আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
বৈঠকে পুতিন বলেন, ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থ রক্ষায় রাশিয়া সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, ইরানের জনগণ বর্তমান “কঠিন পরিস্থিতি” সফলভাবে অতিক্রম করবে এবং সেখানে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
সূত্র: আল–জাজিরা











































