Home আঞ্চলিক খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

9

তথ্য বিবরণী

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা গতকাল (মঙ্গলবার) সকালে সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। সভায় দিবসটি উদযাপনের বিস্তারিত কর্মসূচি, সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ হাদিস পাকের্র শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণে শৃঙ্খলা নিশ্চিত করাসহ অন্যান্য কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রস্তুতি সভায় সহকারী কমিশনার শারমিন জাহান লুনা, খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, সরদার মাহবুবার রহমান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।