Home আঞ্চলিক খুলনা সিএসডির সাবেক গুদাম ইনচার্জ নিজামুল হকের ৫ বছর সশ্রম কারাদন্ড

খুলনা সিএসডির সাবেক গুদাম ইনচার্জ নিজামুল হকের ৫ বছর সশ্রম কারাদন্ড

8

স্টাফ রিপোর্টার 

খুলনার সিএসডি খাদ্য গুদামের ১৩০ মে.টন চাল ও ১৭৪৫ মে. টন গম আত্মসাতের দুদকের মামলায় সাবেক উপ-খাদ্য পরিদর্শক ও গুদাম ইনচার্জ স. ম নিজামুল হককে দ-বিধির ৪০৯ ধারায় ৫ বছর সশ্রম কারাদ-, ১৭ লাখ ৭৩ হাজার ৯শ ৭০ টাকা ২৮ পয়সা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদ- দিয়েছে আদালত।

গতকাল সোমবার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি নিজামুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দ-প্রাপ্ত আসামি নিজামুল হক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের মৃত. জোবেদ আলী সরদারের ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর স. ম নিজামুল হক খুলনার কেন্দ্রীয় খাদ্য গুদামের জেকে ৪ ও জেকে ৫নং গুদামের (ভারপ্রাপ্ত হিসেবে) ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এর পর থেকেই ২০০২ সালের ৩০ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকাকালীন সময়ে দু’টি গুদামের ১২টি খামালের ১৩০ মে.টন চাল ও ১৭৪৫ মে. টন গম আত্মসাৎ করেন যার মুল্যে ১৭ লাখ ৭৩ হাজার ৯শ ৭০ টাকা ২৮ পয়সা বলে বিভাগীয় তদন্তে ও অনুসন্ধানে প্রমাণিত হয়। এ ঘটনায় ২০০২ সালের ২৮ মার্চ খুলনা জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কে এম মেছবাহ উদ্দিন খালিশপুর থানায় মামলা দায়ের করেন যার নং-১৮, তাং-২৮/৩/২০০২। পরবর্তীতে ২০১৪ সালের ২৮ মে খুলনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক রাজ কুমার সাহা আদালতে আসামির বিরুদ্ধে চার্জসিট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্য দিবসে সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার সংশ্লিষ্ট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট লুৎফুল কবির নওরোজ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল মালেক।