Home আঞ্চলিক কুরিয়ারের মাধ্যমে পাচারকালে জব্দ শামুক সুন্দরবনে অবমুক্ত

কুরিয়ারের মাধ্যমে পাচারকালে জব্দ শামুক সুন্দরবনে অবমুক্ত

0

সাতক্ষীরা প্রতিনিধি।।

কুরিয়ারের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনা নদীতে এসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান উপস্থিত থেকে এসব শামুক অবমুক্ত করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে সুন্দরবন কুরিয়ারের শ্যামনগর শাখা থেকে কক্সবাজারে পাচারের জন্য বুকিং দেওয়া এসব শামুক জব্দ করে বনবিভাগ ও পুলিশ।