স্টাফ রিপোর্টার।।
আজ ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ অপরাহ্নে পুলিশ কমিশনার রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় অবস্থিত “কমিশনারের বাংলো সংস্কার ও সৌন্দর্য বর্ধন” কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি চলমান সংস্কার কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং নির্মাণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় কাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং নান্দনিকতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার বলেন, আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, পুলিশ কর্মকর্তাসহ নির্মাণ কাজে জড়িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে নির্মাধীন লবণচরা থানার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন এবং দিকনিদের্শনা প্রদান করেন পুলিশ কমিশনার মহোদয়!










































