Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

109

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে দু’কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার  

সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর গ্রামে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ  এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৩১ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর গ্রামের মো. আবু সিদ্দিকীর ছেলে মো. রাজু আহম্মেদ (২৩)।

র‌্যাব-৬ জানায়, ৩১ অক্টোবর রাতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর গ্রামে অভিযান পরিচালা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের শাহজাহান ঢালীর বাড়ির সামনে থেকে ২কেজি গাঁজাসহ রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফজলুল হক মন্টু এবং সাধারণ সম্পাদক কে এম আজম খসরু দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাদের আশুসুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া, সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সৈয়দ এমদাদুল হক, শেখ  সেলিম রাজু, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, দুলাল মল্লিক, মোঃ বাবুল হোসেন, মীর মোঃ আবু হানিফ, মোল্লা মাহাবুবুর রহমান, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকর রফিকুল ইসলাম, মুন্সী ইউনুস, মোঃ আলাউদ্দিন, মোঃ মতিউর রহমান, মোঃ হাবিবুর রহমান হাবি, আব্দুর রহমান মোল্লা, মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ জামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, নাসরিন আক্তার, শেখ আকবর হোসেন, মোঃ খালেক শিকদার, হুমায়ুন কবির মোল্লা, মোঃ আনিছুর রহমান, এস. এম. ইমরুল আলম, মোঃ হানিফ সরদার, মোঃ জাবেদ মিয়া, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহাজাহান সিকদার, প্রমুখ নেতৃবৃন্দ।

অপর এক বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ জানান কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক খুলনা মহানগর শ্রমিক লীগের ২৬নং ওয়ার্ড শাখা ও সোনাডাঙ্গা বাস ষ্ট্রান্ড শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হইল।

হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন, কটুক্তি ও ইসলাম অবমাননার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধনসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের চৌধুরীর মোড়ে এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে ইমাম পরিষদ। এ কর্মসূচীতে যোগ দিতে আসরের নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা বিক্ষোভসহকারে চৌধুরীর মোড়ে জড়ো হন। হাজার হাজার মুসল্লীর উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন উপস্থিত মুসল্লীরা। মানববন্ধন পরর্বতী সমাবেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন ইমাম পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইমাম পরিষদ নেতা হাফেজ মাওলানা রেজাউল করিম, মাওলানা আঃ রহমান, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা মনিরুজ্জামান ও মুফতি মাওলানা শহিদুল্লাহ।

ইসলামী যুব আন্দোলন এর পদযাত্রা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

রবিবার বিকাল ৪ টায়, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখা সাধারণ সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান এর পরিচালনায় পদযাত্রা পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দীন, তিনি বক্তব্যে বলেন যুবসমাজ হলেন একটি শক্তি, এদেশের যুবকদের কে যদি আমরা দেশের কাজে লাগাতে পারি তাহলে দেশ আরও সামনে এগিয়ে যাবে। আজ যুবসমাজ বেকারত্বের অভিসাপে নিমজ্জিত, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে যুবকরা, বিপথগামী যুবকদের ভালোর পথে ফিরিয়ে আনতে ইসলামি অনুশাসনের বিকল্প নেই, ইসলামী যুব আন্দোলন নৈতিকতা ও দক্ষতা সম্পন্ন দেশ প্রেমিক যুবসমাজ গঠনের কাজ করছে।

উপস্থিত ছিলেন ইমরান হোসেন মিয়া, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মোঃ মেহেদি হাসান, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোঃ ফেরদাউস গাজী সুমন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোঃ আব্দুর সবুর, মোঃ জামাল হোসেন, মোঃ সুলাইমান ইমন, মোঃ নাজিম হাওলাদার নাঈম, মোঃ সাদী, মোঃ আল আমীন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

ছায় জাল টাকাসহ মা-ছেলে আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ৫ হাজার জাল টাকা সহ মা ও ছেলে আটক হয়েছে। রোববার দুপুরে গড়ইখালী ইউপি’র বগুড়ারচক খেয়াঘাটস্থ একটি মুদি দোকান থেকে মালা-মাল ক্রয় করে হাজার টাকার জাল নোট খুচরা করার সময় জাল টাকা সন্দেহে স্থানীয়রা দু’জনকে আটক করে বাইনবাড়ী ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করে। আটক  নুর মোহাম্মদ (৩৫) ও আয়েশা বিবি (৬০) উপজেলা সিমান্তবর্তী  কয়রার উপজেলার হরিনগর-হড্ডা গ্রামের ইব্রাহীম সানার স্ত্রী ও ছেলে। স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন গাইন জানান, মা আয়েশা স্থানীয় সোহরাব গাইনের মুদি দোকান থেকে মাল নিয়ে একটি হাজার টাকার নোট খুচরা করে টাকা নিতে বলেন।  হাজার টাকার নোট নিয়ে দোকানীর সন্দেহ হলে লোকজন ডেকে তাকে আটক করে। একটু পরে ছেলে নুর মোহাম্মদ পরিচয় গোপন করে ঘটনাস্থলে এসে বৃদ্ধ মহিলাকে ক্ষমা করে ছেলে দিতে বললে স্থানীয়দের সন্দেহ বেড়ে যায়। এক পর্যায়ে জানাজানিতে তাদের মা-মা-ছেলের পরিচয় মেলে। খবর পেয়ে ক্যাম্প পুলিশের ইনচার্জ এসাআই মনির হোসেন দু’জনে আটক করে থানায় সোপর্দ করে। এ বিষয়ে ইন্সপেক্টর তদন্ত মোঃ আশরাফুল আলম জানান, আটককৃতদের কাছ থেকে ৫ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে এবং এ চক্রে জড়িতদের ধরার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ওয়ার্কার্স পার্টি’র সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি

‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ-এর উদ্যোগে আজ রংপুর বিভাগে ২৩০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এবং খুলনাঞ্চলের নদী-খাল খননের দাবীতে রবিবার, বেলা ১১:৩০টায় পার্টির জেলা ও মহানগর কার্যালয় চত্বর থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে সংহতি সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সংহতি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, জেলা ও মহানগর পার্টির নেতা কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড খলিলুর রহমান, কমরেড আঃ সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড সন্দীপন রায়, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মনির হোেেসন, কমরেড বাবুল আখতার, কমরেড রেজোয়ান রাজা, কমরেড কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌতম কুমার কু-ু, কমরেড জাহাঙ্গীর আলম, কমরেড অজয় দে, কমরেড গৌরী ম-ল, কৃষকনেতা রেজোয়ান খান, সিরাজ খান, গৌরপদ মল্লিক, ভুবন মোহন ম-ল, গোপাল চন্দ্র, ধীরেন্দ্র নাথ, শ্রমিকনেতা মোঃ ফোরকান, লাকী বেগম, রোকেয়া খাতুন, সুফিয়া বেগম, সুজিত ম-ল, ইউনুছ মৃধা, যুবনেতা কৃষ্ণ কান্তি ঘোষ, মৃত্যুঞ্জয় সরদার, অমৃত ম-ল, ছাত্রনেতা রিয়াদ হাসান তপু, মেহেরুননেছা, সাদ্দাম হোসেন প্রমুখ। সমাবেশ চলাকালীন পার্টির নেতৃবৃন্দ স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের নিকট প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নদী মাতৃক দেশ বাংলাদেশ। এদেশের নদ-নদী, খাল-বিল, হাওড়-বাওড় আমাদের ঐতিহ্যের অংশ। কৃষি অর্থনীতির উত্থানের পেছনেও রয়েছে এসব নদ-নদীর ভূমিকা। কিন্তু মানবসৃষ্ট কারণে এসব নদ-নদী হারিয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে। জলাবদ্ধতা, নদী ভাঙন, লবণাক্ততা এখনকার নিত্য সমস্যা। বাস্তুচ্যুত হচ্ছে মানুষ। অনেকে সহায়-সম্বল হারাচ্ছে। ফলে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। উপকূলীয় এলাকা হিসেবে খুলনা অঞ্চলও বৈশি^ক হুমকির তালিকাভুক্ত, রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদ-নদী। যার প্রধান নদী রূপসা ও ভৈরব। এছাড়া শিবসা, পশুর, কপোতাক্ষ, আড়পাঙ্গাশিয়া, কুঙ্গা, মারজাত, আঠারবাকি, ভদ্রা, বুড়িভদ্রা, শোলমারী, কাজিবাছা, ডাকাতিয়া, কাঁকরী প্রভৃতি নদী। এছাড়া বিলডাকাতিয়া, ভুতিয়ার বিল, কপোতাক্ষের জলাবদ্ধতা মানুষের নিত্যসঙ্গী। কয়রা, পাইকগাছা এলাকায় একের পর এক বাঁধ ভাঙছে। লবণপানি ঢুকে বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দী হচ্ছে। বাস্তুচ্যুত হয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। ফুলতলার দামোদর জোড়ার বটতলা, মশিয়ালী খাল, জোড়া বটতলা পুটিয়া কান্দা থেকে বুড়ির খাল, হাদীর খাল, ডুমুরিয়ার বিলডাকাতিয়ার শোলমারী, ৮০ ফুট খাল, চুকনগর থেকে ভবদহ স্লুইসগেট পর্যন্ত পলি অপসারণ, পাইকগাছার শিবসা, বটিয়াঘাটার হেতালবুনিয়া খনন জরুরী। খুলনা মহানগরীতে জলাবদ্ধতার অন্যতম কারণ রূপসা ও ভৈরব। শহরঘেরা এ দুটি নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। ফলে অল্প জোয়ারে শহরের নিচু এলাকা প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। একশ বছরের ডেল্টাপ্লান অনুযায়ী হামকুড়া, ভদ্রা, শ্রীহরি, তেলিগাতী, ঘ্যাংরাপুল, কপোতাক্ষ, বেতনা ও মরিচ্চাপ পুনঃখনন, টিআরএম চালুসহ আর এস খতিয়ান অনুযায়ী উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ করে খুলনা অঞ্চলের নদ-নদী, খাল-বিল রক্ষায় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিসহ অবিলম্বে দুর্যোগ ঝুঁকিতে থাকা খুলনার ভরাট নদীগুলো খনন, জলাবদ্ধতা, নদী ভাঙন, লবণাক্ততা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ইবাদত শেখকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০১ নভেম্বর) সকালে নির্যাতিতা মেয়েটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ এলাকা থেকে পুলিশ ইবাদত শেখকে গ্রেফতার করে। এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নির্যাতিতা মেয়েটিকে বাড়িতে রেখে তার মা ছোট দুই সন্তানকে নিয়ে চশমা ঠিক করার জন্য ফকিরহাটে যায়। রাত ৮টার দিকে বাড়ি ফিরে মেয়ের কান্না শুনে মা তাকে জিজ্ঞাসা করলে। মেয়েটি তার মাকে জানায়, তার সৎ বাবা তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিতার মায়ের দায়েরকৃত মামলায় আমরা ইবাদত শেখকে আটক করে আদালতে সোপর্দ করেছি। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে এক কৃষকের বাঁধা কপির ক্ষেত নষ্ট করছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে এক কৃষকের বাঁধা কপির ক্ষেত নষ্ট করছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠে কে বা কারা কীটনাষক দিয়ে এ বাঁধা কপির ক্ষেত নষ্ট করে দিয়েছে।

ভুক্তভোগি কৃষক শমশের মন্ডল জানান, ৬০ শতক জমি বন্ধক নিয়ে বাধাকপির চাষ করেন। পূর্বশত্রুতার জের ধরে শনিবার রাতের যে কোন এক সময় দুর্বৃত্তরা ক্ষতিকারক কীটনাষক স্প্রে করে দেয় ওই ক্ষেতে। রোববার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের অধিকাংশ বাঁধা কপি নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, ক্ষেতে থাকা বাধা কপি এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে পারতেন। এতে করে প্রায় দেড় লাখ টাকার আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে বলে জানান তিনি।

এব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুবকরাই দেশের চালিকা শক্তি:সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বর্তমান সরকার যুব শক্তিকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করেছে। তিনি রবিবার সকালে সোনাডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মেয়র আরও বলেন, যুবকরা যাতে তথ্য, প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিকক্ষেত্রসহ বিভিন্নি পেশায় তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে সক্ষম হয় সে জন্যও সরকার পর্যাপ্ত সুযোগের ব্যবস্থা করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচএম নুরুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতিয়ার রহমান।

অনুষ্ঠান শেষে সিটি মেয়র প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং খুলনা সদর ও খালিশপুর থানা ইউনিটের যুব ও যুব মহিলাদের মাঝে নয় লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানের আগে তিনি বেলুন উড়িয়ে যুব দিবসের উদ্বোধন করেন এবং যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে গাছের চারা রোপণ করেন।

খুলনায় বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেনে এক লাখ ২০ হাজার বৃক্ষ রোপণ

তথ্য বিবরণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসন  ১৯ লাখ ২০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেয়। বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেনে এক লাখ ২০ হাজার বৃক্ষ রোপণের মাধ্যমে তার সমাপ্তি ঘটলো। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ঢাকা থেকে অনলাইনে রবিবার দুপুরে এই সমাপ্তিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। তথ্যমন্ত্রী এসময় বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আজ সাইবেরিয়াতে অত্যধিক তুষারপাত হচ্ছে, অস্ট্রেলিয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশের ওপর মারাত্বক বিরূপ প্রভাব পড়ছে। বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার মাধ্যমে এই ধরণের পরিবেশ বিপর্যয় ঠেকানো সম্ভব। তথ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক উন্নয়নে রাস্তার পাশে গাছ লাগানো সরকারের অন্যতম একটি লক্ষ্য। স্থানীয় লোকদের এই গাছের মালিকানার অংশ দেয়ায় এটি জনপ্রিয়তা পেয়েছে ও জনসাধারণ বৃক্ষরোপণে এগিয়ে আসছে।

খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে কাজিবাছা নদীর তীরঘেষে দুইশত ৫৫ একর খাস জমিতে বোটানিক্যাল গার্ডেন (প্রস্তাবিত) গড়ে তোলা হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা’র ওআইএমসিএ ইন্টারন্যাশনাল জেডিবি জাপান, বাংলাদেশ কর্মসূচির সহযোগিতায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন এটি বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর নামে বোটানিক্যাল গার্ডেনটির নামকরণে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।

১২০ প্রজাতির বৃক্ষ দিয়ে গার্ডেনটি সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি পরামর্শক কমিটি গঠন করে প্রস্তাবিত বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেনের বৃক্ষ নির্বাচনসহ অন্যান্য পরামর্শ গ্রহণ করা হবে। গার্ডেনটি পূর্ণাঙ্গ রূপ পেতে অন্তত ২০ বছর সময় লাগতে পারে। খুলনা অঞ্চলের পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তাবিত গার্ডেনটি ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে জানান হয়। এছাড়া টেকসই উন্নয়ন অভীষ্টের ১৫ নম্বর লক্ষ্যও বাস্তবায়িত হবে। উল্লেখ্য, খুলনা জেলা প্রশাসন মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্মরণে গ্রিন বেল্ট ফেইজ-২ প্রকল্পের আওতায় জেলায় ১৯ লাখ ২০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়। গত ২০ জুনে এই কর্মসূচি শুরু হয়ে আজ বোটানিক্যাল গার্ডেনে এক লাখ ২০ হাজার বৃক্ষরোপণের মধ্য দিয়ে তা শেষ হয়। আজ বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

বটিয়াঘাটা বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাজিবাছা নদীর তীরে নির্মিত মঞ্চে অনুষ্ঠিত বৃক্ষরোপণ সমাপ্তিকরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস, খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার (অনলাইনে যুক্ত), খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুবিতে ‘জেলহত্যা দিবস : পিছনে ফিরে দেখা’ শীর্ষক ওয়েবিনার আগামী ৩ নভেম্বর

খবর বিজ্ঞপ্

িশোকবহ জেলহতা দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘জেলহত্যা দিবস:পিছনে ফিরে দেখা’ শীর্ষক এক ওয়েবিনার আগামী ৩ নভেম্বর সকাল ১১ টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ওয়েবিনারে মূখ্য আলোচক থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এছাড়াও আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় ওয়েবিনারে স্বশরীরে অথবা অনলাইনে সংযুক্ত থাকার জন্য সকল ডিন, ডিসিপ্লিন প্রধান/পরিচালক, প্রোভোস্টবৃন্দসহ বিভাগীয় প্রধানদের প্রতি কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানে গ্রামীণফোনের সিম হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি

করোনা মহামারী পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার সুবিধার লক্ষ্যে গ্রামীণফোনের সাথে স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানে স্বাক্ষরিত এমওইউ এর প্রেক্ষিতে রবিবার সকাল ১১ টায় এই সিম হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সিম গ্রহণ করে গ্রামীণফোন এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটিকে দ্রুত এই চুক্তি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান। তিনি গ্রামীণফোনের মতো সেবাদানকারী প্রতিষ্ঠানকে এ ধরণের আরও জনবান্ধব বা কল্যাণপ্রসূ উদ্যোগ গ্রহণের জন্য আহবান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান কুদ্দুস, সংশ্লিষ্ট কমিটির আহবায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, সদস্য অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন এবং গ্রামীণফোনের জোন ম্যানেজার হাসান হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সবজির বাজার চড়া, নির্ধারিত দামে মিলছে না আলু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

সরকারের বেধে দেওয়া ৩৫ টাকা দামে আলু মিলছে না যশোরের মণিরামপুরে। স্থানবেধে বিক্রি হচ্ছে ৪০-৪৫; এমনকি ৫০ টাকায়। বিক্রেতারা যে যেমনি পারছেন হাতিয়ে নিচ্ছেন অধিক মুনাফা। ফলে নির্ধারিত মূল্যের চেয়ে ৫-১৫ টাকা বেশি দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। নিত্য এমনটি চলমান থাকলেও আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে না।

এদিকে বাজারে শীতকালীন আগাম সবজি উঠলেও বিক্রি হচ্ছে চড়া দামে। দাম বেশি সারা বছর উৎপাদিত সবজির। ফলে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।

রোববার দুপুরে মণিরামপুর খুচরা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, আলু কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা। আর গ্রামগঞ্জের হাটে আলুর কেজি ৪৫-৫০ টাকা। তবে মাসখানেক ধরে স্থির রয়েছে পেঁয়াজ ও রসুনের দাম; পেঁয়াজ ৮০-৯০ টাকা ও রসুন ৯০-১০০ টাকা কেজি। এদিকে রোববার মণিরামপুর খুচরা বাজারে কলা ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৫০ টাকা, উচ্ছে ৮০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, শিম ১২০ টাকা, টমেটো ১০০ টাকা, ফুলকপি ৭০ টাকা ও মুলা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। যা গত মৌসুমের তুলনায় কেজিপ্রতি প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

বাকোশপোল গ্রামের ক্রেতা রাজু জানান, স্থানীয় হাট থেকে শনিবার রাতে তিনি ৪৫ টাকায় এক কেজি আলু কিনেছেন। মণিরামপুর খুচরা কাঁচা বাজার কমিটির সম্পাদন সিরাজুল ইসলাম বলেন, আলুর দাম ৩০ বা ৩৫ টাকা মিডিয়ায় সীমাবদ্ধ। আমরা খুচরা বিক্রেতারা ৩৭ টাকা দরে আলু কিনছি।

তিনি বলেন, বাজারে শীতকালীন সবজি যা উঠেছে তার দাম গত বছরের তুলনায় দ্বিগুণ। অন্য সবজির দাম কমছে না। বেশকিছুদিন ধরে স্থিতিশীল রয়েছে। আগামী দুই সপ্তাহ আবহাওয়া ভাল থাকলে সবজির দাম কিছুটা কমবে বলে আশাবাদী তিনি। মণিরামপুর পাইকারি বাজারের আলু ব্যবসায়ী শাহাবুদ্দীন বলেন, গত শুক্রবার কালিগঞ্জ কোল্ডস্টোরেজ থেকে আলু কিনেছি ৩৭ টাকা করে। শনিবার ৩৮ টাকায় বিক্রি করেছি। এখন কেনা দামে বিক্রি করতে হচ্ছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, বাজার নিয়ন্ত্রণে মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। দুই-এক দিনের মধ্যে আবার অভিযান পরিচালিত হবে।

চাকুরীর আবেদনে ব্যাংক ড্রাফট, পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি

পহেলা নভেম্বর জাতীয় যুব দিবসে সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকুরির আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট/ পে অর্ডার প্রথা বাতিলের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা। তারা রোববার সকাল সাড়ে ৯ টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা বিভিন্ন  প্লে কার্ড, ব্যানার লিখে সকলের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের সভাপতি রাব্বি হোসেন, সাধারন সম্পাদক মাহবুর রহমান মাহফুজ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসনে। মানববন্ধন কর্মসূচীতে যুবকদের দাবির সাথে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা মিজানুর রহমান।

এ সময় বক্তারা বলেন, সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন চাকুরীর আবেদন করতে হলে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হয়। যা বেকারদের জন্য বোঝাস্বরুপ। প্রতিটি আবেদনের সাথে যদি ৫’শ টাকা করে দিতে হয় তাহলে  মাসে ১০ টি আবেদন করতে হলে কমপক্ষে ৪/৫ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের খরচ হয়ে যায়। তারা আরো জানান, পড়াশোনার জন্য যে টাকা খরচ না হয় তার চেয়ে বেশি টাকা খরচ হয় চাকুরির আবেদন করতে। এটা বন্ধ হওয়া উচিত। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টি দেবেন বলে যুব নেতারা দাবি করেন।

ফরেনসিক রিপোর্টের ওপর অনেকাংশে নির্ভর করে খুন, অপমৃত্যু, ধর্ষণসহ গুরুত্বপূর্ণ মামলার ন্যায় বিচার: জনউদ্যোগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিভাগের ১০ জেলা সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলার মানুষকে ফরেনসিক রিপোর্টের জন্য নির্ভর করতে হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-খুমেকের ফরেনসিক বিভাগের ওপর। ওই রিপোর্টের ওপর অনেকাংশে নির্ভর করে খুন, অপমৃত্যু, ধর্ষণসহ গুরুত্বপূর্ণ মামলার ন্যায় বিচার।  কিন্তু এই ফরেনসিক বিভাগের সবকটি পদ বর্তমানে শুন্য। ফলে বঞ্চিত হচ্ছেন ন্যায়বিচার প্রার্থীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেই দেখা মিলবে ধর্ষণ, নারী নির্যাতন ও অপমৃত্যুর শিকার মানুষদের পরিবারের সদস্যদের ফরেনসিক রিপোট প্রাপ্তির বিড়ম্বনার চিত্র। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন বক্তারা।

রবিবার সকাল ১০ টায় নগরীর কনসেন্স মিলনায়তনে জনউদ্যোগ,খুলনার উদ্যোগে খুলনা মেডিকেল কলেজে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, চিকিৎসক ও ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের সংকট নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এসময় উপস্থিত ছিলেন জনউদ্যোগ,খুলনা নারী সেলের আহবায়ক এ্যাড: শামীমা সুলতানা শীলু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, নারী নেত্রী নূরুন নাহার হীরা, সাংস্কৃতিক কর্মী সৈয়দা তৈফুন নাহার, আগুয়ান ৭১ এর কেন্দ্রীয় সভাপতি মো: আব্দুল্লাহ চৌধুরী, মহানগর সভাপতি আবিদ শান্ত, জনউদ্যোগ যুব সেলের নূর আলম ,সাংবাদিক ইয়াসীন অঅরাফাত রুমী ও জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। বক্তারা বলেন, সময়মত ধর্ষনের আলামত সংগ্রহ হচ্ছে না, হচ্ছে না পরীক্ষা, ফলে ন্যায়বিচার প্রাপ্তি বাধাগ্রস্থ হচ্ছে। ফরেনসিক বিভাগের অধ্যাপক থেকে প্রভাষকসহ ৬টি পদের সবকটিই শুন্য। তাই গত কয়েক মাস ধরে ফাইলবন্দি শতাধিক রিপোর্ট। ফলে কেবল ন্যায়বিচার প্রত্যাশিরা নয়, ফরেনসিক মেডিসিনের কাস না হওয়ায় মেডিকেল শিক্ষার্থীরা ও শিক্ষা বঞ্চিত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গত তিন মাসে ৫৩জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়ে ভর্তি হয়েছে। এরমধ্যে ৯ জনের বয়স ১৮ বছরের নিচে। আর বাকীরা ১৮ বছরের উর্দ্ধে। ২৪ সেপ্টেম্ববর ধর্ষণের শিকার হয়, খালিশপুর থানা এলাকায় ৬৫ বছর বয়সী এক নারী। এছাড়া বেশির ভাগ ঘটনাই খুলনার দাকোপ, বটিয়াঘাটা, পাইকগাছা ও তেরোখাদা উপজেলার। কয়রা উপজেলার বালিয়াপুর গ্রামের বাসিন্দা সাড়ে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে গত ১৮ আগস্ট ওসিসিতে ভর্তি হয়। গত ১৪ সেপ্টেম্বর জেলার তেরখাদা উপজেলায় পুলিশ সদস্য কর্তৃক চতুর্থ শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ছাড়া মুজগুণীতে ২৫অক্টোবর ২জন শিশু ধর্ষণের শিকার হয়ে ওসিসিতে ভর্তি হয় । খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ ও ওসিসি’র ল্যাবে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন।

পাটকল রক্ষা আন্দোলনের  নেতা মোজাম্মেল হক মুক্তি পাওয়ায় নাগরিক পরিষদ নেতৃবৃন্দের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাম গণতান্ত্রিক জোট আহুত ১৯ অক্টোবর সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে ফুলতলা আটরা ইষ্টার্ণ জুট মিল গেটের সামনে খুলনা-যশোর রোডে রাজপথ অবরোধ ও সমাবেশ কালে ষড়যন্ত্রমূলক মামলার আসামী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা মোজাম্মেল হক খান রবিবার জামিনে মুক্তি পাওয়ায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষে যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. বাবুল হাওলাদার, পরিষদ নেতা ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা নেতা আব্দুল করিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় বিকল্প সদস্য গাজী নওশের আলী, শ্রমিকনেতা শামস শারফিন শ্যামন নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সিসিএইউডি এন্ড ওয়াটার এ্যাজ লিভারেজ’’ শীর্ষক প্রস্তাবনার ওপর আলোচনা

খবর বিজ্ঞপ্তি

নেদারল্যান্ডস ভিত্তিক সংস্থা ‘ওয়াটার এ্যাজ লিভারেজ’ প্রোগ্রামের আওতায় ‘‘প্রোপজাল ফর প্রোজেক্ট আইডিয়া ডেভেলপ টু বিল্ড বিল্ডিং অন কাইমেট চেঞ্জ এ্যাডাপটেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) এন্ড ওয়াটার এ্যাজ লিভারেজ’’ শীর্ষক প্রস্তাবনার ওপর এক আলোচনা সভা রবিবার বিকেলে খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ ও কুয়েট-এর অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উল্লেখ্য, খুলনা মহানগরী এলাকার জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে ময়ূর নদীসহ সংযুক্ত খালসমূহ খনন এবং সংস্কারের ওপর গুরুত্বারোপ করে প্রস্তাবনাটি তৈরী করা হয়েছে।

প্রস্তাবনার সার্বিক বিষয় তুলে ধরে সিটি মেয়র বলেন, মহানগরীকে জলাবদ্ধতা মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য একটি বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা থেকে সকলের মতামতের ভিত্তিতে প্রস্তাবনাটি তৈরী করা হয়েছে। জলাবদ্ধতা মুক্ত নগরী গড়ে তুলতে গৃহীত প্রস্তাবনাটি কার্যকর ভূমিকা রাখবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, ওয়াটার এ্যাজ লিভারেজ প্রোগ্রামের পরামর্শক এবং কুয়েট-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোস্তফা সরোয়ার, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, লিয়াকত আলী খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান রহমান, আর্কিটেক্ট রেজবিনা খানম, সিসিএইউডি’র ডেপুটি টীম লিডার শেখ সিরাজুল হাকিম, ওয়াটার এ্যাজ লিভারেজ-এর কোঅর্ডিনেটর সোহেল রানা, কেসিসি’র এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় মতামত ব্যক্ত করেন।

ডুমুরিয়ায় সাব-রেজিষ্ট্রারের যোগদান উপলক্ষে সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে নবাগত সাব-রেজিষ্ট্রার মোঃ শাহিদুর রহমানের গতকাল রবিবার যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গতকাল সকাল ৯টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান। স্বাগত বক্তব্যদেন সমিতির সাধারন সম্পাদক মোঃ সেলিম খান। অফিস সহকারী মোঃ সিরাজুল ইসলাম গাজীর সার্বিক পরিচালনায় সভায় বক্তব্যদেন মহরার প্রশান্ত কুমার মন্ডল, মোঃ মাসুম বিল্লাহ, তাছলিমা খাতুন, সৈয়দ আকরাম আলী, তপন তরফদার, দলিল লেখক খান হারুনর রশিদ, শেখ হারুন অর রশিদ, মহনলাল নাথ, শেখ মোশারফ হোসেন, শেখ মিজানুর রহমান প্রমূখ।

ডুমুরিয়ায় ৩ মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সাড়ে ৩ মাস পর ময়না তদন্তের জন্য আব্দুস সাত্তার আকুঞ্জী নামে এক বৃদ্ধের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল রবিবার দুপুরে উপজেলার খরসঙ্গ গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার লাশ উত্তোলন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,চলতি বছরে ৭ জুলাই খরসঙ্গ গ্রামের মৃতের ২য় স্ত্রীর বাড়িতে আব্দুস সাত্তার আকুঞ্জির মৃত্যু হয়। এটি পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে তার প্রথম পক্ষের বড় ছেলে নুরমহম্মদ আকুঞ্জি আদালতে একটি মামলা দায়ের করেন।  মামলা সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার আকুঞ্জীর বাড়ি ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামে। তিনি ২য় পক্ষের স্ত্রী ও কন্যা নিয়ে দীর্ঘদিন ধরে খরসঙ্গ গ্রামে বসবাস করতেন। তিনি পারিবারিক একটি সম্পত্তি ১৬ লক্ষ টাকা বিক্রি করে বড় পুত্রকে ব্যবসার জন্য ১ লক্ষ টাকা দেন। পরবর্তীতে ১ম পক্ষের ছোট ছেলে ও মেয়েকে টাকার অংশ দেয়ার বিষয় নিয়ে ২য় পক্ষের স্ত্রী ও মেয়ের সাথে মৃত্যুর আগের দিন ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ২য় পক্ষের জামাই দেয়ালের সাথে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে আব্দুস সাত্তার মারা যান। মৃত্যুর বিষয়টি ১ম পক্ষের ছেলে মেয়েদের না জানিয়ে দ্রুত লাশ দাফনের চেষ্টা করেন। বিভিন্ন সূত্রে খবর পেয়ে ১ম পক্ষের ছেলে মেয়ে ওই বাড়িতে গেলে লাশ দেখাতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তড়িঘড়ি করে লাশ দাফন করে দেন। এদিকে আব্দুস সাত্তার আকুঞ্জীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবী করে ঘটনার ১ মাস ৮ দিন পর ২৩ আগস্ট খুলনা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। নিহতের বড় ছেলে নূর মোহাম্মাদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করলে আদালত বিষয়টি আমলে নিয়ে লাশ উত্তোলনসহ ঘটনার তদন্তের নির্দেশ দেন। পরে আব্দুস সাত্তার আকুঞ্জীর বড় পুত্রের দায়েরকৃত হত্যা মামলার প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য রোববার দুপুরে তার পিতার লাশ উত্তোলন করা হয়। এদিকে লাশ উত্তোলনের খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। লাশ উত্তোলনের সময় রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমদাদুল হক, মামলার তদন্ত কর্মকর্তা এস আই এনায়েত সিকদার ও এস আই আমিনুল ইসলামসহ সাংবাদিক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। মামলার বাদী নূর মোহাম্মাদ আকুঞ্জী ও তার ভাই আছাদুজ্জামান অভিযোগ করে বলেন; অর্থ সম্পদ হাতিয়ে নিতে ঘটনার দিন তাকে ২য় পক্ষের স্ত্রী ও মেয়ে জামাই পরিকল্পিতভাবে হত্যা করেছে।  আমাদের পিতা সম্পূর্ণ সুস্থ ছিলেন। মামলাটি সুষ্ঠু তদন্ত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।এদিকে আব্দুস সাত্তারের ২য় পক্ষের স্ত্রী আলেয়া বেগম ও মেয়ে রিনা বেগম বলেন; তাদের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। হয়রানীমূলক মামলা দিয়ে  আমাদের অর্থ সম্পদ হাতিয়ে নেয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে।

প্রতিপক্ষের হামলায় যুবক খুন

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার সাচানি গ্রামে প্রতিপক্ষের হামলায় মাসুদ মোল্লা (৩০) নামে এক যুবক খুন হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত মাসুদ মোল্লা ওই গ্রামের দাউদ মোল্লার ছেলে। নিহতের চাচাতো ইমরান ভাই জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কবির হোসেনের সঙ্গে সাবেক চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সমর্থকদের বিরোধ চলছিল। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০টার দিকে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থক মাসুদ মোল্লা বাড়ির সামনে দোকানে বসেছিল। সে সময় চেয়ারম্যান কবির হোসেনের সমর্থক কাজল মিয়াসহ আরও কয়েকজন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসাপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জয়নাল আবেদীন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলেজ শিক্ষক অরুণ রায়কে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার, আটক ২

নড়াইল প্রতিনিধি

নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়কে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, সদরের তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের নরোত্তম দত্তের পূত্র একাদশ শ্রেণির ছাত্র রাজু দত্ত (১৮) এবং তার বন্ধু পার্শ্ববর্তী যশোর জেলার জামদিয়া ইউয়িনের দোগাছি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের পূত্র বখাটে দিপু বিশ্বাস (১৮)। জানা গেছে এরা দুজনই নেশাগ্রস্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশ শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজু দত্তকে বেনাহাটি গ্রামের একটি মাছের ঘের থেকে এবং শনিবার সকালে দোগাছি গ্রামে বিলের মধ্যে থেকে দিপুকে আটক করা হয়। শনিবার সকালে নিহতের বাড়ির পূর্ব পার্শ্বের একটি ডোবা থেকে পুলিশ নিহত অরুণ রায়ের ব্যবহৃত ২১টি চাবির ছড়া, বাড়ির ফল কাটা ছুরি এবং হত্যাকারীদের ব্যবহৃত একটি টুপি উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, রাজু ও দিপু নেশাগ্রস্ত এবং এলাকায় খারাপ ছেলে হিসেবে পরিচিত। কলেজ শিক্ষক অরুণ রায় তাদের নেশা করতে নিষেধ এবং বকাবকি করতেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (অপারেশন) শিমুল কুমার দাস দুজনকে আটকের কথা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করেছে এবং একটি ছুরিও পাওয়া গেছে। এখনও ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়নি। পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম বলেন, দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার কিছু আলামতও পাওয়া গেছে।

উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সদর থানা পুলিশ সদরের রামপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত বেনাহাটি গ্রামের নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, এ বাড়িতে তিনি একা থাকতেন। হত্যার ঘটনায় ২৪ অক্টোবর নিহতের স্ত্রী নিভা রাণী পাঠক সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

খুলনা মহানগর জাতীয় যুব সংহতির যুব দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর জাতীয় যুব সংহতির উদ্দ্যোগে আজ সন্ধ্যা ৬:০০টায় ডাকবাংলাস্থ দলীয় কার্য্যালয়ে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপুর সভাপতিাত্বে ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য এবং মহানগর সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি যথাক্রমে মোঃ দেলোয়ার হোসেন লালু, এম.এ.রব, মহানগর যুগ্ন-সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ মিলন খান, মাসুদ আকুঞ্জী, গাজী খোকন, মোঃ আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা যুব সংহতির সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, মহানগর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মামুন, নগর যুবনেতা যথাক্রমে মোঃ মাকসুদ, মোঃ মাসুদ রানা, গাজী মোশারেফ, মোঃ খোকন হাওলাদার, মুন্সি হাবিবুল্লা, রাজন দাস, মোঃ ইসলাম সানা, মোঃ রাজীব হাসান, নূর ইসলাম শেখ, মোঃ সেলিম, মাসুম হাওলাদার, মুনির শেখ, রফিকুল ইসলাম, মোঃ সাইদুল, মোঃ জাহিদ, মোঃ রাকিব, মোঃ আকাশ প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন- সরকারী চাকুরীর বয়স সীমা ৩০বছর হতে ৩৫বছর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ২৫৩ জন হত দরিদ্র মানুষের মাঝে ভিজিডির চাল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ২৫৩ জন হত দরিদ্র মানুষের মাঝে ভিজিডির চাল বিতর করা হয়েছে। রবিবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরন করেন বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব, এস,এম, এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, ঠাকুর দাশ সরদার, আবু সাঈদ মোল্যা, আব্দুস সবুর, রাজেশ কুমার মন্ডল, আবু বক্কার সিদ্দিক শিকারী, আনিছুর রহমান, কল্যানী মন্ডল, সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় ঋণের চেক, সনদ পত্র ও গাছের চারা বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

“মুজিব বর্ষের আহ্বায়ন, যুব কর্মসংস্থান ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস” উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে যুব ঋণের চেক বিতরণ, সনদ পত্র ও গাছের চারা বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল হক হাওলাদার। বজলুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুল ইসলাম সিদ্দিকী  ফিরোজ, বন কর্মকর্তা প্রেমানন্দ  রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রাণী রায়, পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা যুব উন্নয়ন সহকারী  অফিসার গোবিন্দ দে, জাতীয় পুরষ্কার প্রাপ্ত যুব প্রতিনিধি মোঃ নিজাম উদ্দীন, সফল আত্মকর্মী পুরুষ মোঃ জামিনুর ইসলাম, সহ যুব প্রশিক্ষণার্থীগণ। যুব ঋণ গ্রহীতাদের মধ্যে রহিত বিন রাহুল, রিপন মন্ডল, ফেরদৌস ঢালী, মোঃ নাজমুল প্রত্যেকের ৮০ হাজার টাকা এবং সত্যজিৎ মন্ডল ও মোঃ সোহাগ আহম্মেদ দ্বয় ৬০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। প্রশিক্ষিত যুবকদের মধ্যে মেঘলা মন্ডল, সুদর্শন বাছাড় ও মোঃ আনারুল ইসলামকে সনদ বিতরণ করা হয়।

খুলনা মহানগরীতে যানবাহনে শৃঙ্খলা না থাকায় বিএনপির উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগরীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা না থাকায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে দ্রুত রাজপথের শৃঙ্খলা আনার দাবী জানিয়েছে খুলনা মানগর বিএনপি। অল্প বয়সীদের হাই¯প্রীডে মটরসাইকেল ালনা, লাফিয়ে লাফিয়ে মহেন্দ্র ও ইজিবাইক চলাচল সেলো ইঞ্জিন দিয়ে তৈরী ইটবালী পরিবহন গাড়ী দ্রুত চলাচল, নগরীর সর্বত্র যত্রতত্র ট্রাক ভ্যান ও বিগ সাইজ কাভার্ড ভ্যান চলাচল ও লোডিং আনলোডিং সুন্দর শহরকে একটি জ্যাম ও ধীরগতি শহরে পরিণত করেছে। অথচ এক সময়ের সুন্দর পরিচ্ছন্ন ও ফুলের সুবাস ছড়ানো শহর এখন ধুলা ধুয়া গ্যারেজ ও পার্কিংয়ের শহরে পরিণত হয়েছে। বিবৃতিতে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমাতে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে যেন দেখার কেউ নেই। সম্ভাবনাময় নগরী খুলনায় মেট্রোপলিটন পুলিশের অর্ধশতাধিক নিয়োজিত সার্জেন্ট থাকলেও কোথাও তাদের দেখা যায় না। শুধুমাত্র তাদের কর্তারা সকাল ১০ টা ও বিকাল ৫ টায় অফিসে যাওয়া ও ফেরার সময়টি ঠিক রাখা ছাড়া আর যেন তাদের নগরবাসীর উপর দায়িত্ব নেই। নগরীর ফেরিঘাট থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ইজিবাইক য়িন্ত্রন করলেই সব সুন্দরভাবে চলছে এটা মনে করা কর্মী নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের বাসের যাত্রীদের টানা হেচড়া করে মূল সড়কে যাত্রী ওঠাতেন গিয়ে সড়ক বন্ধ হয়ে যাওয়া গলামারীতে যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল ও বীজ সার হলেই জ্যামে আটকে যাওয়া শহরের প্রাণকেন্দ্র রয়্যালের মোড়কে বাস রাখার স্ট্যান্ড বানানো স্টেশন রোডকে পার্কিং জোন হিসেবে ব্যবহার ও ডাকবাংলা মোড়কে রিক্সা, ভ্যান, মহেন্দ্র ও অবৈধ কারপার্কিং করে জন ভোগান্তির সৃষ্টি করা, ময়লা পোতার মোড়কে ট্রাফিক নিয়ন্ত্রন না করায় শহর এলোমেলো বিশৃঙ্খল শহরে পরিণত হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ পর্যটন খ্যাত খুলনা নগরীকে একটি ধুলা ধুয়া বর্জমুক্ত একটি সুন্দর ট্রাফিক নিয়ন্ত্রিত শৃঙ্খলার শহরে পরিণত করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশনকে অবিলম্বে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পালের মাতার মৃত্যুতে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পালের মাতা গৌরী রানী পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

মাস্ক ব্যবহার না করায় কুষ্টিয়ার কুমারখালীতে ১০ জনের জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ বা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ঘরের বাইরে বেরুলে সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক না থাকলে অফিস আদালতে সেবা পাওয়া যাবে না, হাটবাজার, গণপরিবহন সর্বত্র মাস্ক ব্যবহার করতে হবে। আইন অনুযায়ী মাস্ক ব্যবহার না করলে মোবাইল কোর্টে সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত কারাদ- বা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

রোববার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চত্ত্বরে মোবাইল কোর্ট  পরিচালিত হয়েছে। মোবাইল কোর্টে মাস্ক ব্যবহার না করায় সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮) এর ২৫(২) ধারায় ১০ জনক ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত, হাসপাতালে ভর্তি

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এব্যাপারে উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত মোছেফ আলী সরদারের ছেলে মোক্তার আলী সরদার বাদী হয়ে দেবহাটা থানায় ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিবাদীরা হলেন, শিমুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল (২৫), একই গ্রামের মৃত নুরুজ্জামান আনসারীর ৫ ছেলে আব্দুর রাজ্জাক (৪৮), আব্দুর রহমান (৪৫), আব্দুর রশিদ (৬০), আব্দুর রব (৪০) ও আব্দুর রহিম (৫৫)। অভিযোগ মতে জানা গেছে, গত ৩১ অক্টোবর ২০২০ ইং দুপুর সাড়ে ১২ টার দিকে জমিজমা ও গাছ কাটাকে কেন্দ্র করে বাদীর বসতঘরে এসে এলোপাথাড়ি মারপিট শুরু করে। তাকে মারপিট করার কারনে বাদীর মা অতিজান বিবি (৬৮) ও ছেলে ইসরাইল (২৮) ঠেকাতে আসলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে। এতে বাদী ও তার ছেলে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর বিভিন্ন সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরন

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সবুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঝলিমা আক্তার রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বিভিন্ন সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরনকালে উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টিকেট বন্ধুমহর সংগঠনকে এই ক্রীড়া সামগ্রী বিতরনকালে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রীড়ার মাধ্যমেই পৃথিবীর বুকে অতি দ্রুত পরিচিতি লাভ করা যায় উল্লেখ করে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী হতে সকলকে আহবান জানান

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় পুরষ্কৃত হলেন চেয়ারম্যান লিলটন

ঝিনাইদহ প্রতিনিধি

‘‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটনকে সম্মাননা স্বারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্যরা।

সাংবাদিক অমিয় কান্তি পালের মা স্মরণে প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

দৈনিক পূর্বাঞ্চলের প্রধান প্রতিবেদক অমিয় কান্তি পালের মা গৌরী রানী পাল স্মরণে শোক ও প্রার্থনা  সভা অনুাষ্ঠত হয়েছে। রোববার সকালে বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা। ব্যবস্থাপনায় ছিলেন সুশান্ত ব্যানার্জী ও উজ্জল ব্যানার্জী। এ সময় পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, ভোলানাথ ভট্টচার্য, স্বপন সরকার, তোতন হালদার, বিকাশ সাহা মদন, অরুপ দে, সৌরভ হাজরা, প্রশান্ত ব্যানার্জী, শংকর ঘোষ, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল , বাবলু বিশ্বাস, ভবেশ সাহা,পলাশ সাহা, রতন দেবনাথ, কিংকর সাহা, বাবলু বিশ্বাস, দিপ্রো দাস, তপন সাহা, মনি সাহনী, দিলীপ সাহা, প্রদীপ সাহা মদন, চৈতন্য চক্রবর্তী, শরৎ মুন্ধাড়া, তরুন রায় শিবু, মনোজ রায়, আকাশ ব্যানার্জী, বিশ্বরুপ সরকার, রাজু শীলসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অবশেষে বদলী হলেন শৈলকুপার সেই ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি-

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বদলি হলেন শৈলকুপার সেই ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বহুল আলোচিত নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্ণীতির নানা বিধ অভিযোগের খবর প্রচারিত ও প্রকাশিত হয় বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল, জাতীয় পত্রিকা সহ গণমাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয় সর্বস্তরের মানুষসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মাঝে। তার দুর্ণীতির  তদন্ত শুরু করে দুদকের  একটি টিম।

জানা যায়, গত ২৯ অক্টোবর তাকে বদলী করা হয়েছে পরিকল্পনা কমিশনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এ বদলীর আদেশ জারী করা হয়।

সম্প্রতি ঘর নির্মাণ নিয়ে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ‘জমি আছে ঘর নাই’ আশ্রয়ণ-২ প্রকল্পে শৈলকুপায় ৩৭ টি ঘর নির্মাণের শুরু থেকে দুর্ণীতির অভিযোগ ওঠে। উপকারভোগীরা অভিযোগ তোলে নিন্মমানের ইট, বালি, সিমেন্ট দিয়ে ঘর নির্মাণ কাজ হচ্ছে।

নির্মানাধীন অবস্থায় ধ্বসে পড়ে বিভিন্ন এলাকার ৫ টি ঘর। এসময় আহত হয় বেশ কয়েকজন।

ইতিপূর্বে শৈলকুপা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ আব্দুর রহমান ইউএনও’র অনিয়ম দুর্ণীতির প্রতিবাদ করে তার সাথে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। একপর্যায়ে অন্যত্র বদলি করা হয় পিআইও মুহাম্মদ আব্দুর রহমানকে। প্রায় এক বছরের আগে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা থেকে শৈলকুপা উপজেলায় বদলী হয়ে আসেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে শৈলকুপা এসে একের পর এক নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে লেখালেখি হয়। অবশ্য ইউএনও মাঝে মধ্যে তার ফেসবুক আইডিতে এসব ঘটনা কে মিথ্যাচার দাবি করে আত্মপক্ষ সমর্থন করে ব্যাখ্যা দেন। অবশেষে কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারি প্রধান হিসেবে বদলী করা হয়েছে। ২৯ অক্টোবর ২০২০ইং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এ বদলীর আদেশ জারী করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর কাছে বদলির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এটি চলমান প্রক্রিয়া। অন্য কোন বিষয়ে আমার বদলি হয়নি। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ আমাকে বদলি করেছে। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবীতে কেশবপুরে নিসচা’র সংবাদ সম্মেলন

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি :

পথ যেন হয় শান্তি, মৃত্যুর নয়। এই দাবীতে আনিত সড়ক পরিবহন আইন ২০১৮ আগামী ১ জানুয়ারী ২০২১ সালের মধ্যে বস্তÍবায়নের দাবীতে রবিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) যশোরের কেশবপুর উপজেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ বুল বুলের সভাপতিত্বে নিউজকাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সদস্য সচিব সাগর পারভেজ বলেন, পথ যেন হয় শান্তি, মৃত্যুর নয় এই স্লোগানে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জন্ম আজ থেকে প্রায় ২৭ বছর আগে ১৯৯৩ সালের ২২ অক্টোবর। সড়ক দৃর্ঘটনায় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মীনি জাহানারা কাঞ্চনের মৃত্যুর ফলে এই আন্দোলনের শুরু হয়। সেই থেকে সড়ককে নিরপদ করতে ও দিবসটিকে রাষ্ট্রীয় ভাবে পালনের দাবি জানিয়ে আসছেন। ধীরে ধীরে দাবিটি দেশের আপমোর জনগণের দাবিতে পরিণত হয়। অবশেষে ২০১৭ সালে সরকার জনগণের দবির প্রতি সম্মান জানিয়ে দিবসটিকে জাতীয় স্বীকৃতি দিয়েছেন। সেই থেকে সরকারি ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আরো একটি দাবী ছিলো সময়োপযোগি সড়ক আইন, সেটিও পুরন হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষনার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকে আইনটি হোচট খেল। বাধা হয়ে দাড়ালো পরিবহন সেক্টরের একটি অশুভ শক্তি। কোন চাপের কাছে নতিস্বীকার না করে সরকার ২০১৮ সালে আইনটি জাতীয় সংসদে পাস করেন। এবং ১৫ মাস পর ২০১৯ সালে ১ নভেম্বরে কার্যকর করা শুরু হয়। আর পরিবহন সেক্টর পরিবহন বন্ধ করে দেয়। এসব বাধার মুখে যদি আইনটি বাস্তবায়িত না হয় তাহলে আমরা দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ দারিদ্রমুক্ত ও এডিজি বাস্তবায়নের যে স্বপ্ন দেখছি তা পুরন হবেনা। সড়কে সেই মৃত্যুর মিছিল অসহায় পরিবারের কান্না চলতেই থাকবে। হেরে যাবে ১৮ কোটি জনতা। এই আইনটি শুধু ভারী যানবহন চালকদের জন্য নয়। (বিআরটিএ’র তথ্যমতে সেপ্টেম্বরর ২০২০) যেমন বাস, ট্রাক, কার্গো ভ্যান, কাভার্ডভ্যান,ট্যাঙ্কর,ও বিশেষ ভারী বাহনের সংখ্যা ৩,১৯,১৪৭। অথচ সর্বমোট যানবহনের সংখ্যা ৪৫,৬৪,২৮৪। যার মধ্যে অ্যাম্বুলেন্স ৬,৮৯০, অটোরিক্সা ৩,১২,৭৭৮, টেম্পু ২০,৮৫৫, বাস ৫২,৯২৬, কার্গোভ্যান ৯,৭০৩, কাভার্ডভ্যান ৩৫,৫৬৫, ডেলিভারী ভ্যান ৩১,৬৭৭, হিউম্যান হুইলার ১৯,০৬২, জীপ ভারী/হালকা ৬৭,৬৬১, মাইক্রো ১০৬৬০৮, মিনিবাস ২৯৬২৭, মোটর সাইকেল ৩০৬৭৩০৩, পিকআপ ১৩৪২৩৮, প্রাইভেট ৩৭৩৯৬৬, স্পেশাল ১২৩১৭, ট্যাঙ্কার ৬০৪২, ট্যাক্সি ক্যাব ৪৫৩৭৯, টাক্টর ৪৭৩৫৬, ট্রাক ১৫৬২৩৮ ও অন্যান্য ২৯০৯৩। আমি সকল চালকদের সচেতন হতে বলি। যদি সকলে আইন মেনে চলে তাহলে সড়কে দুর্ঘটনা কমে যাবে। যতদিন দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক প্রতিষ্ঠা না হবে ততদিন আমারা সড়কে আছি থাকবো। তাই আগামী ২ মাসের মধ্যে অর্থাৎ আগামী ১ জানুয়ারী ২০২১ সাল থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবি করছি।

সংবাদ সম্মেলনের সময় আরো উপস্থিত ছিলেন,আব্দুল মান্নান, লিটন হোসেন, এম এ মান্নান, সুদীপ কুমার কুন্ডু, মাহবুর রহমান, আব্দুস সেলিম, শাহিন সাগর, সোহাইব হোসেন, শরিফুল ইসলাম, নাসির উদ্দিন, অপু দেবনাথ প্রমুখ।

সড়ক পরিবহন আইন ২০১৮ অবিলম্বে বাস্তবায়নের দাবীতে নিসচা খানজাহান আলী থানা শাখার সাংবাদিক সম্মেলন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

সড়ক পরিবহন আইন ২০১৮ অবিলম্বে বাস্তবায়নের দাবীতে এবং সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই(নিসচা) এর উদ্যোগে ১ নভেম্বর রবিবার সকাল ১১ টায় শিরোমণিস্থ নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নিসচা’র প্রতিষ্ঠতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার নিসচা’র আহবায়ক শেখ আব্দুস সালাম, সদস্য সচিব মোঃ লুৎফর রহমান লিটন , গণসেবা সংস্থার সভাপতি মোঃ শফিউল আজম ফিরোজ,শেখ জাকির হোসেন, শেখ কওসার আলী, মোঃ বাচ্চু শেখ মোঃ ইমদাদুল হক, শাহ মোঃ হাফিজুর রহমান, শাহজাহান শেখ, শেখ তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম, মুসতাকিন বিল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন।

ফ্রান্সের রসুল (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফুলতলায় উলামা-মাশায়েক পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফুলতলা প্রতিনিধি

ফ্রান্সের পত্রিকায় রসুল (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন এবং ৭১ টিভির ইসলাম বিরোধী প্রচারণার প্রতিবাদে সম্মলিত উলামা-মাশায়েক পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে রোববার বিকালে বাসষ্টান্ড চত্বরে হাফেজ মাওঃ মুফতি নূর মোহাম্মদ রহমানির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, মোঃ আসলাম খান, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওঃ মাসুম বিল্লাহ, মুফতি ফজলুল করিম, মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ সাফায়েত করিম, মাওঃ আঃ সালাম,মাওঃ ওবায়দুল্লাহ, আলমগীর মোল্যা, শেখ আঃ রশিদ, প্রভাষক মাজহারুল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিন করেন।

ফুলতলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

ফুলতলা প্রতিনিধি

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রোববার সকাল ১০টায় ফুলতলা পরিষদ সম্মলেন কক্ষে ফুলতলা ও খুলনা এ মুজিব বর্ষে আহবান যুব কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বিআরডিপি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কালাম, সফল কর্মী সজীব হাসান, যুব সংগঠনের পক্ষে আনন্দ কুমার স্বর প্রমুখ। পরে বিভিন্ন প্রকল্পের ৫ জন যুব কর্মীকে ৩ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ ও বিভিন্ন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। 

ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কয়রায় ইমাম পরিষদের মানব বন্ধন

কয়রা প্রতিনিধি

 ফ্রান্স সরকার কর্তৃক বিশ্ব মুসলিমের কলিজার টুকরা ও প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শণ ও অবমাননা করায় তার প্রতিবাদ, শাস্তি ও ফ্রান্সের পন্য বর্জনের দাবীতে খুলনার কয়রা উপজেলা সদরে মানববন্ধন পালন করা হয়েছে। বাংলাদেশ ইমাম পরিষদ, কয়রা উপজেলা শাখার আয়োজনে পালিত এ মানববন্ধন সকাল ৮ টা ৪৫ মিনিটে শুরু হয়ে ১ ঘন্টা ব্যাপী স্থায়ী হয়। উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসলমানরা ব্যানার, প্লাকার্ড ও ফ্রান্সের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করে। একপর্যায়ে তারা কয়রা প্রেসকাব মোড়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেন। মানববন্ধনে অংশগ্রহনকারী বাংলাদেশ ইমাম পরিষদ, কয়রা শাখার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম নিজামী বলেন, ‘হয়রত মুহাম্মাদ (সাঃ) মুসলিম সম্প্রদায়ের কলিজার টুকরা। ফ্রান্স সরকার কর্তৃক হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে আজকের এ মানববন্ধন। কয়রা উপজেলা ইমাম পরিষদের পক্ষ থেকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার ও বিশ্ব মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহবান জানান। এ মানববন্ধনের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় ভাবে এ ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবী জানাই। সাথে সাথে মানবন্ধনের মাধ্যমে সরকারের কাছে ফ্রান্সের পন্য বর্জনের দাবী জানাই।’ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম বলেন, ‘ফ্রান্স সরকার কর্তৃক হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার কারনে আমি এজন মুসলিম হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ছাড়া মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে একটি বহুতল ভবনে মহানবী (সঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে। এর আগে দেশটির একই ধরনের ঘটনা ঘটিয়ে বিশ্ব মুসলিমের আবেগ অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। ফলে পুরো বিশ্ব মুসলমানরা বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর হয়ে উঠেছে। এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম পরিষদ, কয়রা শাখার সহ-সভাপতি হাফেজ মো. মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মাওলানা মো. মাসুদুর রহমান, মাওলানা আশরাফুল ইসলাম,মাওলানা মো. জাকারিয়া হেসেন, মাওলানা মো. নওশাদ সালাম, মাওলানা মো. মহিনুল ইসলাম, মাওলানা মো. নিয়ামত উল্যাহ, মাওলানা মো. আইয়ুব আলী প্রমুখ।

কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

কয়রা প্রতিনিধি

কয়রায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন উপলক্ষ্যে কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ নভেম্বর বেলা ১১ টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন । এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ খান। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাজী মো. মোস্তাইন বিল্যাহ, মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা পারভীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, মোহা. হুমায়ূন কবীর, কয়রা মানব কল্যান ইউনিটের সভাপতি মো. আল-আমিন ফরহাদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরীফুল ইসলাম টিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. সোহেল রানা সৌরভ প্রমুখ। আলোচনা শেষ যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রার পক্ষ থেকে উপজেলার ১৩ জন বেকার যুবকদের মঝে ৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক ঋণ হিসেবে প্রদান করা হয়।

মোড়েলগঞ্জ সংবাদ

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাগেরহাটের মোড়েলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় কাপুড়িয়াপট্টি এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন পেশষে শহরজুড়ে চলে বিক্ষোভ মিছিল। সর্বস্তরের রাসলু(স.) প্রেমী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার শতশত লোক এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে ফ্রান্সের সকল পন্য বর্জন ও মহানবীকে(স.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বক্তৃতা করেন উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মতিউর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ ও হামিম রবিউল ইসলাম। #

॥ ঋণ বিতরণ ॥

“মুজিবর্ষের আহবান , যুব কর্মসংস্থান ” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ রোববার পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও ঋণ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস। বক্তব্য রাখেন, মোড়েলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ^াস, উপজেলা ন্যাশনাল সার্ভিস কমিটির আহবায়ক শেফালী আকতার রাখি।  সভা শেষে দু’জনকে যুব ্ঋণের চেক বিতরণ করা হয়।

॥ পরিচিত সভা ॥

 মোড়েলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এতিমখানা মাঠে অনুষ্ঠিত সভায় সাবেক আহ্বায়ক মো. শাহ আলম ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস ছবুর, সদস্য সচিব সেলিনা ভানু সেলি, যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ জাহান আলী খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. আকরামুজ্জামান হাওলাদার, ফকির আবজাল হোসেন, এ্যাড. আফেরোজুল ইসলাম, জেলা সদস্য উষা রানী চন্দ্র, সেকান্দার আলী, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী, আওয়ামী লীগ নেতা আকমাল হোসেন বাচ্চু, মো. সোহরাফ হোসেন বয়াতি, হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তরুন সমাজ সেবক অধ্যাপক শামীম আহসান পলাশ।

প্রধান বক্তা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমীন শেখ, ছাত্রলীগ নেতা ফরিদ হোসেন, যুবলীগ নেতা মো. জিয়াউর রহমান, মৎস্যজীবী লীগ নেতা মো. ইউনুছ আলী, ছাত্রলীগের সিনিয়র সভাপতি মো. সাইফুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান শেখ, যুবলীগ নেতা মো. কাজী রমিজ উদ্দিনসহ অন্যান্যে নেতৃবৃন্দ।

মহানবী হযরত মুহাম্মদ(সঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে মোরেলগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে রোববার সকা ১০ টার দিকে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যঙ্গচিত্র  প্রদর্শনকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মোরেলগঞ্জে সর্বস্তরের রাসুল প্রেমী জনতার আয়োজনে কাপুড়িয়া পট্রি রোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মতিউর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, হামিম রবিউল ইসলাম প্রমুখ।

সভায় বক্তরা বলেন, মহামানবের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করার মত ঔদ্ধাত্যপূর্ণ আচরণ সারা মুসলিম বিশ^ মেনে নেবেনা। তারা ফ্রান্সের প্রেসিডেন্টের পদত্যাগ ও বিচার দাবি করেন। পাশাপশি ফ্রান্সের পণ্য বর্জন করার আহবান জানানো হয়। মানববন্ধন শেষে রাসুলপ্রেমীরা মোরেলগঞ্জ বাজার বিক্ষোভ মিছিল প্রদর্শন ও ফ্রান্সের প্রেসিডেন্টের কুশ পুত্তলিকা দাহ করা হয়।

ফকিরহাটে মানসম্মত বীজ উৎপাদন বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২০-২০২১অর্থ বছরে আধুনীক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় ব্রি-ধান-৭৫ এর মাঠ দিবস অনুষ্ঠান রবিবার সকাল ১১টায় টাউন নওয়াপাড়ার শ্রী শ্রী চামারিয়া শ্নশানকালি মন্দির মাঠে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনীক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মোঃ মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বীজ প্রত্যায়ন অফিসার অমিতাভ কুমার মন্ডল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল আল মামুন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ জাহাংগীর হোসেন, প্রকল্পের মনিটরিং অফিসার সানিউর রহমান ও স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত। এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নাজির আহম্মেদ, বিপ্লব কুমার দাশ, প্রদীপ কুমার মন্ডল সহ প্রায় ৭০জন কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন(পিকেএ)।

দাকোপের পানখালী ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার উপকুলীয় দাকোপের পানখালী এলাকায় খলিসা স্লুইচ গেট সংলগ্ন ভয়াবহ ভাঙনে ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে ওই বাঁধ কাজিবাছা নদী গর্ভে সম্পপূর্ণ বিলিন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হতে পারে। দ্রুত ভাঙন কবলিত স্থান মেরামত না করলে ফলন আগত একমাত্র নির্ভরশীল কয়েক হাজার হেক্টর আমনের ক্ষেতসহ পানখালী ও চালনা পৌরসভার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে অসংখ্য ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসি। এছাড়া পোদ্দারগঞ্জ বাজার সংলগ্ন মানবসেবা প্রতিষ্ঠান রাম কৃষ্ণ সেবাশ্রমটি ভাঙনের কবলে পড়ে চুনকুড়ি নদী গর্ভে নি¤েœাজিত হতে চলেছে।

স্থানীয় ইউপি সদস্য জ্যোতি শংকর রায় জানান, বেশ আগে থেকে ভাঙন কবলিত স্থানটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বার বার পাউবোর কর্মকর্তাদের অবগত করেও কোন লাভ হয়নি। পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণে এবং চলতি পূর্ণিমার গোনে নদীতে পানি বৃদ্ধির ফলে আজকে এই অবস্থা বলে তিনি মনে করেন। তাছাড়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবী করেন।

পানখালী এলাকার অনুরুদ্ধ রায়, পরিমল রায়, ফাল্গুনী হালদার, ডাঃ প্রফুল্ল রায়সহ একাধিক ব্যক্তি বলেন আমন ধানের ফলনের মুহুর্তে যদি পানিতে তলিয়ে থাকে তাহলে আমন ফসলসহ সাধারণ মানুষের জানমালের অপূরনীয় ক্ষয়ক্ষতি হবে। আর এক মাত্র আমন ফসল নষ্ট হয়ে গেলে তারা পরিবার পরিজন নিয়ে কি খেয়ে বাঁচবে এই দুচিন্তায় তারা দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান।

পোদ্দারগঞ্জ রাম কৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ সরদার জানান তিনিও বার বার পাউবোর কর্মকর্তাদের ভাঙনের বিষয়ে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। এই মুহুর্তে ভাঙন কবলিত স্থানে ব্যবস্থা না নিলে অচিরেই মানবসেবা প্রতিষ্ঠানটি নদী গর্ভে বিলিন হবে বলে তিনি জানান।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন একসাথে কয়টা ক্যান্সার রোগী নিয়ে দৌড়াব। আগে খোনার ভাঙনটার বাঁধ শেষ করে নেই তারপর পানখালীরটা দেখব। তিনি বলেন স্থানীয় মেম্বরসহ লোকজনকে বলেছি তারা অন্তত এই পূর্নিমার গোনটা ঠেকায় রাখুক পরে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে বাঁধ সংস্কারের সকল প্রকার ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন বলে জানান।

আশাশুনিতে জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুবঋণ বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুবঋণ বিতরণ ও শ্রেষ্ঠ সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। উপজেলার বিভিন্ন যুব সংগঠন ও প্রশিক্ষিত যুবদের অংশ গ্রহনে আলোচনা সভা শেষে ২৯ জন যুব ও যুব নারীদের মাঝে ১৪ লক্ষ ৩০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠককে ক্রেস্ট প্রদান করা হয়।

বাগেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট প্রতিনিধি

কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা সদরের কচুয়া উপজেলা প্রশাসনের আবাসিক এলাকার দেয়াল ঘেষা অবৈধ স্থাপনা ১২টি দোকান উচ্ছেদ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এসময়ে কচুয়া থানার ওসি তদন্ত মো.ইকবাল হোসেন সরদার সহ থানা পুলিশ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে এ অবৈধ স্থাপনার ফলে কচুয়া বাজারের ব্যস্ততম সড়কটিতে যানজট লেগে থাকতো। এ উচ্ছেদের ফলে যানজট কমবে বলে এলাকাবাসি মনে করেন। এদিকে এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, কচুয়ার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে একদিকে সরকারের যেমন রাজস্ব বাড়বে অন্যদিকে সাধারন মানুষের চলাচলে ভোগান্তি কমবে।

বাগেরহাটে মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ৭৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মাসুম হাওলাদার(৩১)। তিনি মোরেলগঞ্জ উপজেলার আলতিবুরুজ বাড়িয়া গ্রামের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটক মাসুম হাওলাদারকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

“মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে যুব ভবনে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, দেশের বিভিন্ন অঙ্গণসহ সমাজ উন্নয়নে যুবকরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার যুব ভবন উদ্বোধনের পর থেকে এ জেলা থেকে হাজার হাজার যুবকরা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছে।

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

“মুজিববর্ষের আহবান,যুব কর্মসংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে। এ লক্ষ্যে গতকাল রবিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ ও আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। স্বাগত বক্তব্যদেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান।বক্তব্যদেন কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার মিজানুজ্জামান, অধ্যক্ষ রঞ্জন তরফদার, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম, নিসচা’র মাসুম গাজী, জগদ্বিশ চন্দ্র পাল, শাহাজালাল শেখ,জাহিদ হাসান ও মাফিয়া ইয়াসমিন।সভা শেষে ৬জন যুবকের মাঝে ২লাখ ৭০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।