া আছে। মদন সাধু জানায়, আমার জমির পাশে সরকারি রাস্তার উপর এ গাছগুলি আমি লাগিয়েছি। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছ কর্তন বন্ধ করা হয়েছে। ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী ও গদাইপুর ইউপি চেয়ারম্যান প্রশিক্ষণে বাইরে থাকার কারণে এই মুহুর্তে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তারা আসলেই ব্যবস্থা নেয়া হবে।
মহাজনদের চড়াসুদে বাঁধা সমুদ্রগামী শুটকী পল্লীর জেলেদের জীবন জীবিকা
মোঃ মেহেদী হাসান
বৃটিশ আমল থেকে সমুদ্রগামী শুটকী পল্লী জেলেরা জীবনের ঝুকি মাথায় নিয়ে মৎস্য আহরণ করলেও নানা প্রতিকুলতায় ভাগ্যের চাকা ঘুরাতে পারেনি তারা। বরং দিন দিন তাদের অবস্থার অবনতি ঘটেছে। ক্রমবর্ধমান ক্ষতির মুখে ইতিমধ্যের পুজি ও জাল নৌকা হারিয়ে অনেকেই পেশা হারিয়েছেন। আবার অনেকে চড়া হারে মহাজনদের সুদের মাশুল গুনে এ পেশায় টিকে থাকার জন্য কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, বৃটিশ আমল থেকে চলে আশা শুটকী পল্লীর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মগ বা সন্দীপ ও চট্টগ্রামের উপকূলীয় জেলেরা সুন্দরবনের চরে অস্থায়ী বাসা তৈরী করে মৎস্য আহরণ করত। আশির দশক থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীর জেলেরা সুন্দরবন এলাকায় শুটকীর জন্য বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মৎস্য আহরণ শুররু করেন। সেই থেকে নানান প্রতিকুলতার মধ্য থেকে জেলেরা মৎস্য আহরণ করে আসছে। জেলেরা ডাঙ্গায় বাঘ, জলে কুমির-হাঙ্গর, বনদস্যু-জলদস্যুর উৎপাত ও বনরক্ষীদের হয়রানীর মধ্যেও তাদের পেশা টিকিয়ে রেখেছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে ৭ হাজার ৩২৫ জন শুটকী পল্লীর জেলের কাছ থেকে ২ কোটি ৪৬ লক্ষ ৬৭ হাজার ৮১৯ টাকা ও ২০১৯-২০ সালে অর্থবছরে ৭ হাজার ৭৮৭ জন শুটকী পল্লীর জেলের কাছ থেকে ২ কোটি ৭৩ লক্ষ ৯৮ হাজার ০৪৮ টাকা সরকারীভাবে রাজস্ব আদায় করা হয়েছে। যা বিগত বছরের তুলনায় বেড়ে ২৭ লক্ষ টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। সরকার ও বন বিভাগের বাস্তবমূখী পদক্ষেপ গ্রহন করা, সুন্দরবনের দস্যু মুক্ত করায় ও বনবিভাগের অসাধু সদস্যদের হয়রানী বন্ধ হওয়ায় এবং নজরদারী বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন ও উপকূলীয় শুটকী পল্লী থেকে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। বাগেরহাট জেলার রামপাল, মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ এলাকার প্রায় ৫ শতাধিক জেলে বহরদার সহ সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ও কয়েকশত জেলে সাধারণত সুন্দরবন থেকে মৎস্য আহরণ করে থাকেন। প্রতি জেলে বহরদার সুদে মহাজনদের কাছ থেকে সর্বনিম্ন ৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ঋন নিয়ে থাকেন। এতে ৫০০ শত জেলে বহরদারের বিপরীতে সুদে মহাজনদের কাছ থেকে অবৈধ পন্থায় ৫০ কোটি টাকার ও বেশি ঋন নিতে হয়। ওই ঋনের বিপরীতে জেলেদের লাখে সুদ গুনতে হয় ২৫-৩৫ হাজার টাকা। অথচ তফশীল ব্যাংকগুলো থেকে জেলেদের সহজ শর্তে ঋন প্রদান করা হলে তাদের অনেক সাশ্রয় হয় বলে তারা জানান।
জেলেরা জানান দীর্ঘ্য ৪০ বছর ধরে সমুদ্র উপকূলীয় এলাকায় মৎস্য আহরণ করে সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব দিলেও জেলেদের ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি। তারা জানান, মৎস্য সমিতির মাধ্যমে সহজ শর্তে ঋণ না পাওয়ায়, চিকিৎসার জন্য অস্থায়ী বা ভাসমান হাসপাতাল না থাকায়, ঝড় ও জলোচ্ছাস থেকে রক্ষার জন্য সাইকোন শেল্টার ও সুপেয় পানি এবং স্যানিটেশন ব্যবস্থা না থাকায় সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলেদের। গত ৪০ বছর ধরে সরকার যায়, সরকার আসে কিন্তু কোন সরকারই তাদের কথা রাখেনি। বিগত ও বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিরা এবং সরকারের উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা আশ্বাসের পর আশ্বাস দিলেও বাস্তবে কেউ তা কখনও পূরণ করেননি।
উপজেলার গিলাতলা গ্রামের সমুদ্রগামী মৎস্যজীবী সমিতির সদস্য সৈয়দ শুকুর আলী জানান দীর্ঘ্য ৩৪ বছর ধরে তিনি এ পেশার সাথে যুক্ত রয়েছেন। তার ৬ টি জাল, ৩ টি ট্রলার ও ২৮ জন কর্মচারী নিয়ে চলতি শুটকী মৌসুমে সুন্দরবনে যেতে হচ্ছে। তিনি আরও জানান, এ মৌসুমে সাবাড় (বহার) নিয়ে সমুদ্রে যেতে হলে ২০ লক্ষ টাকার প্রয়োজন। এ টাকার চাহিদা পূরণ করতে আমাকে ব্রাক এনজিও থেকে ১০ লক্ষ টাকা, আশা এনজিও থেকে ৪ লক্ষ টাকা ও বাকী টাকা ৬ লক্ষ টাকা এলাকার সুদে মহাজনদের কাছ থেকে মাত্র সাড়ে ৫ মাস মেয়াদে চড়াসুদে ঋন নিতে হয়েছে। একই কথা বলেন রামপাল সদরের ফরহাদ শেখ। তিনিও জানান প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয়ে তাকে সাগরে যেতে হচ্ছে। এর মধ্যে নিজস্ব তহবিল থেকে সাড়ে ৯ লক্ষ টাকা ও বাকী টাকা চড়াসূদে এলাকার মহাজনদের কাছ থেকে ১ লক্ষ টাকায় ২৫ হাজার টাকা করে সূদে ঋন নিতে হয়েছে। যা মাছ ধরার পর পরই পরিশোধ করা শুরু করতে হবে। একই কথা জানান, শ্রীফলতার শাহাজান শিকদার, সিকিরডাঙ্গার জুলফিক্কার গাজী, শ্রীফলতলার মোঃ জয়নাল শেখ, আনছার শিকদার, আক্কাছ আলী শেখ, ইউছুব আলী শেখ, রামপাল সদরের জব্বার শেখ প্রমূখ। তারাও একইভাবে ঋন করে সমুদ্রে যান।
সমুদ্রগামী জেলে পল্লীর সভাপতি ও রামপাল সদরের বাসিন্দা শহিদ মলিক জানান, প্রতি বছর আমরা বিভিন্নভাবে ঋন করে সমুদ্রে যাই। সরকারী ভাবে আমরা কোন সাহায্য সহযোগীতা পাই না। প্রতি বছর মন্ত্রী-মিনিস্টার ও বনবিভাগের কর্মকর্তারা গিয়ে আমাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন। আজও পর্যন্ত আশ্বাসের কোন সুফল আমরা পাইনি। সুন্দরবনের বনদস্যু-জলদস্যুর উৎপাত ও মুক্তিপন আদায় এবং অসাধু বনরক্ষীদের দৌরাত্ব কিছুটা বন্ধ হলেও এখনও সীমাহীন সমস্যায় জর্জরিত আমরা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতি বছর জীবনের ঝুকি নিয়ে সমুদ্র থেকে মাছ ধরে কোটি কোটি টাকা রাজস্ব সরকারকে দেই। কিন্তু আমারা সহজ শর্তে কোন ঋন পাই না, সিকিৎসার ব্যবস্থা নেই, স্যানিটেশন এর ব্যবস্থা নেই, সুপেয় পানির অভাব এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার মত কোন ব্যবস্থা ও নেই। জেলেদের সকল সমস্যা সমাধানের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
এ বিষয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুন্দরবন বিশেষজ্ঞ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, সুন্দরবন আমাদের প্রাকৃতিক রক্ষা কবজ। ঝড়-জলোচ্ছাস থেকে দীর্ঘ্যদিন ধরে আমাদের মায়ের মত আগলে রেখেছে। কিন্তু আমাদের লোভের বলি হয়ে মারত্মক বিপর্যায়ের মুখে পড়েছে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হ্যারিটেজ এ বন। এ বনকে রক্ষা না করলে আগামীতে এ এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারত্মকভাবে বিপন্ন হতে পারে। এ জন্য বনের বাস্ততন্ত্র বা ইকো সিস্টেম রক্ষায় সরকারী-বেসরকারীভাবে সকলকে সমান উদ্যোগ গ্রহন করে এগিয়ে আসতে হবে। জেলেরা যাতে বাস্ততন্ত্র রক্ষা করে শুটকীর জন্য মৎস্য আহরণ করতে পারে সেজন্য বন বিভাগের ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এজন্য তিনি সরকারীভাবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবী জানান।
সমুদ্রগামী মৎস্যজীবী সমিতির উপদেষ্টা ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আঃ জলিল জানান জেলেরা প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব প্রদান করে থাকে। এরা খুবই গরীব ও প্রান্তিক জেলে। অর্থের অভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। চড়াসুদে এলাকার মহাজনদের কাছ থেকে ঋন নিয়ে থাকে। এতে সুদের কিস্তি দিতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়ে। উপকূলীয় জেলেদের সহজ স্বার্থে ঋন প্রদান করা হলে তারা তাদের পেশা টিকিয়ে রাখতে পারবে। পরিবেশ বিপর্যায়ের ফলে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা তীব্র লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এতে এক সময় মৎস্য আহরন ঝুকির মধ্যে পড়তে পারে এ জন্য তাদের বিকল্প পেশার ব্যবস্থা করতে হবে। জেলেরা যাতে প্রশিক্ষণ নিয়ে শুটকী প্রক্রিয়াজাতকরণ করতে পারে এজন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিশু শ্রম বন্ধের বিষয়টিও নজরদারী করতে হবে। চিকিৎসার জন্য ভাসমান হাসপাতাল, সুপেয় পানির জন্য পুকুর খনন ও জেলেদের নিরাপত্তা জোরদার করতে হবে। তাদের জীবন মান উন্নয়নের জন্য সরকারীভাবে বরাদ্দ প্রদান করতে হবে।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও মুহম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, সুন্দরবন একটি ম্যানগ্রোভ ফরেস্ট। এ বনকে আমাদের বনবিভাগের চৌকস বাহিনী দিয়ে নজরদারীর আওতায় আনা হয়েছে। এরই অংশ হিসাবে গোটা সুন্দরবনে আধুনিক স্মার্ট প্যাট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। জেলে, বাওয়ালী, মৌয়ালসহ অন্যান্য পেশাজীবীরা যাতে নির্বিঘেœ বনজ সম্পদ আহরণ করতে পারে সেজন্য বনবিভাগের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বনের সুরক্ষা নিশ্চিতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
ফুলতলায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন সোমবার দুপুরে ফুলতলার জামিরা বাজারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় লাইসেন্স নবায়ন না করার অভিযোগে ২ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জামিরা বাজারের বিসমিল্লাহ বরফ কালের মালিক জিয়াউর রহমান মোল্যাকে ২০ হাজার এবং মৎস্য ও পশু খাদ্য বিক্রেতা আসাদুল্লাহ শেখকে ৭হাজার জরিমানা ধার্য ও আদায় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার কবলে খুলনা সিটি মেয়রের গাড়ি
স্টাফ রিপোর্টার
দুর্ঘটনার কবলে পড়েছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেকের গাড়ি। তাকে বহনকারী পাজেরো গাড়ির সঙ্গে একটি করিমনের সংঘর্ষ হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালি হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের সময় সিটি মেয়র গাড়িতে ছিলেন। গাড়ির পিছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মেয়র বা অন্য কেউ আহত হননি। এ ঘটনায় করিমনের চালক পালিয়ে গেছেন। তবে আঘাতকারী করিমনটিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় সিটি মেয়রের গাড়ির সামনে হঠাৎ একটি করিমন এসে থামে। এসময় মেয়রের গাড়িটির চালক গাড়ির গতি কমান। পিছনের দিকে আরেকটি করিমন এসে ধাক্কা দেয়। এতে গাড়ির পিছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা মেয়রসহ ৪ জনের কেউই আহত হননি। ওসি জানান, দুর্ঘটনায় সিটি মেয়রের গাড়িটির পিছনের গ্লাস ভেঙে গেছে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর তাৎক্ষণিক করিমনের চালক পালিয়ে গেছেন। তবে করিমনটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে একটি করিমন পিছন দিক থেকে এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পিছন অংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে আমি সুস্থ আছি।
মেয়র জানান, বাগেরহাটের রামপালে একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনে তিনি খুলনা থেকে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ২৪ আগস্ট খুলনা সিটি করপোরেশের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেকের গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। আড়ংঘাটা বাইপাস সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মেয়রকে বহনকারী গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাইভেটকারটির সামনের অংশের বেশ কিছু ক্ষতিগ্রস্থ হয়।
করোনা আক্রান্ত হয়ে খুলনায় গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় করোনা আক্রান্ত হয়ে ইসমত আরা বিউটি (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা ডায়াবেটিস হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সোনাডাঙ্গা আ/এ ৩য় ফেজের সায়রা স্মরণীর মোঃ আব্দুল গফফারের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকালে ইসমত আরা বিউটি (৩৭) করোনা পজেটিভ হয়ে খুলনা ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে খুলনা ডায়াবেটিস হাসপাতালে করোনা পজেটিভ ভর্তি রোগীর সংখ্যা ১৪ জন।
দিঘলিয়ায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন
আসাদ দিঘলিয়া প্রতিনিধি
গতকাল দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয় উদ্ভোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিষ্ণুপদ সরদার, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান, হাবিবুর রহমান তারেক, কে এম আসাদুজ্জামান, মোল্যা হামিম হোসেন, হালিম সরদার, ডালিম শেখ, সরদার রবিউল ইসলাম, আশরাফ হোসেন মোল্যা, মিরাজুল ইসলাম মোল্যা, তৌহিদুর ইসলাম খান, সাইদুর রহমান, রুবেল সরদার, মাসুম শেখ, নারান বাবু, হাসিবুল ইসাম, ইনায়েত, ইয়াদুল ইসলাম, বিধান বাবু, শিপুল শেখ, মাজাহারুল ইসলাম, বাপ্পি শিকদার, লাবলু মুন্সি প্রমূখ। বক্তারা সকলে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে খুলনা-৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদীর নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক মহোদয়ের সাথে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
নবী করিম (সাঃ) এর অবমাননার প্রতিবাদে রামপালের গিলাতলায় প্রতিবাদ বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
রামপালের গিলাতলা বাজারে সোমবার বিকাল ৫ টায় নবী করিম (সাঃ) কে ফ্রান্স সরকার কর্তৃক অবমাননার প্রতিবাদে বিরাট এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গিলাতলা যুবসমাজ ও স্থানীয় ইমামগণের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, হাওলাদার আবু তালেব, মাওলানা জেহাদুজ্জামান, মুফতি হাফিজুর রহমান, হাফেজ শাহিনূর রহমান, হাফেজ ইখলাসুর রহমান, হাফেজ আবু হুরাইরা, হাফেজ মো. লিয়াকত আলী, হাফেজ মো. শাহ জালাল, মো. রাসেল গাজী, মো. রাজীবুর রহমান লিটন প্রমুখ। বক্তাগণ বলেন, ফ্রান্সের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন, ফ্রান্সের পণ্য বর্জন ও রাষ্ট্রদূতকে বহিষ্কার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
ঝিানইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে কৃষকদের মাঝে ডাল, তেল মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। সেসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, উপসহকারী কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম। আলোচনা সভা শেষে তৃতীয় পর্যায়ের প্রকল্প উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
শিরোমনি থেকে ব্যবসায়ীর খোয়া যাওয়া মোবাইল উদ্ধার
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
খানজাহান আলী থানার শিরোমনি বাজারের পোল্টি ফিড ব্যবসায়ী শেখ শাহিদুল ইসলামের খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করলো খানজাহান আলী থানা পুলিশ । চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী ব্যবসায়ী শাহিদুল ইসলামের ১টি অপপো মোবাইল খোয়া যায় । ঘটনার পরদিন তিনি খানজাহান আলী থানায় একটি সাধারন ডায়েরী করেন , এ সুত্রে খানজাহান আলী থানার এস আই লুৎফুর হায়দার ১ নভেম্বর রবিবার খোয়া যাওয়া মোবাইলটি খুলনার মিয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করেন। রবিবার রাত ৯ টায় খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ও এস আই লুৎফুল হায়দার খোয়া যাওয়া মোবাইলটির মালিক শাহিদুল এর নিকট হস্তান্তর করেন ।
আদি কালিবাড়ি পাড়া মন্দিরের সাবেক সা. সম্পাদকের মৃত্যু বার্ষিকী কাল
খবর বিজ্ঞপ্তি
আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও সদর থানা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক জয়ন্ত ব্যানার্জী চঞ্চল’র ২য় মৃত্যু বার্ষিকী আগামীকাল বুধবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ও বাজার কালিবাড়ি মন্দিরে সকালে পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা জানিয়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
“শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের মিনি মার্কেট চত্বরে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধূ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু। সমগ্র অনুষ্ঠানটি পারিচালনা করেন, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন। এ সময় সেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমরা কয়রা উপজেলার বি সি আই সির সার ডিলার সমিতিরি পক্ষ থেকে জানাচ্ছি যে উপজেলা কৃষি অফিসার এবং আমাদের সার ডিলারগনের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে একটি পক্ষ সম্প্রতি বিভিন্ন পত্রিকায় উপজেলা কৃষি অফিসারের সম্পার্কে মিথ্যা তথ্য দিয়ে কাল্পনিক এবং উদ্দেশ্যমূলকভাবে যে সংবাদ প্রকাশ করেছেন আমরা উপজেলা বি সি আই সি সার ডিলার সংগঠনের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
বেনাপোলে ৬ টন আতশ বাজি সহ বিপুল পরিমানর মাদক ধ্বংশ
বেনাপোল প্রতিনিধিঃ
বিভিন্ন সময়ে ভারত থেকে অবৈধ পথে পাচার করে আনা ৬ টন আতশ বাজি ও মাদকদ্রব্য সহ বেশকিছু ভারতীয় পন্য ধ্বংস করেছে বেনাপোল কাস্টমস বিজিবি ও পুলিশ ।
সোমবার (০২ নভেম্বর) বিকেলে বেনাপোলের খড়িডাঙ্গার একটি ইট ভাটায় ৬ টন আতশ বাজি ও বিভিন্ন মাদকদ্রব্য সহ মদ শাড়ি লবন বেটনাভেট ক্রিম জুতা ও প্যামপাশ আমড়াখালীর একটি মাঠে ধ্বংস করা হয়।
ভারতীয় এসব বাজি মাদকদ্রব্য ও অন্যান্য পন্য ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের কমিশনার আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার নেয়ামুল হাসান, বিজিবির উপঅধিনায়ক মেজর নজরুল সহ ,পুলিশের নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান, পোর্ট থানার ওসি মামুন খান ও বিজিবির উপঅধিনায়ক মেজর নজরুল সহ অন্যান্য কর্মকর্তাগন।
কেশবপুরে কপোতাক্ষ ব্লাড ব্যাংকের উদ্যোগে জাতীয় রক্তদান দিবস পালিত
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরেররকেশবপুরে জাতীয় রক্তদান দিবস উপলক্ষে সোমবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আপনার রক্তদানে বাঁচতে পারে একটি মানুষের জীবন” শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন কপোতাক্ষ ব্লাড ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেশবপুর প্রেসকাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কপোতাক্ষ ব্লাড ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ স¤পাদক কামরুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সহকারি অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক গৌতম কুমার রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক নূরুল ইসলাম, কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে, প্যানেল চেয়ারম্যান-৩ রেহেনা ফিরোজ, কপোতাক্ষ ব্লাড ব্যাংকের উপদেষ্টা গোলাম মোস্তফা, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান খান মুকুল, সহ সভাপতি আল হেলাল, সাংগঠনিক স¤পাদক রেজাউল ইসলাম ও রেশমা ইসলাম রেনু। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কপোতাক্ষ ব্লাড ব্যাংকের দপ্তর স¤পাদক অলিয়ার রহমান।
দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি:
“মাদক কে না বলুন, জীবনকে সুন্দর করুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটার জনগনকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে পারুলিয়া ফেয়ার মিশনের আয়োজনে মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২নভেম্বর) বহেরা শহিদ মিনার হতে মাদক বিরোধী সাইকেল র্যালী শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। সমাপনী বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান। জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ বলেন, ‘মাদক দেশের ক্ষতি করে। কাজেই এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহন এবং জনসচেতন সৃষ্টি করতে হবে। দেবহাটার যুব সমাজের জন্য আমরা সন্ত্রাস, মাদক,জঙ্গিবাদ দূর করে তারা যেনো সুস্থ জীবনে ফিরে আসে সেজন্য জনসচেতন প্রয়োজন। উদ্বোধনের পরে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট ও দেবহাটা উপজেলা সদরে পথ সভা অনুষ্ঠান হয়। উক্ত সমাপনী অনুষ্ঠান ও প্রতিটি পথসভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। পথসভায় বক্তব্যে রাখেন, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর গাজী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসকাবের সভাপতি ডা: অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, আবির হোসেন লিয়ন, শাহিনুর ইসলাম ও রফিকুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেয়ার মিশনের পরিচালক আ: কাদের মহিউদ্দীন।
পাইকগাছায় লতা ইউনিয়নে ১২৮ জন হত দরিদ্র মানুষের মাঝে ভিজিডির চাল বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় লতা ইউনিয়নে ১২৮ জন হত দরিদ্র মানুষের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে লতা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরণ করেন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, মীর ইব্রাহিম খলিল পরান, কাদম্বিনী মন্ডল, সুষমা রানী রায়, শিউলী সরকার, সচিব জাভেদ ইকবাল ও সহকারী সচিব বিথিকা দাসসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শরণখোলায় সাংবাদিকের পিতার ইন্তেকাল
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা প্রেস কাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. মিজানুর রহমান রাকিবের পিতা সেনা সদস্য (অবঃ) মো. সোহরাব হোসেন আকন (৭৫), লিভার সমস্যা জনিত কারণে ঢাকা সম্মলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ১ নভেম্বর (রোববার) রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি —-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র ও ২কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ২ নভেম্বর (সোমবার) আছর নামাজ বাদ তার জানাজা নামাজ শেষে সামরিক বাহিনীর পক্ষে নৌবাহীনির একটি দল তাকে গার্ডঅফ অর্নার প্রদান করেন । পরে উপজেলার কদমতলা গ্রামের তার নিজ বাড়ীর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শরণখোলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন ।
“পবিত্র ঈদ ও মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান”
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়ার আয়োজনে “পবিত্র ঈদ ও মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার), পুলিশ সুপার, কুষ্টিয়া; মোঃ আনোয়ার আলী, মেয়র, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া; মোঃ আতাউর রহমান (আতা), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফেজ মোহাঃ আব্দুল করিম, অধ্যক্ষ, আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসা, কুষ্টিয়া। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাহাবুদ্দীন, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়া।
বটিয়াঘাটায় উঠান বৈঠক
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার বেলা ১২ টায় গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা এলাকায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বয়ারভাঙ্গা খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান হাদীউজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রেসকাবের সাধারণ ইন্দ্রজিৎ টিকাদার, থানার সেকেন্ড অফিসার এসআই প্রদ্যুৎ কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য আপা মিতালী মন্ডল, এএসআই শামীম, ইউপি সচিব পংকজ সরকার, সাংবাদিক ইমরান হোসেন, ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম, সমরেশ মন্ডল, মলিনা রায়, নারী নেত্রী আশালতা ঢালী, আ’লীগ নেতা সুব্রত বিশ্বাস, রূপান্তর কর্মী কল্যাণী রায়, মহিলা আ’লীগ নেত্রী শ্যামলী প্রমূখ ।
মোড়েলগঞ্জে হোগলাবুনিয়ায় ইউনিয়ন তাঁতীলীগের কর্মী সভা
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়নে সোমবার বিকেলে বদনীভাঙ্গা স্কুল মাঠে তাঁতীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের সভাপতি দৈনিক নওয়াপড়া মোড়েলগঞ্জ প্রতিনিধি মো. হাসানুজ্জামান বাবু।
হোগলাবুনিয়া ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক আসাদুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আকরামুজ্জামান, অধ্যাপক শামীম আহসান পলাশ, এইচএম হেমায়েত হোসেন, তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি আ. জলিল হাওলাদার, আকমল হোসেন বাচ্চু। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য’র এপিএস এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান।
বড়দল কলেঃ স্কুলে ভূয়া নিবন্ধন দেখিয়ে ১০ বছর চাকুরীর অভিযোগ!
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে ভূয়া নিবন্ধন দেখিয়ে ১০ বছর যাবৎ প্রভাষক পদে চাকুরী করে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।
কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আদিত্য ব্যানার্জী বাদী হয়ে বিভিন্ন দপ্তরে দাখিরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিবপদ সানাকে ২০০২ সালে মাষ্টার্স সনদ না থাকলেও তঞ্চকীকতার আশ্রয় নিয়ে প্রভাষক পদে নিয়োগ প্রদান করা হয়। তিনি ২০০১ সালে বিকম (সম্মান) ব্যবস্থাপনা এবং ২০০৪ সালে এম কম (ব্যবস্থাপনা) পাশ করেন। অথচ তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে এমকম পাশের ২ বছর আগেই এমকম সনদ দেখিয়ে চাকুরী গ্রহণ করেন। এব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার সহকারী পরিচালক (কলেজ-৩) মোঃ জসিম উদ্দিন ৭জি/২২৫ (ক-৩)/১০/৮১৪৩/২ তারিখ ০১/০৬/২০১০ নং স্মারকে এমপিও ভুক্তি প্রসঙ্গে উক্ত প্রভাষক শিবপদ সানাকে নিয়োগকালে মাস্টার্স সনদ না থাকায় নিয়োগ বিধিসম্মত হয়নি। নিয়োগ বৈধকরণে প্রক্রিয়া যথাযথ হয়নি” উল্লেখ করে আপত্তি থাকায় এমপিওভুক্তি সম্ভব হচ্ছেনা বলে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন।
তৎকালীন কলেজ কর্তৃপক্ষ তাদের দুর্নীতি ও তঞ্চকীকতা ধরা পড়েছে বুঝতে পেরে ১১/১১/২০১০ তারিখে বাংলাবাজার ও প্রভাতফেরী নামে দু’টি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। প্রভাষক শিবপদ সানা তখন ২৪/১১/১০ তাং নিয়োগ পেতে আবেদন করেন। তখন নিবন্ধন থাকার বাধ্যবাধকতা ছিল। কিন্তু তিনি ভূয়া নিবন্ধন দেখিয়ে আবারও তঞ্চকীর আশ্রয় গ্রহণ করেন। শিবপদ সানার পিতার নাম মৃত করুনাময় সানা, মাতা- মৃত উর্মিলা রানী সানা, অথচ তিনি মোঃ রেজাউল করিম, পিতা- জিয়াউর রহমান, রেজিঃ নং- ৮০০১৯৮৩০/২০০৮, রোল নং- ২০১১০৪৫১, পাশের সন- ২০০৮, বিষয় ব্যবস্থাপনা বিভাগ এর নিবন্ধন (ঘঞজঈঅ) জালিয়াতি করে নিজের নামে নিবন্ধন সনদ দেখিয়ে প্রভাষক পদে আবেদন করেন এবং কর্তৃপক্ষ তাকে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে নিয়োগ প্রদান করেন। অভিযোগ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দানের অনুরোধ জানান হয়েছে। প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও তঞ্চকীকতার আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। এব্যাপারে কলেজিয়েট স্কুলের বর্তমান অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন জানান, আমার যোগদানের পূর্বে তার নিয়োগ। বিধায় তাদের সম্পর্কে সুস্পষ্ট কিছু বলতে পারবনা। তবে তাদের বিরুদ্ধে অভিযোগকরা হয়েছে, শুনেছি। অভিযুক্ত প্রভাষক শিবপদ সানা সাংবাদিকদের কাছে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে তিনি বৈধ ভাবে নিয়োগ পেয়েছেন বলে দাবী করেন।
বাইনতলায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা নিয়ে হামলা ও লুটপাট
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মাছের ঘেরে বিষ প্রয়োগর প্রতিকারের চেষ্টা করায় ঘের মালিক ও তার স্ত্রীকে নৃশংসভাবে জখম ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (১নভেম্বর) বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।
উত্তর বাইনতলা গ্রামের মন্টু সানার স্ত্রী সুমতী রানী সানা বাদী হয়ে লিখিত অভিযোগে জানাগেছে, প্রতিবেশী নিরঞ্জন সানার পুত্র রনজিত সানা, মৃত হরিপদ সানার পুত্র প্রফুল্ল সানা, অভিজিত সানা, সীমা রানী সানা, তারামনি সানা খুটিনাটি বিষয় নিয়ে তাদের পরিাবের লোকজনকে জীবন নাশের হুমকী ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। ৭/৮ দিন পূর্বে তারা বাদীর স্বামীর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করলে লক্ষাধিক টাকার মাছ নিধন হয়। এনিয়ে তাদের সাথে উত্তেজনা চলছিল। ১ নভেম্বর সকাল ৭ টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। বাদী প্রতিবাদ করলে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় কোপ মারতে গেলে তিনি হাত দিয়ে ঠেকালে হাড়কাটা রক্তাক্ত জখম হয়। তারা বেদম মারপিট, শ্লীলতাহানি ঘটায় এবং ৬৭ হাজার টাকার র্স্ব্ণালঙ্কার ও নগদ ৪৫০০ টাকা ছিনিয়ে নেয়। তার স্বামী ঠেকাতে গেলে তাকেও মারপিট করে জখম করা হয়। বাদীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাজরায় মেম্বার কর্তৃক গ্রাম পুলিশকে মারপিট
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মেম্বার কর্তৃক এক গ্রাম পুলিশকে প্রকাশ্যে মারপিট, ব্যাজ ছিড়ে ফেলাসহ নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
হামলার শিকার ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ খাজরা গ্রামের আঃ মোতালেব গাজীর পুত্র শহিদুল ইসলাম কর্তৃক লিখিত অভিযোগে জানাগেছে, তিনি ২৫ অক্টোবর রাত্রে খাজরা সাধু খাঁ পাড়া দুর্গা মন্দিরে দায়িত্ব পালন করছিলেন। এসময় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মোড়ল সেখানে পৌছে খাজরা গ্রামের মৃত যুগল কান্তি দাশের পুত্র মেম্বার বিপ্লব কুমার দাশকে না পেয়ে গ্রাম পুলিশ শহিদুলকে মাইকে তাকে ডাকার কথা বলেন। গ্রাম পুলিশ মাইকে তাকে ডাকে। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যত্র চলে গেলে মেম্বার ঘটনাস্থলে পৌছে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পোষাক টেনে বেধড়ক মারপিট করেন। শত শত মানুষের সামনে মারপিটের এক পর্যায়ে জুতাপেটা করতে উদ্যত হন। তার ব্যাজ ছিড়ে ফেলেন। এব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে হতবাক হয়ে যান। অভিযুক্ত মেম্বারের সাথে কথা বলতে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।
কপিলমুনি প্রেসকাবে সড়ক পরিবহন আইন পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ঃ
নিরাপদ সড়ক আইনের পূর্ণ বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় নিসচা’র দক্ষিণাঞ্চল শাখার আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বিকেলে কপিলমুনি প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির দক্ষিণাঞ্চল শাখা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। এ সময় উপস্থিত ছিলেন শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম, এ কে আজাদ, মানিকলাল সিংহ, ডাঃ সিরাজুল ইসলাম, সরদার ইউনুস আলী, খায়রুল ইসলাম ইমন, সালাম সরদার, মোসলেম উদ্দিন দয়াল, হারুণার রশিদ, শংকর সাধু, জ্যোতিন্দ্র বিশ্বাস, নাজিম ফরিজুল, মুজিবর প্রমূখ। লিখিত বক্তব্যে সাঃ সম্পাদক বলেন, ‘১জানুয়ারী ২০২১ সাল থেকে দেশের প্রতিটা সড়ক নিরাপদ করতে জনগনের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি।’
শীতের আগমনে খেজুর রস সংগ্রহে মহেশপুরে গাছিদের ব্যস্ততা
শামীম খান,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
“ঝিনাইদহের যস খেজুরের রস” শীত এখনও পুরোপুরি শুরু না হলেও বিকালের পর থেকে ঠান্ডা বাতাস অনুভব করা যাচ্ছে। আর তাতে মনে হচ্ছে শীত আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে। এ আগমনী বার্তায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাছিদের মধ্যে আগাম প্রস্তুতি হিসেবে বেশ আগে ভাগেই শুরু হয়ে গেছে খেজুর গাছ তোলা ও ঝোড়া। এ কারনে মহেশপুরের গাছীরা এখন মহা ব্যাস্ত।
আগাম খেজুর রস সংগ্রহ করতে উপজেলার গ্রামীন জনপদের সর্বত্রই মধুবৃক্ষ খেজুর গাছ ঝোড়া শুরু কয়েছে। গাছিরা ব্যস্ত সময় পার করছেন গাছ থেকে আগে ভাগে রস সংগ্রের উপযোগী করে গড়ে তুলতে। আর মাত্র কয়েকদিন পর থেকেই গ্রাম বাংলার গৌরব আর ঐতিহ্যের প্রতিক মধু বৃক্ষকে ঘিরে গ্রামীন জনপদে শুরু হবে এক উৎসব মুখর পরিবেশ। মধু বৃক্ষ থেকে গাছিরা সংগ্র করবে সুমিষ্ট খেজুর রস ,তাতে তৈরি হবে লোভনীয় নলেন গুড় ও পাটালী। রস জ্বালিয়ে ভিজানো পিঠা ও পায়েস খাওয়ার ধুম পড়বে উপজেলার বিভিন্ন গ্রামীন জনপদে। দানা, ঝোলা ও নলেন স্বাদ ও ঘ্রানই আলাদা। গ্রাম বাংলার রসনা তৃপ্তিতে খেজুরের গুড়-পাটালীর কোন বিকল্প নেই। শীত মওসুমে গ্রাম বাংলার এক নতুন আমেজের সৃষ্টি হবে।
এক সময় মহেশপুর উপজেলা খেজুরের রস,গুড় ও পাটালি উৎপাদনে জেলার প্রসিদ্ধ ছিল। অতীতে এখানকার খেজুর রসের যে যশ ছিল এখন তা দিনে দিনে হারাতে বসেছে। গ্রাম বাংলার সম্ভাবনাময় অর্থনৈতিক এ খাতে সরকারী কোন পৃষ্ঠপোষকতা না থাকায় বর্তমান আর আগের মত রস,গুড় উৎপাদন হয় না। সুঘ্রান নলেন গুড় উপজেলার নির্দিষ্ট কয়েকটি গ্রাম ছাড়া পাওয়া যায় না। তা আবার চাহিদা তুলনায় অত্যন্ত কম। তার পরও যে রস ,গুড় ও পাটালী তৈরি হয় তা দিয়ে শীত মওসুমে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়। এ বছরও ব্যাতিক্রম হবে না বলে ধারনা করা হচ্ছে। ইতিমধ্যেই শহরের লোকজন গ্রামের গাছিদের সাথে যোগাযোগ শুরু করেছেন। আবার কেউ কেউ গাছিদের নিকট অগ্রীম টাকা তুলে দিচ্ছেন ভাল রস,গুড় ও পাটালী পাওয়ার আশায়। অগ্রীম টাকা পেয়ে অনেক গাছি রস সংগ্রের উপকরণ কিনছেন।
উপজেলার বগা গ্রামের গাছি কবির শিকদার ও বুরো শেখ বলেন, এবছর একটু আগে ভাগেই গাছ ঝোড়া বা কাটা শুরু করেছি । কয়েক দিনের মধ্যেই রস সংগ্রহের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে। তারা আরও বলেন ভাটার কারনে অনেক খেজুর গাছ কেটে ফেলা হয়েছে। এখন তেমন একটা বেশি খেজুর গাছ না থাকায় গাছিরাও খেজুর রস সংগ্রহের জন্য তেমন আগ্রহ দেখান না।
উপজেলা কৃষি কর্মকর্তা হসান আলী জানান,এ উপজেলায় প্রায় ৫ হেক্টর জমিতে খেজুরের চাষ করা হয়। বিভিন্ন চাষে আমরা প্রতিশ্রুতি দিয়ে থাকি কিন্তু দঃখ্যজনক হলো বরাদ্দ না থাকায় আমরা খেজুর চাষিদের সহযোগীতা করতে পারিনা। তারপরেও আমরা চেষ্টা করছি। মহেশপুরের খেজুরের রস একটি ঐতিহ্য তাই ঐতিহ্য ধরে রাখতে বেশি বেশি খেজুর খাছ রোপনের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে আমরা চাষিদের উদ্বুদ্ধ করছি এবং আগামীতে আমরা চেষ্টা করবো খেজুর চাষিদের সহায়তা করতে।











































