স্পোর্টস ডেস্ক।।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের ফরম্যাট ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর শুরু হবে আগামী ৪ মে ও শেষ হবে ১১ জুন।
শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের মৌসুমে ম্যাচগুলো ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফরম্যাটেও আনা হয়েছে বড় পরিবর্তন।
এবার লিগ পর্ব হবে একক রাউন্ড ভিত্তিক, অর্থাৎ কোনো সুপার লিগ বা রেলিগেশন লিগ ধাপ থাকছে না। সবমিলিয়ে আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে। যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ম্যাচ বাতিল না হয়ে সম্পন্ন করা যায়।
নতুন নিয়ম অনুযায়ী লিগ টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন, দ্বিতীয় স্থানে থাকা দল রানার্সআপ হবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচের দুই দল অবনমিত হবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে।









































