স্টাফ রিপোর্টার।।
খুলনার লবণচড়া এলাকার আসি বিঘা এলাকায় ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) ঘটনাটি ঘটার পরপরই লবণচড়া থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশকে বিভ্রান্ত করা বা মনোযোগ ভিন্নদিকে সরানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










































