স্পোর্টস ডেস্ক।।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) ইতিহাসে নতুন করে নিজের নাম লেখালেন বৈভব সূর্যবংশী । হায়দরাবাদের বিপক্ষে শনিবার (২৫ এপ্রিল) দুর্দান্ত শতকের ইনিংস খেলে তিনি প্রমাণ করলেন, বয়সে ছোট হলেও ব্যাট হাতে মোটেও ছোট নন তিনি।
এই ইনিংসের মাধ্যমেই তিনি ভেঙে দিয়েছেন ক্যারিবিয়ান স্টার ক্রিস গেইলের অনন্য রেকর্ড। উল্লেখ্য, চলতি বছর আইপিএল শুরুর আগেই এক সাক্ষাৎকারে গেইলের রেকর্ড ভাঙার ইচ্ছা প্রকাশ করেছিলেন সূর্যবংশী।
আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫০টি ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইলের নামে। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী।
এদিন মাত্র ৩৬ বলে সেঞ্চুরির পাশাপাশি নিজের ১৫তম আইপিএল ইনিংসে ৫০তম ছক্কাটি মারেন সূর্যবংশী। ওদিকে ক্রিস গেইল নিজের আইপিএল ক্যারিয়ারে ২১ ইনিংসে ৫০টি ছক্কার কীর্তি অর্জন করেছিলেন।











































