Home বিনোদন সমুদ্রবিলাসে প্রভা, ডুব দিলেন পুরনো স্মৃতিতে

সমুদ্রবিলাসে প্রভা, ডুব দিলেন পুরনো স্মৃতিতে

3


বিনোদন ডেস্ক।।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে থাইল্যান্ড ভ্রমণ করেছেন। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে থাইল্যান্ডের ক্রাবিতে সমুদ্র ভ্রমণের কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির মাঝে একটি নৌকায় নির্ভার ভঙ্গিতে সময় কাটাচ্ছেন তিনি। হালকা নীল পোশাকে তার উপস্থিতি ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ক্যাপশনে প্রভা লিখেছেন, সমুদ্র আর আমি; পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউ যেন ভুলে যাওয়া কোনো গানের সুরের মতো মনে হয়।’

প্রভার এ কথাতেই স্পষ্ট, সমুদ্র বিলাসের পাশাপাশি পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন তিনি। অভিনেত্রী এই পোস্টের ভক্তদের অসংখ্য মন্তব্যে প্রকাশ পেয়েছে ফেলে আসা দিনের সোনালি স্মৃতি।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে অভিষেক হয়েছিল প্রভার। শুরুতেই তিনি তৈরি করেছিলেন ক্রেজ। একের পর এক টেলিফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে কাজ করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। মাঝে ব্যক্তিগত জীবনের অনাকাঙ্খিত জটিলতায় শোবিজ থেকে কিছুদিন দূরে ছিলেন। পরে ছোটপর্দার অভিনয়ে ফের নিয়মিত হন।